নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান

বিজ্ঞান জানুন নিজের ভুলগুলো সংশোধোন করুন

বিজ্ঞান › বিস্তারিত পোস্টঃ

ভূমিকম্পের পূর্বাভাষ করা সম্ভব কি না ? উত্তর : অবশ্যই সম্ভব (পার্ট-১)

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৪

ভূমিকম্প আমার গবেষনার বিষয় না; আমার Ph.D. গবেষনার বিষয় জলবায়ুর পরিবর্তন । কিন্তু গত ১০ এবং ১১ সেপ্টেম্বরের ভূমিকম্প এবং তৎপরবর্তী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর কিছু ব্যক্তির বক্তব্য (সুত্র: ব্লগার পৃথিবীর আমি লিন্ক : Click This Link ) এবং একি ব্লগার এর কিছু অজ্ঞতা ("ব্যাপারটা হল যে আপনারা অনেকেই জানেন যে ভূমিকম্প নিয়ে পূর্বাভাস দেবার কোন প্রযুক্তি এথনও মানুষের কাছে নেই,অদূর ভবিষ্যতেও আসবে বলে আমার জানা নেই(বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবিস্কার করেছে কিনা তা অবশ্য আমি জানিনা )"



আমি শ্রদ্ধেয় ব্লগার এর উপরোক্ত বক্তব্যটি তার অজ্ঞতা হিসাবেই গন্য করব যেহেতু উনি ভূমিকম্প পূর্বাভাষ নিয়ে উপরিক্ত বক্তব্যটি করেছেন । তার এই বক্তবটি আমাকে উৎসাহিত করল কিছু লিখার এবং সাথে সাথে কষ্টও বাড়িয়ে দিল কারন অনেক ভুলেযাওয়া যিনিস নতুন করে পরতে হবে এবং তথ্য যোগাড় করতে হবে।



ভূমিকম্প বিষয়ে আমার জ্ঞান খুবই সিমীত । United Nations এর একটা ফুলব্রাইট স্কলারশিপ (২০০৮-২০০৯) নিয়ে ১ বছর আগে The Abdus Salam International Centre for Theoretical Physics, Trieste, Italy (http://www.ictp.it) হতে ১ বছরের একটা Post Graduate Diploma in Earth System Physics করার সৌভাগ্য হয়েছিল ।



কি শিখেছিলাম আমি সেখানে ???



৫০% আবহাওয়া পদার্থবিদ্যা আর ৫০% ভূ-পদার্থবিদ্যা । আমার কাছে প্রথম ৫০% বেশি গুরুত্বপূর্ন মনে হয়েছিল আমার দেশ এর জন্য তই Ph.D. করার জন্য আবহাওয়া পদার্থবিদ্যাকেই বেছে নিয়েছি। কিন্তু শেখানে ভূমিকম্প নিয়ে যা শিখেছিলাম সেই শিক্ষার আলোকে এবং তথ্যের ভিত্তিতে ব্লগার পৃথিবী আমির ভূলগুলো সংশোধন করার চেষ্টা করব।





প্রশ্ন: ভূমিকম্পের পূর্বাভাষ করা সম্ভব কি না ?



উত্তর : অবশ্যই সম্ভব।



এই উত্তরটা আমার না; আমার এক শ্রদ্ধেয় শিক্ষক Vladimir G. Kossobokov এর। ভূমিকম্পের পূর্বাভাষ নিয়ে এই বৈজ্ঞানিকের মন্তব্য টা সরাসরি তুলে দিচ্ছি

"Statistical significance above 99% level is established for prediction of earthquakes by the algorithms M8 and MSc (Mendocino Scenario). The evaluation is based on the results of a real-time intermediate-term prediction of the largest earthquakes in Circum Pacific seismic belt, 1992-present. " The Test of M8 extended to the Alpine-Hymalayan seismic belt.



"Predictions are completely reproducible. "



কে এই Vladimir G. Kossobokov ??



এই বৈজ্ঞানিক হচ্ছেন বর্তমানে পৃথিবীর শীর্ষস্হানিয় ৫ জন ভূমিকম্প বিশেষজ্ঞের মধ্যে ১ জন । উনি বর্তমানে গবেষনা করতেছেন

International Institute of Earthquake Prediction Theory and

Mathematical Geophysics, Russian Academy of Science এ।





ইটালিতে শিক্ষা গ্রহন করার পূর্বে ভূমিকম্প সম্পর্কে আমার ধারনাও ছিল ব্লগার পৃথিবী আমির মতোই। কিন্তু আমার সেই ভূল এই বিখ্যাত বৈজ্ঞানিক ভেঙ্গে দিয়েছেন। তার ক্লাসেই আমি জানতে পারলাম যে উনার রিখটার স্কেল ৮+ ভূমিকম্পের ৩০ টা পূর্বাভাষের মধ্যে ২৪ টা সঠিক প্রমানিত হয়েছে । আমি এই পোষ্টের শেষ এ উনার পূর্বাভাষের কিছু ছবি সংযুক্ত করব।



কিভাবে উনি পূর্বাভাষ করেন ভূমিকম্পের ???



উত্তর: এই বৈজ্ঞানিক এবং উানার গবেষনা প্রতিষ্ঠান ২ টা অ্যালগরিদম উদ্ভাবান করেছেন( The Algorithm M8 এবং Algorithm MSc or “The Mendocino Scenario” (Kossobokov et al., 1990)। ( উপরোক্ত Algorithm ২ টি কি এবং কি ভাবে কাজ করে তা নিচে সংক্ষিপ্ত ভাবে বর্ননা করা হল যারা এই বষয়ে বিশদ ভাবে জানতে আগ্রহী তাদের জন্য)





Algorithm M8 (Keilis-Borok and Kossobokov, 1984, 1987,1990) was designed by retroactive analysis of seismic dynamics(seismicity) preceding the greatest (M8+) earthquakes worldwide, as well as the MSc algorithm for reducing the area of alarm (Kossobokov,Keilis-Borok, Smith, 1990).



Given a TIP(Time of Increased Probability) [ছোট ছোট ভূমিকম্প, যেমন গত ২ দিনে হল ] diagnosed for a certain territory U [উদাহারন: শিলং মালভূমি] (Can consider like a Universal Set ) at the moment T, the algorithm is designed to find within U a smaller area V [ মনেকরুন ডাউকি ফল্ট] (Can Consider a sub set of U) where the predicted earthquake can be expected।



আরও বিস্তারিত ভাবে ব্যাখ্যা করি

M8 Algorithm প্রয়োগ করে ৬৬৭ কিলোমিটার ব্যাসার্ধের একটা এলাকা নির্দেশ করা যায় যে এলাকায় ৮+ মাত্রার ভূমিকম্প হবার সম্ভবনা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খুবই বেশি। এই M8 Algorithm প্রয়োগ করে বর্তমানে সারা পৃথিবীতে এইরকম ২৬২ টা বৃত নির্দেশ করা হয়েছে যেখানে যে কোন মুহুর্তে ৮+ মাত্রার ভূমিকম্প হতে পারে।



আর MSc algorithm প্রোগ করে M8 Algorithm দ্বারা নির্দেশিত ভূমিকম্প প্রবন এলাকার পরিমান আর ও কমান যায় অর্থাৎ বৃত্তের ব্যাস্যার্ধ কমান যায়।



