নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নদর্শী

মন চায় আকাশ ছুঁতে..................আর তাই প্রায়ই নিজের অস্ত্বিত পৃথিবীতে খুঁজে পাই না,মনে হয় শূ্ন্যে কোথাও হারিয়ে গেছি..................

এম.এ.সাঈদ

আমি অনেক শান্ত,কিন্তু প্রচণ্ড জেদী...................আর সবসময় চাই ভাল কিছু করতে ।

এম.এ.সাঈদ › বিস্তারিত পোস্টঃ

আমার ০৩ টি বাণী :

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৩

আমি সাধারণত কষ্টই দিয়ে এসেছি,নিজের কষ্ট পাওয়া নিয়ে কখনও ভাবিনি । ।আমি একটা কথা মেনে চলি,কারো উপকারে না আসলেও কখনও ক্ষতি করার চিন্তা করিনা ।পঞ্চম শ্রেণীতেই বসার বাইরে,রংপুরে দশ বছর কাটালাম ।রংপুর জিলা স্কুল,ক্যান্টপাবলিক কলেজ,কখনও কিছু খুঁজিনি তেমনভাবে ।আর এখন তো ঢাকায় .....সব মায়ামমতার ঊর্ধে,সারা বছর বাসা না গেলও কিছু মনে হয় না ।আব্বু কখনও আর্থিক সমস্যা বুঝতে দেয়নি,আর মা শত কষ্ট চাপা দিয়েছে কখনও আমাকে বলেনি ।আমি কখনই জীবনকে স্বাভাবিকভাবে চিন্তা করিনি ।সবসময় খামখেয়লির মধ্যে সময় পার করেছি ।সবার বাবা মা নিয়মিত খোঁজখবর নেয়,আর আমার সপ্তাহে একবারও না,এই জিনিসটা একসময় প্রচণ্ড পোড়াত ।কিন্তু এখন আমি বুঝতে পারি,বুঝি যে বাবা মা কতটা ভালোবাসে ।আমি অনেক কঠিন মনের মানুষ,সহজে কান্নাও আসে না ।ভার্সিটিতে এসে অনেক কিছুই জানলাম .................। ০১.এই পৃথিবীর সবকিছুই আপেক্ষিক,তবে দুঃখের আধিক্য একটু বেশিই থাকে আর সুখের সময়টুকু দ্রুতই চলে যায় । ০২.ভালোবাসা একধরণের ঊজ্জীবনী শক্তি,যেটা তোমার ভাল/খারাপ দুটোই করতে পারে ।তাই দোদল্যমান না থাকাই ভাল । ০৩.যেহেতু কোন চাহিদা পূরণ হওয়ার পর তার মূল্য কমে যায়,তাই কিছু চাহিদা পূরণ না হওয়ায় ভাল ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

আহমেদ আলিফ বলেছেন:
"যেহেতু কোন চাহিদা পূরণ হওয়ার পর তার মূল্য কমে যায়,তাই কিছু চাহিদা পূরণ না হওয়ায় ভাল"

এই ভয় পেলো তো চলবে না ! জীবন টাকে জয় করার চালেঞ্জ নিতেই হবে !

শুভকামনা থাকলো !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.