নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারুণ্যের দ্রোহ

মানুষ বেঁচে থাকে তার কর্মে

দ্রোহী তারুণ্য

মুক্ত চিন্তা এবং প্রগতিলশিল ধ্যান ধারনার বিকাশ একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। আমার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি দেশপ্রেম এবং মুক্ত বুদ্ধির চর্চাকে জীবন গড়ার আদর্শ হিসেবে নেয় তাহলেই আমার সকল প্রচেষ্টা সফল হবে।

দ্রোহী তারুণ্য › বিস্তারিত পোস্টঃ

ব্যাচেলর বিড়ম্বনা

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:১২

এইচ. এস. সি. এর পর মফস্বলের ছোট্ট শহর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্দেশ্যে ঢাকায় আসি ২০০৭ সালে। ইচ্ছা না থাকলেও কপালের ফেরে ভর্তি হই খুবই নামকরা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। নিকট আত্মীয়-স্বজনদের প্রায় সবাই ঢাকায় থাকার সুবাদে থাকার জায়গা নিয়ে দুশ্চিন্তায় পরতে হয়নি। তারপরেও একটা সময় আসে যখন প্রয়োজন না থাকলেও নিজের ব্যাবস্থা নিজেরই করে নিতে হয়।



সুতরাং সময় বুঝে নেমে পড়লাম বাসস্থান এর সন্ধানে। ঢাকা শহরে ব্যাচেলরদের বাসা ভাড়া নিয়ে আনেক মুখরোচক গল্প শুনলেও কখনো চোখে দেখার সুযোগ হয়নি। যখন হল তখন বেশ ভিরমি খেলাম। বুঝলাম ঢাকা শহরে ব্যাচেলরদের জন্য বাসা ভাড়া পাওয়া আর মামা-চাচা ছাড়া চাকরী পাওয়া একই ব্যাপার।



ঢাকা শহরের ৯০% বাড়ির মালিকরা ভাড়াটিয়াদের সাথে যে ধরনের ব্যাবহার করেন তা বোধয় কোন শিষ্টাচারের মধ্যেই পড়েনা। আর ব্যাচেলর ভাড়াটিয়া হলে হলেতো তা প্রভু-গোলামের সম্পর্কের পর্যায়ে পরে যায়। ভাবখানা এমন যে ভাড়া দেই সেটা কোন ব্যাপার না, দয়া করে যে থাকতে দিয়েছেন এটাই বিশাল রহমত।



এবার বলি বাসা খুজতে গিয়ে হওয়া কিছু অভিজ্ঞতার কথা। খালি বাসা পাওয়া মোটেও দুষ্কর না, দুষ্কর হল সেই বাসা ভাড়া পাওয়া। ব্যাচেলর শুনলেই বাড়িওয়ালাদের চেহারার মানচিত্র আর কথার সুর আলোর গতিতে পাল্টে যায়। বাসা খুজতে খুজতে হয়রান হয়ে একজন কে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কি জন্ম থেকেই বিবাহিত??? উত্তরে শুধু ঘাড় ধাক্কা খাওয়া বাকি ছিল। আরেকজনকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনার মেয়েকে কি বিবাহিত পুরুষের কাছে বিয়ে দেবেন???? ব্যাচেলর ভাড়াটিয়ার সমস্যা কোথায়। ভাগ্য ভালো তিনি ফোনে ছিলেন, নইলে সে যাত্রা উত্তম-মধ্যম খাওয়া কেউ ঠেকাতে পারত না। আসলে কেমন পরিস্থিতিতে এমন প্রশ্ন করা সম্ভব তা শুধুমাত্র যারা আমার এই অবস্থার মধ্যে দিয়ে গেছেন তারাই বুঝবেন।



পরিশেষে বলতে চাই, বাসস্থান মানুষের মৌলিক চাহিদা এবং অধিকারের অন্যতম। কিন্তু আমাদের দেশে তথাকথিত ব্যাচেলর নামক একটি বিশাল জনগোষ্ঠী এই অধিকার থেকে বঞ্ছিত হচ্ছে। ভালো একটি বাসা কখনোই ব্যাচেলরদের ভাড়া দেয়া হয় না। কপাল খুব ভালো হলেও ভাড়া বেড়ে যায় অনেক খানি। আর বছর বছর ইচ্ছামত ভাড়া বৃদ্ধি তো নৈমিত্তিক ব্যাপার। এসব বিষয়ে সরকারী-বেসরকারি কারোরই কোন নজরদারি বা নিয়ন্ত্রণ নেই। কবে হবে তাও কেউ জানেনা। আশা রাখি বাসা খুজে পেলে আবার কিছু লিখব।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:২০