উদাহারন স্বরুপ : যদি M8 Algorithm নির্দেশ করে যে বাংলাদেশ এ ৮+ মাত্রার ভূমিকম্প হবার সম্ভবনা আছে [বাংলাদেশ এ সিলেট, ময়মনসিং এবং বগুরা প্রধান প্রধান ভূমিকম্প প্রবন অন্চল ] এবং যদি সাম্প্রতিক কালে দেখা যায় যে সিলেট অন্চলে ছোট ছোট মাত্রার (৩ থেকে ৫ মাত্রার) ভূমিকম্প হচ্ছে তাহলে MSc algorithm প্রয়োগ করে সম্পূর্ন বাংলাদেশ এর পরিবর্তে শুধু মাত্র সিলেট আন্চলে কিছু এলাকা নির্দেশ করা যাবে যেখানে ৮+ মাত্রার ভূমিকম্প হবার সম্ভবনা খুবই প্রবল অল্প সময়ের মধ্যে।



এখন আপনাদের কে ১ টি সু-সংবাদ [উপরেল্লেখিত বৈজ্ঞানিকের গবেষনা প্রতিষ্ঠান বাংলাদেশ এবং তৎসংলগ্ন অন্চলে কিছু এলাকা নির্দেশ করেছে ] এবং ১টি দুরসংবাদ [বাংলাদেশও মহা বিপদসংলগ্ন] দেই যে M8 Algorithm অনুসারে বর্তমানে বাংলাদেশ এবং তৎসংলগ্ন অন্চলে ৮+ মাত্রার ভূমিকম্প প্রবন ২ টি বৃত্ত নির্দেশ করা হয়েছে যাদের কেন্দ্রের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নিম্নে দেওয়া হল।



26.33N ও 89.75 E INDIA-BANGLADESH BORDER REGION



এবং

24.98 N, 92.25 E INDIA-BANGLADESH BORDER REGIO





আর ব্লগার পৃথিবীর আমি এর পোষ্টে দেখতে পেলাম যে " ২০১০ সালের ভূমিকম্পের উৎপত্তিস্থলের জিপিএস লোকেশন: 25.852°N, 90.811°E "





এবার নিজেরা নিজেদের পাটিগনিতটি মিলিয়ে নিন যে বর্তমান ভূমিকম্পগুল কোথায় হল ???????????/:)/:)/:)/:)







ছবি: M8 Algoritham অনুসারে পৃথিবীর যে এলাকাগুলতে বর্তমানে ৮+ মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে যে কোন সময়।







ছবি: M8 Algoritham অনুসারে পৃথিবীর যে এলাকাগুলতে বর্তমানে ৭ দশমিক ৫ + মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে যে কোন সময়।



কৃতজ্ঞতা : আমার শিক্ষক Vladimir Kossobokov



বি:দ্র: লেখকের অনুমতি ব্যতিত এই পোষ্টের কোন অংশ প্রকাশ করা যাবেনা।পোষ্ট অনেক দীর্ঘ হওয়ার কারনে ২ পার্টে দেবার পরিকল্পনা করলাম পাঠকদের বিরক্তির হাত থেকে রক্ষা পেতে।



পার্ট -১ : কি ভাবে ভূমিকপ পূর্বাভাষ করা যায় ????



পার্ট-২ : কোন কোন ভূমিকম্প এ পর্যন্ত পূর্বাভাষ করা সম্ভব হয়েছে ছবি সহ বর্ননা ???? (বর্তমানে লিখতেছি)







লেখক পরিচিতি: কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে Ph.D. গবেষনারত।[email protected] , http://www.air.uwaterloo.ca







মন্তব্য ৫২ টি রেটিং +২৪/-২

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৩

হামিদ পায়োনিয়ার বলেছেন: ভয় হয়। কখন যে ভূমিকম্প হয় আর প্রাণটা যায়!!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৪

বিজ্ঞান বলেছেন: হা সত্যি খুব ভয় হয় যখন দেখি বাংলাদেশ এর বিশেষ ভাবে অজ্ঞ ব্যক্তি রা এবং সর্ব বিশেষজ্ঞ রাজনৈতিক ব্যক্তিরা দায়িত্বকরর্তব্যহীন মতামত ব্যক্ত করে সহজ-সরল মানুষগুলোকে বিভ্রান্ত করে।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৮

আলো বলেছেন: ২য় পর্বের অপেক্ষায় আছি। +

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৪

বিজ্ঞান বলেছেন: ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩২

সায়েম মুন বলেছেন: M8 Algorithm সম্পর্কে আরও বিস্তারিত জানবার চাই।

পূর্বাভাস সম্ভব হলে অনেক ভাল খবর। দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকলাম।

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৬

বিজ্ঞান বলেছেন: চেষ্টা করব ২য় পর্বে আরও বিস্তারিত লিখতে কিন্তু ভয়ে আছি কারন আমার নতুন সেমিষ্টার এর ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৮

প্রভাষক বলেছেন: ধন্যবাদ... ২য় পর্ব-এর অপেক্ষায়...

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৭

বিজ্ঞান বলেছেন: আপনাকে ধন্যবাদ এই রস-কসহীন পোষ্ট টি পড়ার জন্য।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫১

ইকারাস ইমন বলেছেন: +++্ প্রিয় তে

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২০

বিজ্ঞান বলেছেন: আনেক ধন্যবাদ ।


আমি চাই দেশের বিশেষ ভাবে অজ্ঞ ব্যক্তি রা এবং সর্ব বিশেষজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্বকরর্তব্যহীন মতামতগুলো ভেঙ্গে দিয়ে এদের ভন্ডামি থেকে সহজ-সরল মানুষগুলোকে সচেতন করতে।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০০

স্তব্ধতা' বলেছেন: একটা কনফিউশন:

এলগোরিদম মডেল দিয়ে ভূমি কম্পন প্রবন এলাকা প্রেডিক্ট করা যাবে, কিন্তু সময় কি প্রেডিক্ট করা যাবে? অর্থ্যাৎ, একটা এলাকায় কখন ভূমিকম্প হবে / বা হতে পারে, এই সময়টা কি প্রেডিক্ট করা সম্ভব? প্রেডিকশনের এই বিষয়টিই কিন্তু মূল আলোচনার বিষয়, যেটিকে ঐ পোষ্টে অসম্ভব বলা হয়েছে ।ভুমিকম্প ঝুঁকি কোন এলাকায় আছে এবং সেখানে ভূমিকম্পের প্রোবাবিলিটি/অডস কতটুকু সেটা আমরা ইতিমধ্যেই জানি।আশা করি বিষয়টি পরিষ্কার করবেন, গুরুত্বপূর্ণ পোষ্টের জন্য শুভেচ্ছা রইলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৮

বিজ্ঞান বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

এলগোরিদম মডেল দিয়ে ভূমি কম্পন প্রবন এলাকা প্রেডিক্ট করা যাবে, কিন্তু সময় কি প্রেডিক্ট করা যাবে?

উত্তর : উনার ক্লাস করে যা শিখেছি এবং যে উদাহারন গুলো উনি দেখিয়েছেন ক্লাসে তাতে Algorithm M8 ব্যবহার করে একটা টাম-ফ্রেম
দেওয়া হয় (যে টাইম-ফ্রেম বছরে ২ বার করে হালনাগাদ করা হয়.

বিস্তারিত দেবার চেষ্টা করব ২য় পর্বে।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০৮

একাকী বালক বলেছেন: স্তব্ধতা' ভাইয়ের সাথে একমত।

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৯

বিজ্ঞান বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

এলগোরিদম মডেল দিয়ে ভূমি কম্পন প্রবন এলাকা প্রেডিক্ট করা যাবে, কিন্তু সময় কি প্রেডিক্ট করা যাবে?

