নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহনেওয়াজ

হে শহীদ ওঠো, চোখ মেলে দেখো তোমার বাংলাদেশ। লুটে-পুটে খায় শোষক আজিও বৃথা করি উদ্দেশÑ তোমার চেতনা চাপা দেয় রাঙা ফুলে, সে ফুল রঙিন স্বাধীন রক্তে, শাসকের দাবানলে।

আমি এক নিশাচর

হে শহীদ ওঠো, চোখ মেলে দেখো তোমার বাংলাদেশ। লুটে-পুটে খায় শোষক আজিও বৃথা করি উদ্দেশÑ তোমার চেতনা চাপা দেয় রাঙা ফুলে, সে ফুল রঙিন স্বাধীন রক্তে, শাসকের দাবানলে।

আমি এক নিশাচর › বিস্তারিত পোস্টঃ

বাল্যস্মৃতি

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩২

মনে পড়ে যেতাম যখন -বকুল গাছের তলে,

পি.টি. কামাই করে, রোজই আমরা দু-তিন দলে।

কার বাগানে আম ধ’রেছে, পাক্ল বরই কার?

যেতাম খুঁজে সে-পথ। যে-পথ হয়নি আবিষ্কার--



আসি যখন পি.টি.’র শেষে, খাই টিচারের মার,

কান ধ’রে সব শপথ করি, মিস্ হবেনা আর।

মহিন ছেলের মাথায় ব্যথা, তুহিন মরে জ্বরে..

আজ যাবেনা র্কতে পি.টি, রোজই নালিশ করে,



কিন্তু শোনে, কে কার কথা? দিলে বেতের বারি,

মাথার ব্যথা কই ছুটে যায়! জ্বর গিয়েছে ছাড়ি!

কেউ বলে, রোজ হচ্ছে দেরি, ফেন্ ঝড়েনি ভাতে,

ব্যাটার ঘাড়েও বেতের বারি, কম পড়েনা তাতে!



বাংলাতে সব গল্প-গুজব, অংক ভরা বিষ!

শেষের দিকের ক্লাস গুলো তাই, দিতাম রোজই মিস্

বিজ্ঞানে ভাই সবাই মিলে -এমন তত্ত্ব লিখি!

প্রশ্ন করে বৈজ্ঞানিকের বাপ-দাদারাও--এ কি ?..!



ক্লাস সেভেনে বছর তিনেক, চার বছরের এইট

ভাবতো সবাই, কি যায় তাতে? এট্টু হলেই লেইট!

আমরাতো ভাই যাচ্ছিনা আর, র্ধতে দেশের হাল,

খেল্-তামাশায় কাটছে, কাটুক আরো দু-তিন কাল।



তাদের ছেড়ে বহুদূরে, এই আঙিনায় আমি,

আছি সাধু ছাত্র হয়ে, মুছিতে বদনামি-

যায়নি মোছা দিনগুলি, সব আছে নয়ন-তলে,

ইঁচড়ে-পাকা বাল্যস্মৃতি, ভিজে ব্যথার জলে!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.