নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহনেওয়াজ

হে শহীদ ওঠো, চোখ মেলে দেখো তোমার বাংলাদেশ। লুটে-পুটে খায় শোষক আজিও বৃথা করি উদ্দেশÑ তোমার চেতনা চাপা দেয় রাঙা ফুলে, সে ফুল রঙিন স্বাধীন রক্তে, শাসকের দাবানলে।

আমি এক নিশাচর

হে শহীদ ওঠো, চোখ মেলে দেখো তোমার বাংলাদেশ। লুটে-পুটে খায় শোষক আজিও বৃথা করি উদ্দেশÑ তোমার চেতনা চাপা দেয় রাঙা ফুলে, সে ফুল রঙিন স্বাধীন রক্তে, শাসকের দাবানলে।

আমি এক নিশাচর › বিস্তারিত পোস্টঃ

কবিতা: SHAHEED-শহীদ

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৩

শহীদ

মোহাম্মদ শাহনেওয়াজ।

হে শহীদ ওঠো,

চোখ মেলে দেখো তোমার বাংলাদেশ।

লুটে-পুটে খায় শোষক আজিও বৃথা করি উদ্দেশÑ

তোমার চেতনা চাপা দেয় রাঙা ফুলে,

সে ফুল রঙিন স্বাধীন রক্তে, শাসকের দাবানলে।



তাড়িয়ে দিয়েছো ব্রিটিশ শত্রু, পাক-হানাদার দূরে,

দেখোনি তখন ঘুমিয়ে শত্রু, লুকিয়ে তোমার ঘরে।

আজ সে তন্দ্রা ভেঙেছে, জাগিয়া উঠেছে সে দাগাবাজ,

তোমার পতাকা লুণ্ঠিত হয়, স্বাধীনতা মুখ ধুবড়ে কাঁদছে আজ।



ভিন-বাহিনীর বুলেটে নয়কো; খেয়ে স্বদেশের গুলি

স্বাধীন দেশের পরাধীন নাগরিক!

হারায় পতাকা, হারায় মাথার খুলি!!



আজও মানবতা দলছে বুটের তলে,

নেই মানবাধিকার!

স্বদেশ পুরছে স্বার্থের রোষানলে!!



হে শহীদ,

দেখো মরছি আমরা, রাজপথে ফুটপাতে,

আমাদের মুখ বন্ধ; ঝুলছি কাঁটাতারে সীমানাতে।

প্রতিবেশী দেশ হইয়া বন্ধু, বন্দুক নিয়ে রোজ,

আমাদের খুনে মিটায় পিপাসা, জোচ্চোর Ñকরে ভোজ

আজিও শত্রুর ইন্ধনে চলে, এদেশের ‘রাজ-আকার’,

আঙুল দিয়ে দেখালাম যবে শাসি বলে ‘রাজাকার’।

তোমাদের নাম লইয়া যখন অধিকার কথা কহি,

বলছে আমায় ‘জঙ্গি’ কিংবা বলে ‘স্বাধীনতাদ্রোহী’



হে শহীদ শোন, বিষজ্বালা বুকে আজ তবু যাই কয়ে,

দাঁড়ি, টুপি আর পাঞ্জাবী নিয়ে ইসলাম আছে ভয়ে।

ধর্ম-বর্ণ নাই হেথা, আছে নরপশুদের ক্ষিদে

হিন্দুর ঘাড়ে রামদা, বুলেট মুসলিম বুকে বিঁধে।



ধর্মের নামে ধর্ম-ব্যবসা! রাজনীতি নামে স্বার্থ!

চলে স্বাধীনতাকামী সেমিনার! যেথা বাক-স্বাধীনতা ব্যর্থ!!

হিন্দুর বাড়ি জ্বলতেছে দ্রোহে, মুসলিম ভিটে ঘরও নেই!

স্বাধীন দেশের নাগরিক মোরা, পাই স্বাধীনতা মরণেই!!

ধর্ম গ্রাসিছে স্বাধীনতা আজ, স্বাধীনতা নাশে ধর্ম!

হে শহীদ, দাও জবাব মোদের, এইকি স্বাধীন-মর্ম?



হে শহীদ, তোমা করেছে বন্দি, শহীদ মিনারে চেতনায়?

তোমার পথিক লড়ছে আজিও গুলি খেয়ে বলে, “সে তো নাই!”

আমরাও যাবো ঝড়ায়ে রক্ত, করে সত্যের সংগ্রাম

হে শহীদ, নয় শহীদ মিনারে, বুকে-মুখে রবে তব নাম

তোমার চেতনা ইহাদের বুকে দেখিয়া তোমারে স্মরি

হে শহীদ, দাও রক্ত কলমে, আবার যুদ্ধ করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.