উত্তর : উনার ক্লাস করে যা শিখেছি এবং যে উদাহারন গুলো উনি দেখিয়েছেন ক্লাসে তাতে Algorithm M8 ব্যবহার করে একটা টাম-ফ্রেম
দেওয়া হয় (যে টাইম-ফ্রেম বছরে ২ বার করে হালনাগাদ করা হয়.

বিস্তারিত দেবার চেষ্টা করব ২য় পর্বে

২য় পর্ব পাড়ার আমন্ত্রন রইল।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১০

কাউসার রুশো বলেছেন: ভালো পোস্ট++
তবে আমাদের মত অজ্হদের জন্য সহজ ভাষায় কিছূ দেন। মানে সোজাসুজি কিছু বলেন। বিজ্ঞানের ভাষা বুঝতেছিরা ক্লিয়ারলি।
আমার কয়েকটা প্রশ্ন আছে।
১,বাংলাদশে সম্প্রতি বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশংকা রয়েছে কী?
২. দেশে ভুমিকম্প হলে পূর্বাভাষ করা সম্ভব?
৩. ভুমিকম্প মোকাবেলায় কী ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে?
৪. আপনি বললেন বাংলাদেশে সিলেট, ময়মনসিং এবং বগুরা প্রধান প্রধান ভূমিকম্প প্রবন অন্চল । আমি শুনেছি ঢাকা, সিলেট ও চট্টগ্রাম। কোনটা ঠিক?

ভাই আমার খুবই আতংকিত। বৈজ্ঞানিক ব্যাখ্যার চেয়ে আমাদের এখন করনীয় কী এসব বেশি জানা প্রয়োজন। আপনার কাছ থেকে শীঘ্রই এধরনের একটি পোস্ট আশা করছি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৬

বিজ্ঞান বলেছেন: ১,বাংলাদশে সম্প্রতি বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশংকা রয়েছে কী?

উত্তর: গত ২ দিনে ঘটিত ভূমিকম্প গুলো Algorithm M8 দ্বারা নির্দেশিত উভয় বৃত্ত (যে এলাকায় যে কোন মুহুর্তে ৮+ মাত্রার ভূমিকম্প সংঘটিত হতে পারে) দ্বারা আবদ্ধ এলাকায় মধ্যা সংঘটিত। ২য় পর্বের উদাহারন গুলো আপনাকে আপনার উত্তর পেতে সাহায্য করবে আশাকরি।

২. দেশে ভুমিকম্প হলে পূর্বাভাষ করা সম্ভব?

উত্তর: ২য় পর্বের উদাহারন গুলো আপনাকে আপনার উত্তর পেতে সাহায্য করবে আশাকরি


৩) ভুমিকম্প মোকাবেলায় কী ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে?

উত্তর: ভাইডি আমি আগেই বলেছি ভূমিকম্প বিষয়ে আমার জ্ঞান খুবই সিমীত। আপনার এই প্রশ্নের উত্তর Civil Engineer Architecture Engineer রা ভাল দিতে পারবে বলে আমি মনে করি। আমরা বিজ্ঞানের ছাত্ররা Risk আছে কি না সেটা নির্নয় করার চেষ্টা করি আর প্রকৌশলিরা Risk কিভাবে কমানো যায় সেই চেষ্টা করে।


৪. আপনি বললেন বাংলাদেশে সিলেট, ময়মনসিং এবং বগুরা প্রধান প্রধান ভূমিকম্প প্রবন অন্চল । আমি শুনেছি ঢাকা, সিলেট ও চট্টগ্রাম। কোনটা ঠিক?


উত্তর : আমি কিন্তু বলেছি বাংলাদেশে সিলেট, ময়মনসিং এবং বগুরা প্রধান প্রধান ভূমিকম্প প্রবন অন্চল । কিন্তু কোন অন্চল সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে সেটা কিন্তু উল্লেখ করিনি । ভূমিকম্প প্রবন অন্চল বলতে আমি বুঝাতা চেষ্টা করেছি যে অন্চলে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে । দেখি এই যিনিসটা ২য় পোষ্টে বিস্তারিত লিখতে পারি কি না ?


আনেক ধন্যবাদ এই সুন্দর প্রশ্ন গুলো করার জন্য।


৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:১৪

পৃথিবীর আমি বলেছেন: আপনি কি আমার পোষ্ট টি পড়েছেন নাকি না পড়েই ভুল ধরার জন্য একটা পোষ্ট দিয়ে দিলেন। আপনি আমার এই লাইনটি কোট করলেন, "ব্যাপারটা হল যে আপনারা অনেকেই জানেন যে ভূমিকম্প নিয়ে পূর্বাভাস দেবার কোন প্রযুক্তি এথনও মানুষের কাছে নেই,অদূর ভবিষ্যতেও আসবে বলে আমার জানা নেই(বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবিস্কার করেছে কিনা তা অবশ্য আমি জানিনা )"
কিন্তু এর পরের লাইনটা দেখলেন না? "বিজ্ঞান এথন পর্যন্ত ভূমিকম্পের প্রেডিকশন হিসেবে যা দিতে পেরেছে তার মধ্যে অন্যতম হল টাইম গ্যাপ।"
পোস্টটি যদি আরও ভিতরে পড়তেন তাহলে দেখতেন যে এর মাঝে এই কথাটিও লেখা রয়েছে যে একই জায়গায় বারবার ভূমিকম্প ঘটার সম্ভাবনা বেশী "(ধারনা করা হয় সক্রিয় সাইসমিক জোনে (ফল্ট জোনে বা প্লেট বাউন্ডারীতে) কোন বড় ধরনের ভূমিকম্প ঘটার প্রায় ১০০ বছর সময়কালের মধ্যে যদি সেটি মোটামুটি নিস্ক্রিয় থাকে তবে ততদিনে সেটিতে আবারও বড় ধরনের শক্তি জমা হয়ে যায় এবং আবারও একটি বড় ধরনের ভূমিকম্প ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়।)"
এর মানে হল আপনি Long term Prediction করতে পারবেন এই ডেটা দিয়ে(যা আমি ঐ পোষ্টে দেবার চেষ্টা করেছি)।এবার আপনি আপনার পোষ্টের বক্তব্যকে আমার পোষ্টের বক্তব্যের সাথে মিলিয়ে দেখুন তো সোজা বাংলায় কথাগুলো একই রকম দাড়ায় কিনা? আপনার কথা অনুযায়ী এটাও Long term Prediction ই আর এর ভিত্তি স্থুল ভাবে আমি যে দু'টো প্যারামিটারের কথা বলেছি তাই হবে।
আশা করব.পোষ্টটি ভাল মত পড়ে তারপর অজ্ঞতা ধরার চেষ্টা করবেন।

আপনি ৫০% Geo-Physics পড়েছেন তারপরও আমার বক্তব্য ধরতে পারলেন না,অথচ স্তব্ধতা' এবং একাকী বালক কিন্তু ঠিকই ধরতে পারলেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:৪৩

বিজ্ঞান বলেছেন: "পৃথিবীর আমি"

ভাইডি আমি কিন্তু আমার পোষ্টের কোথাও আপনার কোন ব্যাখ্যার ত্রুটি ধরিনি । আর আপনার পোষ্টে আপনি ভূল কিছু ও লিখেন নি। যেটা বলার চাষ্টা করেছি সেটা হচ্ছে , আপনি বর্তমান Earthquake Prediction Methodology সম্পর্কে Up to Date Knowledge রাখেন কি না ????


