নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারুণ্যের দ্রোহ

মানুষ বেঁচে থাকে তার কর্মে

দ্রোহী তারুণ্য

মুক্ত চিন্তা এবং প্রগতিলশিল ধ্যান ধারনার বিকাশ একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। আমার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি দেশপ্রেম এবং মুক্ত বুদ্ধির চর্চাকে জীবন গড়ার আদর্শ হিসেবে নেয় তাহলেই আমার সকল প্রচেষ্টা সফল হবে।

দ্রোহী তারুণ্য › বিস্তারিত পোস্টঃ

আমার বসন্ত

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০

আমি ভেবেছিলাম আজ বসন্ত ছিল,

কোকিলের চিৎকারে ঘুম ভাঙবে আমার,

ভোরের কাঁচা আলোয় ভিজবো আমি।



আমি ভবেছিলাম আজ প্রেয়সীর ভালবাসায় সিক্ত হবো,

বারুদের গন্ধ স্পর্শ করবেনা আমায়,

আর কখনো গ্রেনেডের আঘাতে চূর্ণ হবেনা মানবতা।



আমি ভেবেছিলাম রঙ্গিন ফুল হাতে শিশুটি হাসবে আবার,

জট পাকানো চুলে হাওয়া খেলা করবে অবিরত,

ক্ষুদার জ্বালায় অভিশাপ দেবেনা সে পৃথিবীকে ার কোনদিনও।



আমি ভেবেছিলাম পশুগুলো আবার মানুষ হবে,

আমার জিহ্বা টেনে ছিরে ফেল্বেনা কোন মৌলবাদ,

আমি আবার কথা কইবো প্রাণ খুলে।



আমি ভেবেছিলাম আজ আবার ফুল ফুটবে,

আমার ভাই আমার মসজিদ, আমার মন্দির ভাঙবেনা,

আমি আবার গাইবো সাম্যের গান।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা খারাপ হয়েছে তা বলব না। কিন্তু যা বোঝা যাচ্ছে এইসব ক্যাচালের মাঝে নতুন করে বিদ্রোহের গান গাইতে কারো ভালো লাগছে না, তার জলজ্যান্ত সাক্ষি এই পোস্ট।

বরঞ্চ দু একটা স্যাটায়ার ছাড়ুন, দেখবেন পাঠক তরতরিয়ে ১০০ এর উপরে চলে যাবে। অবশ্য, উপদেশ দেবার আমি কে?

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

দ্রোহী তারুণ্য বলেছেন: পরামর্শ হিসেবে নিচ্ছি। মন্তব্য পেয়ে ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.