| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আ.স.ম সায়েম খান
আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস। *প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, মোশারফ করিম। *প্রিয় মডেলঃ সারিকা। *প্রিয় ফুলঃ গোলাপ,গাঁদা,বেলি। আমি... *সত্য, সুন্দর ও মানবতার পক্ষে আপোষহীন এক সৈনিক। *ধর্মপ্রাণ এক নির্ভীক দেশপ্রেমিক। *পছন্দ করিঃ সৃস্টিশীলতাকে। *অপছন্দ করিঃ অশ্লীলতাকে। *অবসরেঃ লেখালিখি করি। *সুযোগ পেলেঃ ভ্রমণ করি। *হতে চাইঃ অনেক বড়।
হে সৃষ্টিকর্তা পালনকর্তা
ওগো প্রভূ দয়াময়,
তোমার ইশারায় জানি
জগতের সকল কিছুই হয়।
তুমি চাইলে মৃত প্রাণীকেও
জীবিত করতে পারো,
তোমার ইচ্ছার বিরুদ্ধাচারণ...!
সাধ্য তো নেই কারো।
অসহায়ের সহায় আর
নিরাশের আশা তুমি,
তাইতো আজকে তোমার কাছে
আরজি করছি আমি।
আমার নরম হৃদয় বদলে
দাও কঠিন হৃদয়,
শত সহস্র আঘাতেও যে
থেকে যাবে অক্ষয়।
নরম হৃদয় পেয়ে সকলে
দিয়েছে শুধুই ধোঁকা,
আজকের যুগে সকলে চালাক
আমি রয়ে গেনু বোকা।
যতই ঠকেছি ততই বুঝেছি
সরল থাকতে নেই,
সহজ-সরল থাকলে এযুগে
পদে পদে ঠকবেই।
তাই আজকের প্রার্থনা মোর
ওগো প্রভূ দয়াময়,
আমার নরম হৃদয় বদলে
দাও কঠিন হৃদয়।
************
©somewhere in net ltd.