যেমন ধরুন: বাংলাদেশ এর ডাক্তারা এখনও পারদ থার্মমিটার ব্যবহার করে এখনও জ্বর পরিমাপ করার জন্য যা ইউরোপে ইতোঃমধ্যে নিষিদ্ধ । আবার ইটালিতে গবেষনার কাজে আমি যে Supercomputer ব্যবহার করতাম তার RAM ছিল 8 Gb এবং মনে করতাম যে সেটা খুবই শক্তিশালি কিন্তু কানাডা আসার পর এখন কাজ করতেছি WAN of Supercomputer (SHARCNET & SCIENCE NET) এর যার প্রতিটা Processor এর RAM 48 Gb ।

আশা করি আপনার ভূল ভাঙ্গবে আমার ব্যাখ্যায়।


১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৩২

পৃথিবীর আমি বলেছেন: আপনার কথা গুলো পয়েন্ট বাই পয়েন্ট ধরে আগানো সম্ভব।এখন ঘুম ধরছে তাই আর লিখতে ইচ্ছা করছে না। আপনি চাইলে পরে লিখতে পারি।
আর ভূমিকম্প নিয়ে সোজা বাংলা ভাষার একটা পোষ্ট পড়তে পারেন,উল্লেখ্য যে পোষ্টটির লেখক একজন Geologist. Geologist এর সাথে Earthquake এর সম্পর্ক আপনি নিশ্চয়ই জানেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:২০

বিজ্ঞান বলেছেন: ভাইডি,

আমি অবশ্যই চাইব যদি আমি ভুল কিছু লিখে থাকি তবে আপনি শংশোধন করে দিবেন। আমাদের আলোচনায় ব্লগের সকলেই উপকৃত হবে।

আমি আগেই বলেছি ভূমিকম্প বিষয়ে আমার জ্ঞান খুবই সিমীত।
তবে ICTP তে 50% Geo-Physics এর অন্তর্গত নিম্নক্ত কোর্স গুলো পাস করে এসেছি :


১) Seismology
২) Environmental Data Analysis I & II
3) Mechanics of Earthquakes and Tectonophysics
4) Computational Earthquake Hazard
5) Nonlinear Dynamics
6) Seismic & Tsunami Hazard
7) Earthquake Prediction


সায়েম মুন ভাইয়ের পোষ্ট টা প্রাথমিক স্তররের পাঠকদের জন্য আনেক কিছু শিখতে সাহয্য করবে। তবে লিন্কটা দেবার জন্য বিশেষ ধন্যবাদ।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:৩৯

নাজমুল_০৯ বলেছেন: আমাদের বিল্ডিং গুলোর যা অবস্হা :D :D :D এই রকম আর কয়েকটা ঝাকুনি দিলেই হইছে , সোজা আসমানে :( :( :( :(


১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৫৯

বিজ্ঞান বলেছেন: "নাজমুল_০৯ বলেছেন: আমাদের বিল্ডিং গুলোর যা অবস্হা এই রকম আর কয়েকটা ঝাকুনি দিলেই হইছে , সোজা আসমানে " =p~ =p~ =p~

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:৪৬

ফিরোজ-২ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। +++

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০২

বিজ্ঞান বলেছেন: রস-কসহীন একটা জিনিয পড়ার জন্য আপনাকে আনেক ধন্যবাদ।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫৭

কাউসার রুশো বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভুমিকম্পে মইরা যাওয়ার আগে দ্বিতীয় পর্ব দেন তাড়তাড়ি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২৪

বিজ্ঞান বলেছেন: আমি চেষ্টা করতেছি ২য় পর্বটা যেন অনেক তথ্যসমৃদ্ধ হয়। তাই হয়তো ৩/৪ দিন লেগে যেতে পারে।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৫

পৃথিবীর আমি বলেছেন: আপনি যেটাকে অজ্ঞতা বললেন,একটু চিন্তা করে দেথেন তো আপনার জ্ঞানের সাথে সেটার খুব বেশী পার্থক্য আছে কিনা?
আপনি জিনিসটা কে scientific ভাবে ব্যাখা করেছেন,যেটা করার কোন প্রয়াস আমার ছিলনা। আপনার কথাটাও সোজা করে লিখলে কি আমারটার চেয়ে খুব বেশী আলাদা হত?
কেউই সবকিছু জানেনা কিন্তু অজ্ঞ শব্দটা এই রকম ক্ষেত্রে ব্যাবহার কতটা যুক্তিযুক্ত তা বিবেচনা করার বুদ্ধি হয়ত আপনার হয়েছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩২

বিজ্ঞান বলেছেন: আমি যদি আপনাকে আমার লেখার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি তবে আমি ক্ষমা চাচ্ছি । আমি আসলে অজ্ঞতা বলতে বুঝাতে চেয়েছি যে আপনি হয়ত ভূমিকম্প পূর্বাভাষ সম্পর্কে খুব বেশি খোজ-খবর রাখেন না ।

আপনি হয়ত আমার সাথে দ্বিমত করবেন না যে একজন কিডনি রোগ বিশেষজ্ঞ কিডনি সম্বন্ধে যতটুকু জানেন; একজন ক্যান্সার বিশেষজ্ঞ ঠিক ততটুকু জানেন না যদিও উভয়ই M.B.B.S পাস করে ডাক্তার হয়েছেন।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০২

স্পেলবাইন্ডার বলেছেন: কাউসার রুশোর মন্তব্যগুলোর সাথে একমত।
আমজনতা এতকিছু জানতে চায় না, খালি জানতে চায় দেশের কোন কোন অঞ্চল কত মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে আছে এবং ঝুঁকি অবশ্যম্ভাবী কি না?
২য় পর্ব দেয়া পর্যন্ত যেন সবাই বাইচ্যা থাকি, সেই দোয়াও কইরেন :(

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৩

বিজ্ঞান বলেছেন: কথায় আছে সবুরে নাকি মেওয়া ফলে =p~ =p~ =p~ =p~

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২২

পৃথিবীর আমি বলেছেন: আপনি কিন্তু আমার কথার জবাব দিলেন না,বললেন না যে আপনার পোষ্টে পূর্বাভাষ সম্পর্কে এমন কি আছে যা আমার পোষ্টে নেই? অর্থাৎ আপনার পোষ্টে কি এমন বেশী আছে যে আপনি বললেন যে আমি ভূমিকম্পের পূর্বাভাস সম্পর্কে কোন খোঁজ খবর রাখিনা।

আর ডাক্তারের উদাহরন যখন টানলেন তখন আপনাকে জানিয়ে দেয়া দরকার আমি ঢা.বি. GEOLOGY এর ছাত্র।

এছাড়া অতি সম্প্রতি আমি কাজ করা শুরু করেছি- ঢাকা বিশ্ববিদ্যালয় ভূ-পর্যবেক্ষন কেন্দ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভূ-পর্যবেক্ষন কেন্দ্র, ভূ-তত্ত্ব বিভাগ এবং লেমোন্ট ডোহের্টি আর্থ অবসারভেটরি , কলম্বিয়া ইউনিভার্সিটি, নিউইয়র্ক যৌথ ভাবে ফেব্রুয়ারি ২০০৩ হতে বাংলাদেশের নিচের প্লেটের সাম্প্রতিক মুভমেন্ট এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার সেইসমিক এ্যাকটিভিটি (ভূমিকম্প) নিয়ে গবেষনা করছে।
এই উদ্দেশ্যে সারাদেশে ১২টি সেইসমিক স্টেশন (ভূমিকম্প মাপার যন্ত্র) বসানো হয়েছে এবং ১৮ টি জিপিএস স্টেশন বসানো হয়েছে,যেগুলো অনবরত প্লেট মুভমেন্ট নিয়ে ডেটা সংগ্রহ করছে।
আমি দাবি করব না আমি এখানে কাজ করছি বলে অনেক জানি,কারন আমি একেবারেই অল্পকিছুদিন ধরে এখানে কাজ করছি।এখনো প্রিলিমিনারি পর্যায়ে আছি বলা যায়। কিন্তু এখানে কাজ করার সুবাদে অনেক ভাল মানের কিছু ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ভূ-তত্ত্ববিদের সাথে কাজ করতে হচ্ছে এবং তাদের কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখার সৌভাগ্য আমার হচ্ছে।

এখন আপনিই বলুন না জেনে আমাকে ক্যান্সার বিশেষজ্ঞ আর নিজেকে কিডনী বিশেষজ্ঞ বলাটা আপনার কতটুকু যুক্তিযুক্ত হয়েছে?