ইউক্লিড রনি বলেছেন: মেসে থাকবেন, জনাব।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:২২

দ্রোহী তারুণ্য বলেছেন: মেসেই তো থাকবো তবে একটু ভালো কন্ডিশনের বাসা চাচ্ছি কিনা। লোকেশনটাও তো ফ্যাক্টর।

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

জনদরদী বলেছেন:
আমাকে বাড়ি ভাড়া নিতে দিয়ে অবহেলার শিকার হতে হয়েছে । তাই আমি এ কষ্টটা বুঝি । তারপরেও আমি বাড়িওয়ালাদের দোষ দিতে পারি না । ব্যাচেলর ভাড়া না দেওয়ার পেছনে ৮০% দায়ী ব্যাচেলর নিজেরা ।

আপনি কি জন্ম থেকেই বিবাহিত??? আঙ্কেল আপনার মেয়েকে কি বিবাহিত পুরুষের কাছে বিয়ে দেবেন???? ব্যাচেলর ভাড়াটিয়ার সমস্যা কোথায়।


আপনার এ প্রশ্নগুলো শুনে আমার কাছে আপনাকে এখনও ছেলে মানুষ মনে হয়েছে । আমার এ কথা শুনে আপনি রেগে যেতে পারেন । কিন্তু আপনি নিজেও এ প্রশ্নগুলো উত্তর জানেন । যদি না জানেন তাহলে একটু ভাল ভাবে ভেবে দেখবেন উত্তরগুলো পেয়ে যাবেন । যখন আপনি বাড়িওয়ালা হবেন তখন কিন্তু ব্যাচেলর হলে বাড়ি ভাড়া দিবেন না । এটাই সত্য ।

একটা কথা বলে রাখা ভাল; আমাদের বাড়ি এখনও ভাড়া দেয়া নাই ।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৪১

দ্রোহী তারুণ্য বলেছেন: আমার প্রশ্নগুলো যে ছেলেমানুষি প্রশ্ন সেটা আমি জানি, কিন্তু তা রসবোধ থেকেই করা হয়েছে। সিরিয়াসলি নয়। আর ব্যাচেলরদের সমস্যা যেমন আছে, আবার তার সমাধান ও তো আছে।

যাই হোক আপনার বাসার লোকেশন টা বললে বুঝতে পারতাম। :-)

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০৩

ফারিয়া বলেছেন: এটা খুব বড় একটা সমস্যা। দুদিকের সমস্যাই এটা, বাড়িওয়ালা ভাবে বাড়িতে আপদ, আবার যে থাকবে তার জন্যও এটা বিড়ম্বনা। আসলে কেউ কাউকে বিশ্বাস করতে চায়না এখন। আশা করছি কোন বাসস্থান দ্রুত পেয়ে যাবেন!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৪

দ্রোহী তারুণ্য বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০৫

জনদরদী বলেছেন: আমার বাসা রাজশাহীতে । আমি লেখাপড়ার ও কাজের জন্য তিনটি শহরে থাকার অভিজ্ঞতা আছে ।

বেশির ভাগ মানুষ ঝামেলা মু্ক্ত থাকতে চাই । আর বিবাহিত চেয়ে ব্যাচেলর বাড়ি ভাড়া দিলে ঝামেলার পড়া সম্ভাবনা অনেক বেশি । অবশ্য বিবাহিত ভাড়াটিয়ারাও অনেক সময় ব্যাচেলরদের থেকে বেশি ঝামেলায় ফেলতে পারে । কিন্তু সেটার পরিমাণ তুলনামুলক ভাবে অনেক কম । বাড়িওয়ালারা বেটার চয়েস করার অধিকার অবশ্যই রাখে । তবে ঢাকার অনেক বাড়িওয়ালা ব্যাচেলরদের ভাড়া দেয় এবং তাদের সাথে ভাল ব্যবহার করে । কিন্তু সেটার পরিমান অনেক কম ।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৪

দ্রোহী তারুণ্য বলেছেন: একমত

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

মোমের মানুষ বলেছেন: ব্যাচেলর ভাড়া দেওয়ার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, তাই ভুলেও বা ৬ মাস রুম খালি থাকলেও ব্যাচেলর ভাড়া দেই না।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

দ্রোহী তারুণ্য বলেছেন: সব ব্যাচেলর কি একরকম???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.