নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর কাছে প্রার্থনা বাকিটা জীবনও যেন কেটে যায়সুখ,শান্তি,ভালবাসা আর শ্রদ্ধায়.

শহীদুল সোহাগ

স্বাধীনতা তো আমার মুখের বাগানে ফুটে থাকা চোখফুল; রাতের আগুন এনে নিবেদিত শাশ্বত সকালের শব্দবকুল।

শহীদুল সোহাগ › বিস্তারিত পোস্টঃ

একটি আত্মহত্যা\'র গল্প /

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭

একটি আত্মহত্যা'র গল্প //
এম শহীদুল সোহাগ ---

আত্মহত্যা প্রমাণিত।
তবু ভালোবাসা দূরে গিয়ে ভাবে -
ময়নাতদন্ত রিপোর্টে যদি আসে-
- "মৃত্যুর কারণ ভালবাসার অভাবে"!

তদন্তের চোখ খোঁজে পায় না কিছু,
সিলিং ফ্যানে ঝুলোনো রশিতে লেখা নাই কিছু।
ডাক্তার ব্যস্ত ব্যবচ্ছেদে-
হৃদয়ের গহীন আঘাত ধরা পড়ে না তাতে।

জীবন,আদালত আর কাঠগড়া-
স্রোতের পক্ষে সবাই!
তবু কিছু দৃশ্য বিপরীতে ছুটে যায়;
অব্যক্ত কিছু ক্রন্দন বাতাসে মিশে যায়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লেখা।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১১

বলেছেন: নিপুণ কাব্য,শুভ কামনা

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে, শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

হাবিব বলেছেন: আপনি কি খুব ব্যস্ত????

মন্তব্যের উত্তর না দিলে ব্লগাররা মন্তব্য করতে উৎসাহী হবেন না.......

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২

হাবিব বলেছেন: শুভ কামনা আপনার জন্য........

৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: ভাবনাগুলো ভাল। শেষের স্তবকটা সুন্দর হয়েছে।
কবিতায় প্লাস + +।
পাঠকের মন্তব্যের উত্তর দিন। এতে মিথষ্ক্রিয়া বাড়বে। এ ছাড়া এটি একটি প্রত্যাশিত স্বাভাবিক সৌজন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.