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৯

বিজ্ঞান বলেছেন: " ব্যাপারটা হল যে আপনারা অনেকেই জানেন যে ভূমিকম্প নিয়ে পূর্বাভাস দেবার কোন প্রযুক্তি এথনও মানুষের কাছে নেই,অদূর ভবিষ্যতেও আসবে বলে আমার জানা নেই"


ভূমিকম্প নিয়ে পূর্বাভাস দেবার কোন প্রযুক্তি এথনও মানুষের কাছে নেই

আপনার উপরোক্ত লিখাটি বিশ্লাষন করে আমার মনে হয়েছে যে আপনি ভূমিকম্প পূর্বাভাষ নিয়ে Up to Date Knowledge রাখেন না; যদি রাখতেন তবে বোল্ড করা বাক্যটি লিখতেন না।

যেখানে ১৯৮৫ সাল থেকে M8 Algorithm ব্যবহৃত হয়ে আসছে সেখানে আপনী কিভাবে বললেন যে "অদূর ভবিষ্যতেও আসবে বলে আমার জানা নেই"


" আপনার পোষ্টে কি এমন বেশী আছে যে আপনি বললেন যে আমি ভূমিকম্পের পূর্বাভাস সম্পর্কে কোন খোঁজ খবর রাখিনা।"

আপনার উপরোক্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আশাকরি।


"আপনি কিন্তু আমার কথার জবাব দিলেন না,বললেন না যে আপনার পোষ্টে পূর্বাভাষ সম্পর্কে এমন কি আছে যা আমার পোষ্টে নেই?"

আপনার পোষ্টে ছিল বিজ্ঞান আরও বিস্তারিত ভাবে বলি আপনি ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন কোন স্হানে ভূমিকম্প কিভাবে সৃষ্টি হতে পারে।
আপনি কোন প্রযুক্তর উদাহারন দিতে পারেন নাই ভূমিকম্প পূর্বাভাষের যে টা হল আমার পোষ্টের মূল উপজিব্য।


"আর ডাক্তারের উদাহরন যখন টানলেন তখন আপনাকে জানিয়ে দেয়া দরকার আমি ঢা.বি. GEOLOGY এর ছাত্র।"


শুনে খুশি হলাম যে একজন ভূ-তত্ত বিদের সাথে বিষয়টি নিয়ে কথা বলতেছি। আর আপনি যদি মনে করে থাকেন যে GEOLOGY এর ছাত্র হবার কারনে আনেক কিছু যানেন তবে সেটা মনে হয় নিজের দেউলিয়াত্ব প্রকাশ করেই হল বৈ আর কিছু না ।

"এছাড়া অতি সম্প্রতি আমি কাজ করা শুরু করেছি- ঢাকা বিশ্ববিদ্যালয় ভূ-পর্যবেক্ষন কেন্দ্রে..................................................................... কিন্তু এখানে কাজ করার সুবাদে অনেক ভাল মানের কিছু ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ভূ-তত্ত্ববিদের সাথে কাজ করতে হচ্ছে এবং তাদের কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখার সৌভাগ্য আমার হচ্ছে। "


আপনাকে আগ্রিম শুভেচ্ছে যে আপনি বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ন বিষয় নিয়ে কাজ কারা শুরু করেছেন।

তবে আপনি যদি উপরোক্ত বাক্যটি লিখে থাকেন এটা বুঝাতে যে আপনি পৃথিবি বিখ্যাত বৈজ্ঞানিকদের সংশ্পর্শে এসেছেন তবে এটা বলেতে আমার কোন দ্বিধা নাই যে ইটালিতে আমি যে মানুষগুলোর কাছ থেকে ভূমিকম্প বিষয়ে শিক্ষা পায়েছি সে মানুষ গুলোর ১ ঘন্টার ১ টা লেকচার শুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধ্যাপকদের সারা জীবনের স্বপ্ননই থেকে থাকবে হয়তবা ।

যদি সময় পান তবে নিম্নক্ত লিন্কে Click This Link গিয়ে একটু ঘুরে আসবেন এবং আমার বক্টব্যটি যদি আপনার কাছে আতিরন্জিত মনে হয় তবে উক্ত লিন্কের প্রথম পৃষ্ঠাটি প্রিন্ট করে নিয়ে আপনার আশে-পাশে যে ভূমিকম্প বিশেষজ্ঞগুল আছেন তাদের কে দিয়ে যাচাই করে দেখতে পারেন।


এখন আপনিই বলুন না জেনে আমাকে ক্যান্সার বিশেষজ্ঞ আর নিজেকে কিডনী বিশেষজ্ঞ বলাটা আপনার কতটুকু যুক্তিযুক্ত হয়েছে?


পরিশেষে বলতেচাই আমি উপরোক্ত বাক্যটিতে নিজেকে কিডনি বিশেষজ্ঞ হিসাবে পরিচয় দাইনি বরং আপনাকে বুঝাতে চেয়াছি GEOLOGIST আর Earthquake Prediction Specialist যে এক জিনিস না সেটা যদি আমাকে বুঝাতে হয় তবে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি।


এবার আবার ভেবে বসিয়েন না যে আমি Earthquake Prediction Specialist ।


ধন্যবাদ আপনার প্রশ্ন গুলোর জন্য।




১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৬

রাফসান রাফি বলেছেন: আপনার পোস্ট টি Share করার পরপরই দেখলাম..

"বি:দ্র: লেখকের অনুমতি ব্যতিত এই পোষ্টের কোন অংশ প্রকাশ করা যাবেনা"


Click This Link


বললে delete করে দিব..

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৫

বিজ্ঞান বলেছেন: ধন্যবাদ আপনাকে ।


আসলে এই কারনে বিশেষ নোট টি লিখয়েছি যে আপনি কেউ লিখাটি নিজের বালে চালাতে পারবে না । কিন্তু সুত্র উল্লেখপূর্বক প্রকাশ করতে কোন সমস্যা নেই।

আপনি প্রকাশ করতে পারেন।

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৩

বিনিদ্র ~ রজনী বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং আর্থ অবসারভেটরি কেন্দ্রের পরিচালক ড. সৈয়দ হুমায়ুন আখতার বললেন, বাংলাদেশ এখন ভূমিকম্প বোমার ওপর অবস্থান করছে৷ যেকোন সময় এই বোমার বিস্ফোরণ ঘটবে৷ সূত্র

এ ব্যাপারে আপনি কি বলেন ? আমার খুব ভয় হয়। প্লিজ আপনাদের হাতে কোন পূর্বাভাস থাকলে আমাদের জানান

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৬

বিনিদ্র ~ রজনী বলেছেন: আর যে দুটা বৃত্তের কথা বললেন সেখানে ৮ মাত্রার হলে ঢাকার কি হবে সে ব্যাপারে আপনাদের অভিমত কি ??

