নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসি কিনতে সাহায্য করুন

আমি একজন গৃহিণী

ইলোরা আক্তার শান্তা

আমি একজন অতি সাধারন গৃহিণী

ইলোরা আক্তার শান্তা › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গার SAS AAHR এসি টি কি ইনভার্টার সিস্টেমের নাকি কিভাবে বুঝবো?

১৯ শে মে, ২০১৩ রাত ২:৫৬

গত ১৭ তারিখ আমি একটি এসি গিফট পাই।

এসি টি আমার বিলাসিতার জন্যে নয় আমার একটি ছোট-খাট ডেন্টাল ক্লিনিক আছে ,

যেখানে অনেক হিট কিউর অর্থাৎ তাপ পেলে শক্ত হয়ে যায় এমন ঔষধ আছে।

ফলে এসি টি দেয়াতে আমার বেশ উপকারই হয়েছে। কিন্তু যেহেতু আমার ডেন্টাল ক্লিনিক টা নতুন

আর খুব বড় নয়, ১০ ফিট / ১০.৫ ফিট এর একটা রুম আর ছোট একটা বারান্দা নিয়ে আমার

এ ক্লিনিক এবং এর ভাড়া ও খুব বেশি না হওয়ায় আমি যতটা পারতাম রুগীদের ছাড় দিতাম।

না না আমি আমার চেম্বারের বিজ্ঞাপন দিতে টিউন টি করি নি ।

আসলে আমি জানতে চাচ্ছি যে আমার এসি টা কি ইনভার্টার সিস্টেমের নাকি?

এসির কোথাও তো ইনভার্টার এর কথা উল্লেখ দেখলাম না। সিঙ্গারের ওয়েব সাইট এ ও এ ব্যাপারে

কোন তথ্য পেলাম না! আমার এসির মডেল হল "সিঙ্গার SAS AAHR" স্প্লিট টাইপ এক টন ।

কেউ যদি একটু জানাতেন খুব উপকার হত।

আচ্ছা এসির বিল টা কিভাবে কমানো যায় ? আমি যদি তাপমাত্রা ২৩ এ করে রাখি তাহলে কি বেশি বিল

যাবে না ১৬ তে? ( উল্লেক্ষ যে এ পর্যন্ত আমি আমার এসি তে ২০ এর নিচে নামতে দেখি নি। কারন আমি

একটানা ১ - ১.৫ ঘণ্টার বেশি চালাই নি। ) তবে তাপমাত্রা ২৫ করে দিলে কিছুক্ষন মনে হয় কম্প্রেসর

টা বন্ধ থাকে আবার চালু হয়, আবার ২৬ এ উঠলেই পুনরায় কম্প্রেসর চালু হয়ে যায়। আমার প্রস্ন হল

এভাবে বার বার কম্প্রেসর অন অফ করলে কি বিল বেশি উঠে, নাকি এক টানে ২০ এ উঠিয়ে পাওয়ার

সুইচ দিয়ে অফ করে দিলে বিল একটু কম উঠে? (১৫-২০ মিনিট ঠাণ্ডা থাকে ২০ এ বন্ধ করলে।)

কম্প্রেসারের কোন শব্দ পাই না তবে জোরে ঠাণ্ডা বাতাস বের হওয়া বন্ধ হলে বুঝি কম্প্রেসার বন্ধ ,

আসলেই কি তাই?

আশাকরি সব গুলো প্রশ্নের উত্তর দেবেন , অগ্রিম ধন্যবাদ।

লেখার ভুল ত্রুটি ক্ষমা করবেন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ সকাল ৯:৫৭

প্রত্যাবর্তন@ বলেছেন: টেম্প্রেচার বেশি না কমিয়ে (২৪/২৫/২৬ এ রেখে) চালালে বিল কম উঠবে, অনেকক্ষণ চালাবার প্রয়োজন হলে ২৪ এ চালাতে পারেন । বা একবার ২০ এ ঠান্ডা করে কিছুক্ষণ এসি বন্ধ রাখুন । তখন ফ্যান চালাতে পারেন ।

২| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:০২

প্রত্যাবর্তন@ বলেছেন: Healthy negative ion ফাংশনটা আছে যখন ইউজ কইরেন

৩| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:০৩

প্রত্যাবর্তন@ বলেছেন: আর হ্যা সিংগার তথ্য খুব বেশি দেয় নাই । সাইট সমৃদ্ধ করা উচিত

৪| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:০৮

ইলোরা আক্তার শান্তা বলেছেন: ধন্যবাদ, Healthy negative ion ফাংশনটার কাজ কি? আমি আরেকটা সমস্যায় পরেছি, গতকাল আমার রুম টেম্পারেচার ছিল ৩২ কিছুতেই আমি তা ২৫ এর নিচে নিতে পারলাম না! কিন্তু আমি এসি তে সিলেক্ট করেছিলাম ১৬। তার আগের দিন রুম টেম্পারেচার ছিল ২৮ কিছুতেই ২১ এর নিচে নামে না! তার মানে আমার এসি টা ৭ ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম। কিন্তু কেন এমন হবে? আমি কেন আমার Desired তাপমাত্রা পাব না?
অন্য সকল এসি তে দেখি সাদা সাদা কুয়াশার মত ধোয়া বের হয় কিন্তু আমার টা তে বের হয় না কারন কি? বিষয়টা আমি সিঙ্গার এ জানাবো কি না ভাবছি। প্রথম যেদিন লাগিয়ে দিয়ে যায় সে দিন ই আমি বিষয় টা লক্ষ করি , ওদের মিস্ত্রি কে বললে সে বলল এটা হয়তো আরও অত্যাধুনিক প্রযুক্তির এ জন্য ধোয়া (গ্যাস) দেখা যায় না।
উল্লেখ্য আমার রুমের সাইজ ১০ ফিট বাই ১০ ফিট উচ্চতা ১২ ফিট। আমি দেড় টন এসি নিতে চাইছিলাম কিন্তু ওরা বলল ১ টনেই চলবে, এখন তো বেশ ঝামেলায় পড়লাম!
ভাইয়া দ্রুত উত্তর দিয়েন প্লিজ, কোন প্রব্লেম হলে ওদের জানাতে হবে।
আপনার ফেসবুক আইডি টা কি দেয়া যাবে ? ইমারজেন্সি কন্সালটেসনের জন্যে।

৫| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩০

প্রত্যাবর্তন@ বলেছেন: Healthy negative ion কিছু ব্যাক্টেরিয়া ফাংগাস ধ্বংস করবে । আপনার এসি ১ টন ঠিকই আছে । আমার এসিতেও ধোয়া বের হয় না । আপনার ম্যানুয়েল না পড়লে আর রিমোট না দেখলে বলা অসম্ভব যে কেন আপনার বাদবাকি উল্লেখিত সমস্যাগুলো হচ্ছে ।

৬| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩

প্রত্যাবর্তন@ বলেছেন: যেখান থেকে কিনেছেন তাদের জিজ্ঞাসা করে দেখতে পারেন ডিজায়ার্ড তাপমাত্রা পেতে রিমোটের কোন বাটন টেপা লাগবে

৭| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৫১

ইলোরা আক্তার শান্তা বলেছেন: অন্যান্য এসি তে কি ইচ্ছামত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়? যেমন ধরেন ১৬ তে সেট করলে কি তাপমাত্রা ১৬ তে নামানো যায় ?
আমি এসির উৎসাহ পেয়েছি আপনার একটি পোস্ট দেখে "৬০০ কিংবা ৮০০ ওয়াটের এসি" এরকম ই নাম ছিল পোস্ট টির। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার সাব মিটারে দেড় ইউনিট / ঘণ্টা বিল উঠে।
রুমের ভেতরে ২ টা টিউব লাইট
বাইরে ৬০ ওয়াটের ১ টা বাল্ব
সাইন বোর্ড এ ৬ টা টিউব লাইট
১ টা ২৪ ইঞ্চি এল ই ডি টিভির
বিল আসে দেড় ইউনিট প্রতি ঘণ্টা
প্রতি দিন বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৫ ইউনিট বিল উঠছে,
বিল কি ঠিক আছে না বেশী উঠসে?
শুধু এসি চালিয়ে দেখেছি ।.৭৫ ইউনিট উঠে প্রতি ঘণ্টায়।

