নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নদর্শী

মন চায় আকাশ ছুঁতে..................আর তাই প্রায়ই নিজের অস্ত্বিত পৃথিবীতে খুঁজে পাই না,মনে হয় শূ্ন্যে কোথাও হারিয়ে গেছি..................

এম.এ.সাঈদ

আমি অনেক শান্ত,কিন্তু প্রচণ্ড জেদী...................আর সবসময় চাই ভাল কিছু করতে ।

এম.এ.সাঈদ › বিস্তারিত পোস্টঃ

তারুণ্যের জাগরণ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

আমরা নতুন প্রজন্মের কেউই স্বাধীনতা দেখি নি ।আমরা দেখিনি মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছে,সেই সময়ের তরুণেরা কি করেছে,শিশু-কিশোরদের ভয়ার্ত বদন আমরা দেখিনি,দেখিনি মা-বোনদের আহাজারি ।রাজাকারেরা কি অমানুষিক নির্যাতন কেরেছে, আমরা সেটাও দেখিনি ।তাহলে সরা দেশে এই সহস্র তরুণের আজ মিলিত হল কেন?'৭১-এ যেমন সর্বস্তরের মানুষ এক হয়েছিল,'৫২-এ যেমন রফিক,জব্বার,বরকত 'রা এক হয়েছিলেন,ক্ষুদিরাম ফঁসির দঁড়ি গলায় জড়িয়েছিল---কেন??দেশপ্রেম এ তরুণেদর গাঢ়ত্বকে ছোঁয়র মত কেউ নেই ।আমরা জানি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস,আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস,সর্বপরি আমাদের এই বাংলাদেশের ইতিহাস ।সঠিক ইতিহাস কখনই চাপা থাকেনা ।স্বাধীনতার ৪২ বছর ধরে এই রজাকারেরা যখন ইসলামকে কুলূষিত করে আসছিল,ঠিক তাদের জীবনের অন্তিম মুহূর্তে তরুণদের এই জাগরণ ।তারা মনেহয় ভুলে গিয়েছিল যে,''পাপ কখনও বপকেও ছাড়েনা ।''এই জগরণের মাধ্যমে আমরা সেই সব রাজনৈতিক রথী-মহারথীদেরকেও সাবধান করে দিতে চাই যারা দেশকে নিয়ে বিভিন্ন দোদুল্যমান সিদ্ধান্ত নিয়ে দেশের সম্পত্তি গ্রাস করছে ।তারুণ্যের শক্তি সম্পর্কে আপনারা যদি সামান্য আঁচ পেয়ে থাকেন তবে দয়া করে নিজেদের স্বার্থ বাদ দিয়ে দেশকে কিছু দেয়ার চেষ্টা করুন ।কারণ আমাদের জয় সুনিশ্চিত ।তরুণ ভাইদের এই জেদটা ধরে রাখতে হবে ।আর হ্যা, মনে রাখবে যে ''আমরা করব জয় নিশ্চয় ।''









































মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

অন্তহীন বালক বলেছেন: ''আমরা করব জয় নিশ্চয় ।'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.