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২১

পৃথিবীর আমি বলেছেন: পূর্বাভাস বলতে আপনি কি বোঝেন? পূর্বাভাসে আপনাকে সময় এবং স্থান দু'টোরই নিশ্চয়তা দিতে হবে। যেমনটা দেয়া সম্ভব টর্নেডো,স্লাইকোন ইত্যাদিতে। যদি M8 Algorithm এটা করতে পারে তবে আমাকে বলুন হাইতি বা চিলির ভূমিকম্পের আগাম পূর্বাভাস কেন দেয়া গেলনা? কেন হঠাৎ ই ঘটে গেল ভূমিকম্পটা?
উত্তরটা আমি দিব ? M8 Algorithm হল Location Certainty Hypothesis.(Hypothesis এবং Theory এর পার্থক্য আপনার জানার কথা।এরকম Hypothesis Seismology তে একটা না অনেক আছে।)
M8 Algorithm বা এরকম Hypothesis গুলো ভূমিকম্পের সম্ভাব্য উৎপত্তিস্থল সম্পর্কে একটা ধারনা দেয়। যার ভিত্তি হল Seismic History,Statistical Analysis of recorded data of that area and Geology of that area.
এখন আপনি একটা ধারনা পাবেন যে ঐ জায়গাটি ভূমিকম্প ঘটার জন্য কতটা বিপদজ্জনক।ঘটলে তা কত মাত্রার হতে পারে।এবং সবসময় ই এটা আনুমানিক হয়ে থাকে। আপনি কখনোই নিশ্চয়তা দিতে পারবেন না যে আপনি যা বলছেন তাই হবে।
এখন আপনি যদি এটাকেই পূর্বাভাস বলে জানেন তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনি আর নীচের অংশটুকু পড়িয়েন না।
আর যদি মনে না করেন যে এটাই পূর্বাভাস,তাহলে পড়ুন।

এখন আসা যাক সময়ের ব্যাপারে। যদি সময়ের কথা চিন্তা করেন তাহলে এখানেও কিছু Hypothesis আছে।যার প্রত্যেকটির Base হল কোন Seismic Zone এ কত সময় পর পর বড় বড় ভূমিকম্প হচ্ছে।অর্থাৎ Energy Accumulation করতে কত সময় লাগছে। এখানেও তাই একটা ধারনা করা যায় যে প্রায় X বছর পর এখানে একটা Y মাত্রার ভূমিকম্প হতে পারে। যেমন ধারনা করা হয় যে Dauki Fault Energy Gain করতে প্রায় ১০০ বছর সময় নেয়।এখন এটাকে যদি আপনি পূর্বাভাস ধরেন তাহলে ১৮৯৭ এর Earthquake এর পর প্রায় ১০০ বছর পর অর্থাৎ ১৯৯০ সালের পর থেকে যতদিন না ভূমিকম্প হয় ততদিন পর্যন্ত মানুষকে স্বাভাবিক কর্মকান্ড বাদ দিয়ে Earthquake নিয়ে সতর্ক থাকতে হত। এখানে উল্লেখ্য যে ১০০ এর আগের "প্রায়" এর কোন লিমিট দেয়া সম্ভব না। এটা কি পূর্বাভাস? মনে হয় না। পূর্বাভাস হল সেটা যেটা দিয়ে আপনি বলতে পারবেন আগামীকাল বা আগামী ২ দিনের মধ্যে বা আগামী ২ ঘন্টার মধ্যে ভূমিকম্প আঘাত হানতে যাচ্ছে।
এবার আশা করি বুঝতে পেরেছেন? না পারলে দয়া করে এটা পড়ে নিবেন । ইনি United States Geological Survey এর একজন Scientist। আপনি হয়তো বিশ্বাস করবেন আপনার আমার চেয়ে তিনি অনেক বেশী জানেন। তার কথা,"There's currently no organization or government or scientist capable of successfully predicting the time and occurrence of earthquake." আশা করি আপনি বুঝতে পারবেন।
এবার আসি আমার পোষ্টের বিষয়ে। আমি উপরে এতক্ষন যে কথাগুলো বল্লাম সেগুলো ছিল ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে। তাই নয় কি? এই কথাগুলোই আমার আগের পোষ্টে ছিল অনেক সহজ ভাষায়- "বিজ্ঞান এথন পর্যন্ত ভূমিকম্পের প্রেডিকশন হিসেবে যা দিতে পেরেছে তার মধ্যে অন্যতম হল টাইম গ্যাপ । সাধারনত কোন ফল্ট জোনে বা প্লেট বাউন্ডারীতে প্লেট মুভমেন্টের কারনে শক্তি জমা হতে থাকে,যা এক সময় নির্গত হবার জন্য ভূমিকম্প হয়।কোন বড় ধরনের ভূমিকম্প হবার সাথে সাথেই ওখানে আবারও শক্তি সঞ্চয় হওয়া শুরু করে। ধারনা করা হয় সক্রিয় সাইসমিক জোনে (ফল্ট জোনে বা প্লেট বাউন্ডারীতে) কোন বড় ধরনের ভূমিকম্প ঘটার প্রায় ১০০ বছর সময়কালের মধ্যে যদি সেটি মোটামুটি নিস্ক্রিয় থাকে তবে ততদিনে সেটিতে আবারও বড় ধরনের শক্তি জমা হয়ে যায় এবং আবারও একটি বড় ধরনের ভূমিকম্প ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়।"

আমার মনে হয় উপরের এই কয়েকটা বাক্যেই ভূমিকম্পের প্রেডিকশনের বর্তমান দৌড় নিয়ে পুরোটা কথা বলা আছে,সময় এবং স্থান সহ।

অথচ আপনি বলছেন,"আপনার পোষ্টে ছিল বিজ্ঞান আরও বিস্তারিত ভাবে বলি আপনি ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন কোন স্হানে ভূমিকম্প কিভাবে সৃষ্টি হতে পারে।
আপনি কোন প্রযুক্তর উদাহারন দিতে পারেন নাই ভূমিকম্প পূর্বাভাষের যে টা হল আমার পোষ্টের মূল উপজিব্য।"
আমি ভূমিকম্পের প্রেডিকশন কথাটি উল্লেখ করে দিয়েছি(উপরের Quote দ্রষ্টব্য) এবং এখন পর্যন্ত ভূমিকম্প পূর্বাভাস দেবার দৌড় মোটামুটি এতটুকুই। Broadly Speaking আপনার উল্লেখিত M8 Algorithm ও এতটুকুই করবে।
আশা করব আপনি বুঝতে পেরেছেন আপনার পোষ্ট এবং আমার পোষ্ট ভূমিকম্প পূর্বাভাস নিয়ে Basically একই জিনিস নিয়ে Deal করছে এবং আপনি যেটাকে পূর্বাভাস বলছেন আমি সেটাকে পূর্বাভাস বলতে রাজী না।

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৫

পৃথিবীর আমি বলেছেন: এবার আসি পরের প্রসংগ গুলোতে....
আপনি লিখলেন,"আর আপনি যদি মনে করে থাকেন যে GEOLOGY এর ছাত্র হবার কারনে আনেক কিছু যানেন তবে সেটা মনে হয় নিজের দেউলিয়াত্ব প্রকাশ করেই হল বৈ আর কিছু না ।"
আমি লিখেছিলাম,"আর ডাক্তারের উদাহরন যখন টানলেন তখন আপনাকে জানিয়ে দেয়া দরকার আমি ঢা.বি. GEOLOGY এর ছাত্র।"
আপনার ডাক্তারের উদাহরনের প্রতিউত্তর হিসেবেই আমি কথাটা লিখেছি। আপনার সাথে আমার আগে থেকে এই বিষয় নিয়ে কথা হচ্ছে,GEOLOGY এর ছাত্র হিসেবে আমি অনেক কিছু জানি একথা মনে করলে আমি এত আলোচনায় না গিয়ে সরাসরি আপনাকে Deny করে দিতে পারতাম। আমি বিশ্বাস করি 'একজন মানুষ সবকিছু জানেনা' যেটা আমি আপনার এখানে আগে একটা মন্তব্যে সরাসরি উল্লেখ করেছি। তাই এভাবে আক্রমনে না গেলেও পারতেন।

