নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার

সিরাজ সাঁই ডেকে বলে লালনকে ।। কুতর্কের দোকান সে করে না আর

সেক্যুলার ফ্রাইডে

সেক্যুলার ফ্রাইডে › বিস্তারিত পোস্টঃ

এবং লালন ...

০৬ ই জুন, ২০১৪ সকাল ৭:৫৬

(ভবে) মানুষ গুরু নিষ্ঠা যার

সর্ব সাধন সিদ্ধ হয় তার

নদী কিংবা বিল-বাঁওড়-খাল

সর্বস্থলে একই এক জল।।



একা মেরে সাঁই হেরে সর্ব ঠাঁই ।।

মানুষে মিশিয়া হয় বিধান তার

মানুষ গুরু নিষ্ঠা যার…



নিরাকারে জ্যোতির্ময় যে,

আকার সাকার হইল সে ।।

দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায় ।।

কলি যুগে হলেন মানুষ-অবতার

মানুষ গুরু নিষ্ঠা যার

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার



বহু তর্কে দিন বয়ে যায়

বিশ্বাসের ধন নিকটে পায় ।।

সিরাজ সাঁই ডেকে বলে লালনকে ।।

কুতর্কের দোকান সে করে না আর

মানুষ গুরু নিষ্ঠা যার

(ভবে) মানুষ গুরু নিষ্ঠা যার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.