| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্রোহী তারুণ্য
মুক্ত চিন্তা এবং প্রগতিলশিল ধ্যান ধারনার বিকাশ একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। আমার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি দেশপ্রেম এবং মুক্ত বুদ্ধির চর্চাকে জীবন গড়ার আদর্শ হিসেবে নেয় তাহলেই আমার সকল প্রচেষ্টা সফল হবে।
খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে লিখতে বসলাম। ব্লগার আহমেদ রাজীব হায়দার ওরফে “থাবা বাবাকে” নৃশংস ভাবে জবাই করে হত্যা করা হয়েছে। আরও একটি প্রান ঝরে গেলো যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন করতে গিয়ে। আর কত রক্ত দিতে হবে একটা স্বাধীন দেশের জনগণকে তাদের ন্যায্য দাবী আদায় করতে গিয়ে? আর কত রাজীবকে জবাই হতে হবে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বিরুদ্ধাচার করে? আর কত লাখো মানুষকে শাহাবাগে জড় হতে হবে জামায়াত-শিবির-যুদ্ধাপরাধীদের বিচার চাইতে? আর আমাদের কি করতে হবে এই জাতিকে কলংকমুক্ত করতে?
আজ এই প্রশ্ন শুধু আমার নয়। এই প্রশ্ন লাখো তরুনের যারা দিন-রাত আন্দোলন করেছেন শাহাবাগে। এই প্রশ্ন লাখো প্রবাসীর যারা দূরে বসে প্রতিনিয়ত ছটফট করছেন এই আন্দোলনে যোগ দেয়ার জন্য।
আজ আমাদের আন্দোলনের এক সহযোদ্ধা প্রান দিলেন অথচ আমাদের আন্দোলনের তথাকথিত নেতারা কিনা আন্দোলন সীমিত করার ঘোষণা দিলেন লাখো তরুনের মাতামত না নিয়েই। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোন নেতার ডাকে আন্দোলনে নামি নাই। তাই কোন নেতার ডাকে আমরা ঘরে ফিরে যাবনা। যতদিন আমাদের দাবী আদায় না হবে ততদিন আমরা রাজপথ ছাড়বনা।
আমাদের স্পষ্ট দাবী, সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দিতে হবে এবং রায় কার্যকর করার সময়সীমা ও বেধে দিতে হবে। এই ফাঁসির রায় কার্যকর করা নিয়ে কোন দীর্ঘসূত্রিতা অথবা কোন রাজনীতি আমরা সহ্য করবনা।
জয় বাংলা, বিপ্লব দীর্ঘজীবী হোক।
©somewhere in net ltd.