নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারুণ্যের দ্রোহ

মানুষ বেঁচে থাকে তার কর্মে

দ্রোহী তারুণ্য

মুক্ত চিন্তা এবং প্রগতিলশিল ধ্যান ধারনার বিকাশ একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। আমার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি দেশপ্রেম এবং মুক্ত বুদ্ধির চর্চাকে জীবন গড়ার আদর্শ হিসেবে নেয় তাহলেই আমার সকল প্রচেষ্টা সফল হবে।

দ্রোহী তারুণ্য › বিস্তারিত পোস্টঃ

সময়ের কান্না

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৮

তারুণ্যের ধর্মই নিরন্তন ছুটে চলা। পুরনোকে ভেঙ্গে নতুন করে গড়া। বাংলাদেশের তরুণরাও এর ব্যাতিক্রম নয়। আর তাই শাহাবাগের যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে প্রাথমিকভাবে দল-মত নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেছে। কিন্তু সরকারী দল বা সরকারের অব্যাহত স্বার্থান্বেষী হস্তক্ষেপ বা বিরোধীদলের নির্লজ্জ মিথ্যাচার তারুণ্যকে দ্বিধা বিভক্ত করেছে।



আমার বিশ্বাস এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝি। কিন্তু যা বুঝিনা তা হল এই দ্বিধা বিভক্তির মাধ্যমে একটা প্রজন্মের মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হচ্ছে। আজ যদি জনগনের ন্যায্য দাবী আদায়ের জন্য শাহাবাগের মত আরেকটা আন্দোলন কেউ শুরু করতে চায় তাহলে আমরা তরুণরা আর কেউ এগিয়ে আসবোনা। আর আপামর মানুষ ও আমাদের এতো সহজে বিশ্বাস করে এগিয়ে আসবেনা। সর্বোপরি ভবিষ্যতে যাতে অন্তত এই প্রজন্ম দেশের স্বার্থে আর কোন আন্দোলন না করতে পারে সুকৌশলে তার ব্যাবস্থা করা হয়ছে। আমরা রাজনৈতিক দলের স্বার্থে ব্যাবহ্রিত হতে চাইনা আর তাই আমাদের বিশ্বাসের গোঁড়ায় আঘাত করে আমাদের নখদন্তহিন বেড়ালে পরিণত করার চক্রান্ত করা হয়েছে।



শাহাবাগের আন্দোলন কারা শুরু করেছে তা নিয়ে অনেক মতভেদ, গুঞ্জন রয়েছে। এমনটাও শোনা যায় যে সরকারীদলের পাণ্ডারা এই নির্দলীয় আন্দোলনের নেতৃত্ব ছিনতাই করেছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য। আর বিরোধীদল তো আরও এক কাঠি সরেস। তারা তো সরকারী দলকে টেক্কা দিতে হেফাজতে "ইসলামের" মত উগ্রবাদী দলের সৃষ্টি করতেও দ্বিধা করেনি।



আজ শত শত তরুন-যুবক হতাশাগ্রস্থ, যারা কিনা স্বপ্ন দেখেছিল একটা পরিবর্তিত বাংলাদেশের। যারা ভেবেছিল এই আন্দোলনের মাধ্যমে তারা রাজনৈতিক বৈকল্য থেকে বেরিয়ে এসে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ একটা সমাজ গড়বে। আমাদের দেশের রাজনৈতিকরা আমাদের তারুণ্যের সবপ্নকে চুরি করেছে, আর শাহাবাগি নেতৃত্ব বিশ্বাসঘাতকতা করেছে তার কর্মীদের সাথে। আমরা জানিনা আবার কবে আমরা নিজেদের বিশ্বাস করতে পারব, কবে এদেশের মানুষ আবার আমাদের বিশ্বাস করতে পারবে। হয়ত সেইদিন খুব বেশী দূরে নয়, তবে পরেরবার খুব খেয়াল কইরা...............

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.