| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর ধানমন্ডি লেকের পাশে এক
কিশোরকে মারধর করছে অন্য এক কিশোর। কাছ
থেকে মোবাইলে ভিডিও করছে অন্যজন। এ
সময় পাশ দিয়ে কয়েকজন হেঁটেও যাচ্ছে। কিন্তু
প্রতিবাদ করছে না কেউ। এই ভিডিওটি ফেসবুকে
ছড়িয়ে পড়লেও অনেকেই প্রতিক্রিয়া
দেখিয়েছেন। শেষ পর্যন্ত এ ঘটনায় একটি মামলা
হয়েছে। তবে সেই কিশোরকে এখনো পুলিশ
গ্রেপ্তার করতে পারেনি।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা
বলে জানা গেছে, গত রোববার সকালে ধানমন্ডি
লেকের পাড়ে মারধরের ঘটনাটি ঘটে। ১০ মিনিটের
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, এক কিশোরীকে
কেন্দ্র করে নুরুল্লাহ নামে এক কিশোরকে
মারধর করছে জুনায়েদ। জুনায়েদের অভিযোগ,
নুরুল্লাহ তার বান্ধবীকে নিয়ে কটূক্তি করেছে।
কিন্তু বারবার অভিযোগ অস্বীকার করছে নুরুল্লাহ।
তারপরও থামছে না জুনায়েদ। বিরতিহীন চড়-থাপ্পড়
ও লাথির পর নুরুল্লাহ বসে পড়লে ফিল্মি কায়দায়
তাকে তুলে দাঁড় করিয়ে আবারও মারছে জুনায়েদ।
লাথি দিতে দিতে জুনায়েদ নরুল্লাহকে বলছে, ‘তুই
গুটিবাজ। তুই ওকে খারাপ বলছিস।’ উত্তরে নুরুল্লাহ
বলে, ‘আমি গুটিবাজি করলে এখানে একা আসতাম না।’
ফুটেজে দেখা যায়, নুরুল্লাহ মারের হাত থেকে
বাঁচতে মিনতি জানাচ্ছে। কিন্তু মায়া হচ্ছে না
জুনায়েদের। লম্বা চুলে হাত বুলিয়ে আবার
সমানতালে চালাচ্ছে হাত-পা। এ সময় জুনায়েদ বলে,
‘আমি জুনায়েদ, তুই আমাকে চিনিস না।’ নুরুল্লাহর নাক-
মুখ দেখিয়ে জুনায়েদ বলে, ‘আমি কাউকে মারলে
এই দিক দিয়ে রক্ত বের হয়। তোকে ভাই
ভেবেছিলাম, তাই মারতেও মায়া লাগছে।’ অনবরত
এমন মারধর দেখে জুনায়েদকে আস্তে মারতে
বলে মৃদুল (যে ভিডিও করছে) নামের এক
কিশোর। উল্টো জুনায়েদ মৃদুলকেও মারধরে
অংশ নেওয়ার আহ্বান জানায়।
ভিডিওতে দেখা যায়, সাত-আটজন হৃষ্টপুষ্ট যুবক
তাদের পাশ দিয়ে যাচ্ছেন। তাঁরা একবার শুধু মাথা
ঘুরিয়ে মারধরের ঘটনাটি দেখলেন। কিন্তু কেউ
কোনো প্রতিবাদ না করেই যে যাঁর কাজে চলে
গেলেন।
এদিকে মারধরের ঘটনায় গত সোমবার রাতে
ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম
মিয়া বলেন, নুরুল্লাহ নিজেই বাদী হয়ে মামলা
করেছেন। মামলায় জুনায়েদকে আসামি করা
হয়েছে। জুনায়েদকে গ্রেপ্তারের চেষ্টা
চলছে। তিনি আরও বলেন, নুরুল্লাহ একটি ইংরেজি
মাধ্যম স্কুলের ছাত্র। তার বাসা পান্থপথে।
জুনায়েদের সঙ্গে নুরুল্লাহর ফেসবুকে পরিচয়।
জুনায়েদের বাসা গেন্ডারিয়ায় বলে মামলায় উল্লেখ
করেছে নরুল্লাহ।
view video: https://m.youtube.com/watch?v=cGrL1-zEgfs
২|
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৯
খালেদ মোশাররফ শিশির বলেছেন: জুনায়েদ এর মত বেয়াদপ পোলারা ছাড় পেয়ে যাই খুব সহজে । হায়রে মানবতা
৩|
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩২
কোমানডস বলেছেন: ভিডিওটি আমিও দেখেছি এবং আমার কাছে মনে হল যে আমাদের বিবেক কোথায় গিয়ে ঠেকেছে?? সত্যি বড়ই অদ্ভুত।
৪|
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫
Seiam বলেছেন: শেষের কথাটা কষ্ট লাগছে
৫|
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৭
খোলা মনের কথা বলেছেন: ঘটনাটি নির্মম। এদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিৎ
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১
বিজন রয় বলেছেন: ধরা পড়ুক ।