| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্রোহী তারুণ্য
মুক্ত চিন্তা এবং প্রগতিলশিল ধ্যান ধারনার বিকাশ একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। আমার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি দেশপ্রেম এবং মুক্ত বুদ্ধির চর্চাকে জীবন গড়ার আদর্শ হিসেবে নেয় তাহলেই আমার সকল প্রচেষ্টা সফল হবে।
আশা আর ভরশার নাম দেশ
৭ কোটি মুক্তি পাগল মানুষের সাধের নাম দেশ,
হ্যা, আমাদের দেশ বাংলাদেশ।
৩০ লক্ষ শহীদের স্বপ্নের নাম দেশ,
২ লক্ষ নির্যাতিত মা-বোনের সাধনার নাম দেশ,
হ্যা, আমাদের দেশ বাংলাদেশ।
অগণিত যুদ্ধ-শিশুর জন্মের নাম দেশ,
শরণার্থী শিবিরে মৃত ১ লক্ষ শিশুর প্রানের নাম দেশ,
হ্যা, আমাদের দেশ বাংলাদেশ।
শাসকগোষ্ঠীর ঘৃণ্য লালসার নাম দেশ,
স্বাধীনতা বিরোধীদের ক্ষমতার নাম দেশ,
হ্যা, আমাদের দেশ বাংলাদেশ।
অন্যায় আর অবিচারের প্রতিক এই দেশ,
স্বপ্নভঙ্গের অপর নাম এই দেশ,
হ্যা, সেটাও আমাদের এই বাংলাদেশ।
©somewhere in net ltd.