নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাৎ হোসেন শামিম

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র। বর্তমানে স্নাতকোত্তরে পড়াশোনা করছি।

শাহাদাৎ হোসেন শামিম › বিস্তারিত পোস্টঃ

২৫ শে মে ঘোষণা হতে যাচ্ছে কুমিল্লা বিভাগ

২০ শে মে, ২০১৫ রাত ৯:৫০

আগামী ২৫ শে মে কুমিল্লা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তার এই আগমন উপলক্ষে এখনই শুরু হয়ে গেছে কুমিল্লার পরিস্কার পরিচ্ছনতার কাজ।বিদ্রোহী কবি ও আমাদের জাতীয় কবির জন্ম বার্ষিকী উপলক্ষে তার এই আগমন হলেও কুমিল্লার জন-মানুষের ধারণা যে তিনি সেই দিনই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবেন।রাজনৈতিক বাক্তিদের কাছ থেকেও অনেকটা এমন আভাস পাওয়া গেছে।কুমিল্লার মানুষের বহুদিনের প্রানের দাবি এখন আলোর মুখ দেখতে যাচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী,ফেনীও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে বিভাগটি হবে।
কুমিল্লা একসময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। ১৭৯০ সালে কোম্পানী শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি। ১৯৬০ সালে জেলার নাম করা হয় কুমিল্লা। কুমিল্লা'র অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, শালবন বিহার, আনন্দ বিহার, ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও যাদুঘর, ময়নামতি যুদ্ধ সমাধি ক্ষেত্র (ওয়ার সিমেট্রি), বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, কুমিল্লা পৌর উদ্যান, শাহ সুজা মসজিদ, ধর্মসাগর দীঘি, বলেশ্বর দীঘি, রূপবানমুড়া, চন্ডীমুড়া, লালমাই বৌদ্ধ বিহার, লালমাই পাহাড়, ময়নামতি পাহাড়
কুমিল্লা জেলার চিত্তাকর্ষন স্থান গুলোর মধ্যে প্রথমেই রয়েছে ময়নামতির নাম। এই স্থানটি কুমিল্লার অন্যতম দর্শনীয় স্থান। ময়নামতি ‌ছাড়াও কুমিল্লার ক্যান্টরম্যান্ট এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া পৃথিবীর বিভিন্ন দেশের সৈনিকদের কবর রয়েছে। ময়নামতিতে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলার পাহাড়, আনন্দ বাজার প্রাসাদ, ভোজ রাজদের প্রাসাদ, চন্ডীমুড়া প্রভৃতি ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এসব বিহার ও মঠ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। বতর্মানে রাজশে পুর ইকোপার্ক এবং তদসংলগ্ন বিরাহিম পুরের সীমান্তবর্তী শাল বন টুরিস্ট স্পট হিসেবে ব্যপক জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়াও আরো অনেক চিত্তার্ষক স্থানের মধ্যে বিখ্যাত হল , কুমিল্লার পৌর পার্ক ও সংলগ্ন রানির কুঠির যা ত্রিপুরা রাজা মানিক্য রায় বাহাদুরের বাড়ী এবং তদসংগ্ন বিশাল দিঘী ধর্ম সাগর। কুমিল্লার কোটবাড়ীতে রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী যা বার্ড নামে পরিচিত।
রসমালাই নামক বিখ্যাত মিষ্টি কুমিল্লায় তৈরি করা হয়্। কুমিল্লার রসমলাই সারাদেশে এক নামে পরিচিত। রসমলাই এর বিখ্যাত প্রস্তুতকারক হল মাতৃভান্ডার। এছাড়াও কুমিল্লার বিখ্যাত খদ্দর(খাদি) শিল্পের জন্য। ১৯২১ সাল থেকে খদ্দর এ অঞ্চলে প্রচলিত। কুমিল্লার খদ্দর শিল্পগত উৎর্কষে প্রচুর খ্যাতি লাভ করেছিল। এখান থেকে খদ্দর কাপড় কলকাতা ও বোম্বে পাঠানো হত। সারা বাংলাদেশে এখন পর্যন্ত কুমিল্লার খদ্দর স্ব-নামে পরিচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.