আপনি লিখেছেন"তবে আপনি যদি উপরোক্ত বাক্যটি লিখে থাকেন এটা বুঝাতে যে আপনি পৃথিবি বিখ্যাত বৈজ্ঞানিকদের সংশ্পর্শে এসেছেন তবে এটা বলেতে আমার কোন দ্বিধা নাই যে ইটালিতে আমি যে মানুষগুলোর কাছ থেকে ভূমিকম্প বিষয়ে শিক্ষা পায়েছি সে মানুষ গুলোর ১ ঘন্টার ১ টা লেকচার শুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধ্যাপকদের সারা জীবনের স্বপ্ননই থেকে থাকবে হয়তবা ।"
আপনার কোন দিক দিয়ে এমন মনে হল তা একটু বলবেন কি।
আমি লিখেছি,:"আমি দাবি করব না আমি এখানে কাজ করছি বলে অনেক জানি,কারন আমি একেবারেই অল্পকিছুদিন ধরে এখানে কাজ করছি।এখনো প্রিলিমিনারি পর্যায়ে আছি বলা যায়। কিন্তু এখানে কাজ করার সুবাদে অনেক ভাল মানের কিছু ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ভূ-তত্ত্ববিদের সাথে কাজ করতে হচ্ছে এবং তাদের কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখার সৌভাগ্য আমার হচ্ছে।" এটা দিয়ে কিভাবে আপনার মনে হল যে আমি সে কথা বলেছি।আমি এখানে সরাসরি জানিয়ে দিয়েছি আমি কম জানি কিন্তু তারা অনেক বেশী জানেন।আর আমি তাদের কাছ থেকেই শিখছি,তাই একটু একটু করে হলেও আমি কিছু বিষয় জানছি এবং জানি। এখানেও আপনি ব্যক্তিগত আক্রমন
করার প্রয়াসে এমন একটি মন্তব্য করলেন!
আপনার কথা প্রসংগেই এবার তাহলে বলতে হয়,"ইটালিতে আমি যে মানুষগুলোর কাছ থেকে ভূমিকম্প বিষয়ে শিক্ষা পায়েছি সে মানুষ গুলোর ১ ঘন্টার ১ টা লেকচার শুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধ্যাপকদের সারা জীবনের স্বপ্ননই থেকে থাকবে হয়তবা "এই কথাটি বলে আপনার দাম্ভিকতাই প্রকাশ পেল শুধু। আপনার কি মনে হয় কোন ভাল প্রতিষ্ঠানে ডক্টরেট বাংলাদেশ থেকে আপনি একাই করছেন?আপনার ঢাবির শিক্ষকদের নিয়ে হয়ত ভাল করে ধারনাই নাই।এদের অনেকেই ডক্টরেট এবং পোষ্ট ডক্টরেট বিশ্বের অনেক ভাল ভাল প্রতিষ্ঠান থেকে করেন। ভালদের মধ্যে ভাল বলেই তারা ঢাবির শিক্ষক এবং সে কারনেই তারা বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠান গুলো থেকে স্কলারশিপ পান।আপনার কথাটুকুতে শুধু আপনার অহমিকাই প্রকাশ পেল আর কিছু না।
আর একটা কথা বলতে হচ্ছে,Dhaka University Earth Observatory(DUEO) এর রিসার্সটা হচ্ছে Lamont Dohetry Earth Observatory,Columbia University,New York এর সাথে যৌথ উদ্যোগে।(উল্লেখ্য যে Geological Science ডিপার্টমেন্ট অনুযায়ী করা Ranking এ Columbia University শীর্ষস্থানীয়-২০০৯ সালের Inter USA Ranking অনুযায়ী ৫ম,লিংক )আপনার শিক্ষকদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি বিশ্বখ্যাত বেশ কয়েকজন LDEO তে কাজ করেন। এবং তারা আসলেই অনেক বড় মাপের Seismologist. এখানে দেথতে পারেন। এবং DUEO এর রিসার্সের কাজের জন্য তাদের মাঝে বেশ কয়েকজন প্রায়ই ঢাকা আসেন এবং DUEO এর সাথে তারা একসাথে কাজ করেন,ইন্সট্রাকশন দেন,ফিল্ডে যান। আর উল্লেখ্য যে কিছুদিন আগে আমার Senior একজন বড়ভাই এবং DUEO এর Research Associate তার MS Thesis এর কাজ করতে LDEO তে যান এবং সেখানে Research Associate হিসেবে কাজ করেন। তাই আপনার নিজেকে Superior ভাবার কোন কারন নাই,অনেকেই অনেক ভাল জায়গায় অনেক বড় মানুষদের সাথে কাজ করেন।

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৯

লেখাজোকা শামীম বলেছেন: দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।
ঈদের দিনে স্বপ্নে পাওয়া এক প্রযুক্তি

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৪

ভুলুয়া রয়েল সিটি বলেছেন: ভূমিকম্পের পূর্বাভাষ করা সম্ভব কি না ? উত্তর : অবশ্যই সম্ভব

কবে হবে?

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৮

বিজ্ঞান বলেছেন: আগামী সপ্তাহের মধ্যে :-B :-B :-B

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪২

জুনাইদ কবীর তন্ময় বলেছেন: ভয়ংকর বিপদজনক এক পরিস্হিতিতে মৃত্যুমুখে দাঁড়িয়েও নিজেদের মধ্যে অন্তর্কলহ শুধু মাত্র মনে হয় বাংগালীদের পক্ষেই সম্ভব।

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:১৬

বিজ্ঞান বলেছেন: দারুন সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।


আপনার সাথে পুরোপুরি একমত।

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৪৪

বিজ্ঞান বলেছেন: আমার খুব জনতে ইচ্ছে করতেছে যে ব্লগার টি মাইনাস দিছেন কেন দিলেন ?

আমি কি কোন ভূল বক্তব্য দিয়েছি ??
তথ্যগত ভূল ??
ভাল করে ব্যাখ্যা করতে পারিনি ??


দয়া করে যদি বলে যান তবে পরের পর্বটিতে সেই ভূলগুলো শুধরানোর চেষ্টা করব ।

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১১

মিলন,ঢা বি বলেছেন: ভাই আপনে তো দেহি বহুত লায়েক লোক, পূর্বাভাসটা তাড়াতাড়ি দেন তো...তারিখ,সময় উল্লেখ করে দিয়েন। জানে বাঁচা দরকার ;) ।।।

:) :D B-) :P =p~ !:#P :-B :#)


ঢাবির শিক্ষকদের সম্পর্কে এমন সুশীল মতবাদ ব্যাক্ত করায় বড়ই পুলকিত হলাম!!! ব্যার্থতাজনিত ক্ষোভ মনে হয় এখনও মনে পুশে রেখেছেন। মন খারাপ কইরেন না ভাই সবাই কে দিয়ে সবকিছু হয়না। ;) ;) ;)

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪০

বিজ্ঞান বলেছেন:

