নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিড় ঠেলে আয়.... সামনে দাড়া...

বকর-বকর করতে খুব ভালো লাগে। আগ্রহি শ্রোতা পেলে পাগলামি শুরু হয়ে যায়। ধমনিতে বারুদের প্রবাহ..

সাইফ বাঙ্‌গালী

রাজনীতিবিদ হবার খায়েশ আছে...আর আছে পড়ার ঝোক।

সাইফ বাঙ্‌গালী › বিস্তারিত পোস্টঃ

ধর্ষন ও নারীর প্রতি অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় কালপুরুষের মানব বন্ধন আগামী সোমবার।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

নারীর প্রতি অবমাননা ও দেশব্যাপী ধর্ষন ঘটনার প্রতিবাদে সাধারন মানুষ কে সাথে নিয়ে প্রতিবাদী মানব বন্ধন কর্মসুচি ঘোষনা করেছে কুষ্টিয়ার স্থানীয় সেচ্ছাসেবীদের সংগঠন “কালপুরুষ”। সহযোগিতায় রয়েছে আরেকটি ফেসবুক পেজ কেন্দ্রিক সংগঠন “না বলা কথা”। আগামী ৭ই জানুয়ারি ২০১২, সোমবার বিকাল তিনটায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হবে। সংগঠনটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ ৫ই জানুয়ারি,২০১২ এই কর্মসুচি ঘোষনা করা হয়। কালপুরুষের পক্ষ থেকে সকল স্তরের মানুষকে এই কর্মসুচিতে অংশ নেবার জন্য আহ্বান জানানো হয়েছে এবং গনসংযোগের প্রস্তুতি নেয়া হয়েছে। কর্মসুচি ঘোষনার সময় উপস্থিত ছিলেন মুহাইমিনুর রহমান পলল, হোসাইন হীরক, শিমুল বিশ্বাস, হারুনর-রশিদ মাসুদ, শোভন ইসলাম, অদ্রি আহমেদ, আবু সাইদ, সাইফুল ইসলাম শিমুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশের খবর।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

রফিকুজজামান লিটন বলেছেন: সাফল্য কামনা করি এই প্রতিবাদী উদ্যোগ এর।
নৈতিক সমর্থন থাকল।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একটার পর একটা ধর্ষণের ঘটনায় আমি বাকরুদ্ধ!! ৪র্থ শ্রেনির এক ছাত্রীকে গনধর্ষন করে হত্যা!! সকলের একান্ত প্রচেষ্টা ছাড়া বিজয় সম্ভব নয়, ধর্ষণ রোধে দল-মত-অবস্থান নির্বিশেষে এগিয়ে আসুন!! বিবেক কে জাগান, এখনি সময়, আর বসে থাকার উপায় নেই....

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: লেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

লেখক বলেছেন: পশুদের পাশবিকতা

মাসুদ রানা

: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়

যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।

এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।





[ বন্ধু অপূর্বের আহবান

সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।

প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
কবি মাসুদ রানার আহবান ]

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল খবর, স্টিকি পোস্টে কপি দিলাম..

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

বাংলার হাসান বলেছেন: ভাল খবর,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.