নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহনেওয়াজ

হে শহীদ ওঠো, চোখ মেলে দেখো তোমার বাংলাদেশ। লুটে-পুটে খায় শোষক আজিও বৃথা করি উদ্দেশÑ তোমার চেতনা চাপা দেয় রাঙা ফুলে, সে ফুল রঙিন স্বাধীন রক্তে, শাসকের দাবানলে।

আমি এক নিশাচর

হে শহীদ ওঠো, চোখ মেলে দেখো তোমার বাংলাদেশ। লুটে-পুটে খায় শোষক আজিও বৃথা করি উদ্দেশÑ তোমার চেতনা চাপা দেয় রাঙা ফুলে, সে ফুল রঙিন স্বাধীন রক্তে, শাসকের দাবানলে।

আমি এক নিশাচর › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধাঞ্জলি

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:৩১

শ্রদ্ধাঞ্জলি

.....মোহাম্মদ শাহনেওয়াজ।



এখন আর তাকে মনে পড়েনা

দুই-তিন মাইল হেঁটে দেখতে যাবো?

ইচ্ছে করেনা।



আগে প্রায়ই আসতো-

পাঁচ মিনিট কথা বলে, দশ মিনিট কাশতো!

তারপর শুরু হতো হাসি,

ভাবতাম, তারে যেন কতো ভালোবাসি!



নাম ছিল...?

না। নাম বলা যাবেনা!

জানি, কেউ অবশ্য খুঁজে পাবেনা।

যাকে আমিই পাইনি আর...!

শেষ দেখা করেছিলাম...??

হ্যাঁ। মনে পড়েছে, সেই-ই খাল পাড়।



সেখানে একটা গাছের গুঁড়ি ছিল,

বলে রাখি। আমার কিন্তু খুব সুড়সুড়ি ছিল!

সে ইচ্ছে করেই আমায় নাচাতো,

বলতো, “বুদ্ধি বাড়েনি, বয়স এখনো কাঁচা-তো!!”



আমায় সে মাঝে মাঝে দুমড়ানো-মুচড়ানো কিছু ফুল দিতো,

আর আমার কাছ থেকে কয়েকটা বিষাক্ত কথা নিতো।

হেঁসে কি বলতো জানেন?

‘গালাগালি করেন ভাই, দেখি কয়টা পারেন!’



বলতো, ফুলে থাকে নাকি মনের কি কথা,

আমি ফুল ছিঁড়ে দেখি কিছু মরা বীজ অযথা!



বেশ কিছুদিন গেল চলে,

সে আর আসেনি,

যাইনি আমিও কোন ছলে।



একদিন গিয়ে দেখি কাছে-

আমায় ফুলের তোড়া দিয়ে,

অন্তরালে সে ঘুমিয়ে আছে!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.