মিলন, ঢা বি , আপনার মন্তব্য

""ঢাবির শিক্ষকদের সম্পর্কে এমন সুশীল মতবাদ ব্যাক্ত করায় বড়ই পুলকিত হলাম!!! ব্যার্থতাজনিত ক্ষোভ মনে হয় এখনও মনে পুশে রেখেছেন। মন খারাপ কইরেন না ভাই সবাই কে দিয়ে সবকিছু হয়না।"

পড়ে অনেক পুরোনো একটা কাহিনী মনে পরে গেল ।

এক পরিচিত বড় ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল ১৯৯৪ সালে (বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ব্যাচ) ।
একটা নতুন বিশ্ববিদ্যালয় হিসাবে যার আকার ছিল খুবই ছোট। মাত্র ৪ টা বিল্ডিং নিয়ে (১টাতে ক্লাস, ১ টাতে প্রশাসনিক, আর ২টা ছাত্র ও ছাত্রি হল )


তো এই সিলেট শহরেই অবস্হিত বাংলাদেশ এর অন্যতম একটি বড় কলেজ মুরারি চঁাদ কলেজ যা কিনা M.C College নামে সমাধিক পরিচিত । আমার দেখা বাংলাদেশ এর সবচেয়ে সুন্দর কলেজ । যার অন্যতম বৈশিষ্ট হচ্ছে প্রায় প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা বিল্ডিং । তাহলে বুজতে অসুবিধা হবার কথা না যে সেটার আকার কি রকম ছিল তৎসময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই কলেজের তুলনায় ।

যে কারনে এই গল্পের অবতারনা সেটা হচ্ছে ঐ ভাইয়া এসেছিল একটা মধ্যবিত্ত পরিবার থেকে তাই অর্থনৈতিক কারনে তাকে গৃহ শিক্ষক এর কাজ খুজতে হচ্ছিল । ভাইয়ার অনেক সিলেটি বন্ধু তাকে তাদের আত্নিয় সজনের বাসায় পড়ানোর জন্য নিয়ে গেলে তাকে সবসময় একটা খুব কঠিন প্রশ্নের সম্মূখিন হতে হত । যে প্রশ্নটার উত্তর ঐ বড় ভাই করতে পারতেন না ফলে তার টিউশনিটা ও জুটত না ।


প্রশ্নটা কি ছিল জানেন .............................?????


কিতা রে বা বড় কলেজত (M.C College) ভর্তিহইবার পারনাই নি =p~ =p~ =p~

তো এই ভাবে যখন তাকে একই প্রশ্নের সম্মূখিন হতে হচ্ছে এবং প্রশ্নের উত্তর দিতে না পারার কারনে টিউশনি টা হচ্ছে না পরিশেষে ঐ ভাইয়ার উত্তর টা ছিল


" না আংকেল , অনেক চেষ্টা করেও বড় কলেজটাতে (M.C College) ভর্তি হইবার পারলাম না তাই ছোট কলেজে (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ) ভর্তি হইছি "


"ব্যার্থতাজনিত ক্ষোভ মনে হয় এখনও মনে পুশে রেখেছেন। মন খারাপ কইরেন না ভাই সবাই কে দিয়ে সবকিছু হয়না।"


হঁা ভাইডি ,

চরম ক্ষোভ মনে ,

কেন United Nations এর Fulbright Scholarship পাইলাম (যে Scholarship সারা এশিয়া মহাদেশ এর মধ্যে ৪ জন কে দেওয়া হয়, সরা বিশ্ব থেকে ১০ জন কে )

কেন কানাডার প্রথম ৫ টি বিশ্ববিদয়ালয়ের একটি University of Waterloo তে Fulbright Scholarship নিয়ে Made In Harvard Professor (B.Sc, M.S, Ph.D. from Harvard University & Post Doctorate from NASA ) তত্বাবধানে Ph.D করতেছি :(( :(( :(( :(( :((



ভাইডি চোখে পানি আইসা গেল :(( :(( :(( :(( :((. ঢা বি তে Ph.D করতে না পাইরা ।



২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৫

মিলন,ঢা বি বলেছেন: ভাই আমরা তাড়াতাড়ি USGS এর বিজ্ঞানী MIKE এর অপসারন এবং সেখানে আপনাকে নেবার দাবি করতেছি। ঐ বেটা তো ভূমিকম্প পূর্বাভাষ নিয়ে Up to Date Knowledge রাখে না । ;)

২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৭

মিলন,ঢা বি বলেছেন: ভাই....
কথা তো ভালই ঘুরালেন। আমার প্রশ্নের উত্তর তো দিলেন না,বললেন না তো ভূমিকম্প কবে হবে?

আপনি আপনার এই পোস্টে যতবার নিজের স্কলারশীপের কথা লিখেছেন তা তে তো যেই আপনার এই পোস্ট একবার পড়বে তারই মুখস্ত হয়ে যাবার কথা। এতবার বলার তো মনে হয় দরকার ছিলনা। তবে যদি মনে করে থাকেন এতে আপনার প্রচার হচ্ছে তাহলে চালিয়ে যান। এই তো সুযোগ।

যাই হোক পারলে কবে ভূমিকম্প হচ্ছে জানিয়েন, না পারলে থাক।

অনেক কথাই তো বললেন,এটা তো বললেন না ঢা.বি শিক্ষকদের নিয়ে এমন কটূক্তি করা কি আপনার উচিত হয়েছে বলে কি আপনি মনে করেন?

২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১১

বিজ্ঞান বলেছেন: "ঢাবি শিক্ষকদের সম্পর্কে এমন সুশীল মতবাদ ব্যাক্ত করায় বড়ই পুলকিত হলাম!!! ব্যার্থতাজনিত ক্ষোভ মনে হয় এখনও মনে পুশে রেখেছেন। মন খারাপ কইরেন না ভাই সবাই কে দিয়ে সবকিছু হয়না।"


আপনি উপরোক্ত মন্তব্যের মাঝে কি বুঝাতে চেয়েছেন সেটা বোধকরি একটা ক্লাস ফাইভ পাস মানুষের ও না বুঝার কথা না ।


মিলন,ঢা বি বলেছেন: ভাই....
কথা তো ভালই ঘুরালেন।


আপনার বক্তব্য কি ভাবে ঘুরালাম বুঝলাম না তো ????

আমার প্রশ্নের উত্তর তো দিলেন না,বললেন না তো ভূমিকম্প কবে হবে?

আমি আগেও বলেছি আবারও বলতেছি যে আমি পরবর্তি পর্বের জন্য কিছু পড়া-লিখা করতেছি এবং রেফারেন্স সংগ্রহ করার চেষ্টা করতেছি। এছাড়া আমার নতুন সেমিস্টার এর ক্লাস ১৩ই সেপ্টেম্বর শুরু হওয়ার কারনে আস্তে আস্তে লিখতে হচ্ছে ।

আশা করি আপনার প্রশ্নের উত্তর পাবেন ।

২৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৫

মিলন,ঢা বি বলেছেন: এটা বলেতে আমার কোন দ্বিধা নাই যে ইটালিতে আমি যে মানুষগুলোর কাছ থেকে ভূমিকম্প বিষয়ে শিক্ষা পায়েছি সে মানুষ গুলোর ১ ঘন্টার ১ টা লেকচার শুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধ্যাপকদের সারা জীবনের স্বপ্ননই থেকে থাকবে হয়তবা ।ঢা.বি শিক্ষকদের নিয়ে এমন কটূক্তি করা কি আপনার উচিত হয়েছে বলে কি আপনি মনে করেন?

৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫২

এম মেহেদী হসান(বুলবুল) বলেছেন: আমি এতকিছু বুঝিনা তয় মনে হয় ভাল হইসে ++++++ দিলাম।

৩১| ২৬ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৬

ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন: ++++++++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.