| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাকিলা শিতু
কি লিখবো???
মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ কি???
আমাকে আমার ছাত্রী এই প্রশ্নটি করেছিলো...... আমি অনেকক্ষণ ছোট্ট এই মায়েটির মুখের দিকে তাকিয়ে ছিলাম। আমি যখন এই বয়সে ছিলাম আমার মাথায় তখন সাইকেল চালানো ছাড়া আর কিছু ঘুরতো না, এখনকার শিশুরা অনেক হতভাগ্য, তারা বয়সের আগে অনেক কিছু বুঝে যায়
যাই হোক আমি ওকে বললাম পড়া শেষ করে নাও তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দিবো... পড়া শেষ হলো,এবার আমাকে সে আবার প্রশ্ন করলো... মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ কি????
আমার উত্তর দেয়ার পালা
আমি বললাম মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো ভালোবাসা।
সকালে ঘুম থেকে উঠে আমরা নামাজ পড়ি কারণ আমরা আল্লাহকে ভালোবাসি,তারপর মা আমাদের জন্য নাশতা বানায় কারণ মা আমাদের ভালোবাসে, বাবা আমাদের স্কুলে দিয়ে আসে কারণ বাবা আমাদের ভালোবাসে,আমরা স্কুলে শিক্ষকদের সালাম দেই,পড়ালেখা করি কারণ আমরা স্কুল ভালোবাসি...... আবার তুমি যখন বড় হবে তখন তুমি তোমার আব্বু আমুর যত্ন নিবে কারণ তুমি তোমার আব্বু আর আমুকে ভালোবাসো... একটা সময় তোমার বিয়ে হবে তুমি তোমার সংসারকে ভালবাসবে......
তাহলে তুমিই বল মানুষের জীবনের আশীর্বাদ কি???
মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে আপুনি আমি তোমাকে ভালোবাসি
আর আমি বুঝে গেলাম আশীর্বাদের পুরোটা আমাকে জুড়ে আছে ...............
![]()
২|
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪
শাকিলা শিতু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৫
লেখোয়াড় বলেছেন:
ছোট লেখাটি দিয়ে চমৎকার বিষয়টি ফুটিয়ে তুলেছেন।
আপনি নতুন ব্লগার, তাই স্বাগত জানাচ্ছি।
লিখুন, অন্যকে মন্তব্য করুন, নিজে প্রতি উত্তর দিন।
ধন্যবাদ, শুভ ব্লগিং।
ভাল থাকুন সবসময়।