নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখো...... কারণ স্বপ্নের সীমানা থাকা উচিত নয়

আমি একজন স্বপ্নবাজ... স্বপ্ন দেখতে ভালোবাসি

শাকিলা শিতু

কি লিখবো???

শাকিলা শিতু › বিস্তারিত পোস্টঃ

অনির্বাচিত

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪

ভাবনাগুলো হয়তো আমার একার নাহ

আর অনেকেই আছেন যারা ভাবেন.........

মানুষ যত শিক্ষিত হচ্ছে তত মন ছোট হয়ে যাচ্ছে,

আগেই ভালো ছিলো, মেয়েরা আলো দেখতো জানালা দিয়ে,তাতেই বেশ হয়ে যেতো, কখনো বা রংধনু দেখলে দুনিয়াটা অন্যরকম লাগতো,ভাইরা তাদের মাষ্টারের কাছে পড়তো,তাতেই তারা খুশি, যাক ভাইটা আমার পড়ে......

তারপর কিছু শিক্ষিত জনগণ মেয়েদের বের করে আনলো ঘর থেকে, আলো দেখালো, পথ দেখালো, পড়তে শিখালো............

আর তারপর বলে দিলো এই রাস্তায় এইটুকু হাঁটবি, বইয়ের এতোটুকু পড়বি, আকাশের অতটুকু দেখবি, সব মাপা......... কি হবে তোদের এতো শিখে, বিয়ে করে ফেলবি সংসার সামলাবি............

কলেজে গেলে তোর সাথের ছেলেগুলার সাথে কথা বলবিনা, এরা খারাপ.........

কিন্তু এদের ছেলেদের দুই একটা মেয়ে বন্ধু থাকলেও সমস্যা নেই ,ছেলে মানুষতো বয়সই এমন......



মেয়ের ভাইটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে আর মেয়েটা পড়ে ডিগ্রী, আরেহ মেয়ে মানুষের এতো পড়ে কি হবে????





যদি মেয়েদের সবকিছুতে এতো "কিন্তু,অথচ,যদি,সম্ভব না,দরকার কি" থাকে তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন.....................



কেনো মেয়েদের ঘরের বাইরে বের করে আনলেন?????

সারা জীবন নিচু দেখাতে????

একটা মেয়ে তিনবার মরে



"জন্মের সময়,

যখন বুঝতে শিখে সে মেয়ে আর তাকে নিয়ে হাজার সমস্যা তখন একবার,

আর যখন তার জীবন আর তার স্বপ্নগুলো অন্যের ইচ্ছায় অন্যের কাছে জলাঞ্জলি দিয়ে দেয়"





নাহ আর বলবোনা মেয়েরা মানুষ





আজ এখন থকে বলবো আমরা মেয়েরা জড় পদার্থ



যার দাম একটুকরো ফেলে দেওয়া কাঠের টুকরোর থেকেও কম...............



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিন বদলাচ্ছে , বদলাতেই হবে ,এবং তা আমাদেরই ।

২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

শাকিলা শিতু বলেছেন: প্রতিবন্ধকতা অনেক বেশী :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.