৮| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:০০

প্রত্যাবর্তন@ বলেছেন: আমার এসি ৬০০ ওয়াটে চালালে দশমিক ৬০ ইউনিট ওঠে প্রতি ঘন্টায় । আপনার থেকে দশমিক ১৫ কম ।


ইলোরা আক্তার শান্তা বলেছেন: অন্যান্য এসি তে কি ইচ্ছামত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়? যেমন ধরেন ১৬ তে সেট করলে কি তাপমাত্রা ১৬ তে নামানো যায় ?

@ এটা তো বলতে পারছি না । কারণ রুম টেম্প্রেচার মাপার যন্ত্র আমার কাছে নেই।

৯| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:০৪

প্রত্যাবর্তন@ বলেছেন: তবে তাপমাত্রা নামানোর কথা যে বলছেন তা যন্ত্রে আসতে অনেক সময় লাগবে স্বাভাবিক । কারণ আপনার এসি ১৬ আর রুম টেম্প্রেচার ৩৩ সুতরাং এটা এভারেজ করে কমিয়ে আনতে সময় তো লাগবেই ।

১০| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:৪৩

ইলোরা আক্তার শান্তা বলেছেন: রুম টেম্প্রেচার মাপার যন্ত্র তো আমার কাছেও নেই, কিন্তু আমার এসির এল ই ডি ডিসপ্লে তে শো করে রুম টেম্পারেচার। আপনার টা তে ও নিশ্চয়ই করে। আর এ কারনেই জানতে পারি যে আমার এসিটা কিছুতেই ৩০- ৪০ মিনিট বা এক ঘণ্টায় ও তাপমাত্রা ২০ এর নিচে নামাতে পারে না!
আর আসলেই কি ৬০০ ওয়াটে এসি চলে? ৬০০ ওয়াট ৮০০ ওয়াট এর পার্থক্য কতটুকু? মানে ৬০০ ওয়াটে চালালে কি হয় আর ৮০০ ওয়াটে চালালে কি হয়?

১১| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৫

প্রত্যাবর্তন@ বলেছেন: ১৫/২০ বার পাসোয়ার্ড চেঞ্জ করে এইমাত্র লগিন হলাম । আমার এসিতে রুম টেম্প্রেচার শো করে না বা এল ই ডি ডিসপ্লে নাই। আমার এসির যেসব বৈশিস্ট্য আছে তা হল

৬০০ বা ৮০০ ওয়াটের বাটন, লন্ড্রি বা কাপড় শুকানো মোড, বাচ্চারা ঘরে থাকলে প্যাসিভ ভাবে বাতাস ফ্লো করা যায়, প্লাজমাক্লাস্টার বা ভাইরাস ধংসী টেকনোলজি, সেলফ ক্লিনিং অপশন, অটো মোডে দুই ডিগ্রী সেঃ প্লাস মাইনাস করার সুবিধা ।

আপনার এসিটাও দাম হিসাবে দারুণ হয়েছে । ৪৯ হাজার টাকা, ওয়েবে দেখলাম ।

আপনি পাচ ঘন্টা ৮০০ ওয়াটে চালালে চার কিলোওয়াট খরচ হবে আর ৬০০ ওয়াটে পাচ ঘণ্টা চালালে তিন কিলোওয়াট খরচ হবে ।

১২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

ইলোরা আক্তার শান্তা বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমার জন্যে এতটা কষ্ট করার জন্য। আমার টায় ড্রাই মুড নামে একটা অপশন আছে, কিন্তু তার ব্যাবহার জানতাম না! সেলফ ক্লিনিং টা নেই তার চেয়ে ও বেশী খারাপ লাগছে ৬০০ ওয়াট এ চালাতে পারবনা বলে। ৬০০ ওয়াটে হয়তো তেমন ঠাণ্ডা হয় না! ( মনের শান্তনা )। আচ্ছা আসলেই তো ৮০০ ওয়াটে যেমন ঠাণ্ডা হবে ৬০০ ওয়াটে তো মনে হয় তেমন হবে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.