নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারুণ্যের দ্রোহ

মানুষ বেঁচে থাকে তার কর্মে

দ্রোহী তারুণ্য

মুক্ত চিন্তা এবং প্রগতিলশিল ধ্যান ধারনার বিকাশ একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। আমার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি দেশপ্রেম এবং মুক্ত বুদ্ধির চর্চাকে জীবন গড়ার আদর্শ হিসেবে নেয় তাহলেই আমার সকল প্রচেষ্টা সফল হবে।

দ্রোহী তারুণ্য › বিস্তারিত পোস্টঃ

সর্বহারার দীর্ঘশ্বাস

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

জাতি হিসেবে আমরা খুব Smart. খুব দ্রুতই সব কিছুর সাথে মানিয়ে নিতে পারি। আমরা মানিয়ে নিয়েছি স্পেকট্রাম গার্মেন্টস, তাজরিন গার্মেন্টস এর মৃত্যুর মিছিলের সাথে। এবারও আমরা মানিয়েই নেবো। আমাদের দেশের নীতিনির্ধারক তথা রাজনৈতিকরা জনগনের জন্য রাজনীতি করেন। তবে তাদের এই জনগন একটি বিশেষ শ্রেণীর জনগন। তারা রাজনীতি করেন পুঁজিবাদীদের স্বার্থ রক্ষায়। নাহলে এর আগের দুর্ঘটনাগুলো ঘটার পরেও কেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের নিরাপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখা হয়নি? কারণটা কি এই যে শ্রমিকদের নিরপত্তা নিশ্চিত করতে গিয়ে মালিকদের কটা বাড়তি টাকা খরচ করতে হবে, লাভের খাতায় কটা টাকা কম যোগ হবে আর ফলশ্রুতিতে রাজনৈতিক দলে চাঁদার পরিমান কমে যাবে??? আমি শুধু বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলছি না, যুগে যুগে সব রাজনৈতিক দলের চরিত্রই এই একই রকম। আসলে যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে পুঁজিবাদ সেখানে বেচারা নিরীহ রাজনৈতিকদের আর কি দোষ?? তারা তো আর গরীব শ্রমিকদের স্বার্থ দেখবেনা। এক BGMEA ভবনের কথাই চিন্তা করুন, গণতান্ত্রিক সরকার তো বাদই দিলাম সেনা সরকারও পারেনি অবৈধ BGMEA ভবন উচ্ছেদ করতে। হাতিরঝিল প্রকল্পের মাঝখানে বিষফোঁড়া হয়ে বসে আছে এই ভবনটি। আজ পুজিপতিরা এতই শক্তিশালী!!! আর আমরাও সব কিছু দেখেও না দেখার ভান করে আছি। কারখানাগুলোতে নাম মাত্র মজুরীর বিনিময় হাড় ভাঙ্গা পরিশ্রম করেন শ্রমিকরা, আর লাভ করে টাকার পাহাড় গড়েন মালিকরা। তারা জানতেও চেষ্টা করেন না শ্রমিকরা কেমন আছেন, কিভাবে কাজ করছেন। আমরা যারা এই শিল্পের সাথে জড়িত নই তারাও শ্রমিকদের শোষণ-বঞ্চনার কথা জানিনা, জানতেও চাইনা। অথচ প্রতি বছর আমরা যে ৬% প্রবৃদ্ধি অর্জন করছি তা এই পোশাক কারখানার শ্রমিকদের ঘামের বিনিময়ই। আমরা যে আজ সম্ভাবনাময় শক্তিশালী অর্থনীতির কথা বলি তা এই গরীব খেটে খাওয়া মানুষগুলোর জন্যই। অথচ কত সস্তাই না এদের প্রাণের মূল্য!! তাই এই পুঁজিবাদী সমাজের কাছ থেকে আমি আর কিছুই আশা করি না। কার্ল মার্কস বলে গেছেন, "সংঘাত যত বাড়বে বিপ্লব তত ত্বরান্বিত হবে"। তাই পুঁজিপতিদের বলছি, আপনারা নিস্তার পাবেন না। আর যত শ্রমিক প্রান দেবে সর্বহারা শ্রমিক শ্রেণী তত শক্তিশালী হবে। আপনাদের ওই মখমল মোড়া সিংহাসন থেকে ছুরে ফেলে দেবে রাস্তায়। সেদিন আর খুব বেশী দূরে নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.