| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরাজুল ইসলাম চৌধুরী
মানব সেবাই আমার মূল ধর্ম
বাংলানিউজ থেকে নেয়াঃ
আলমগীরকে এবার রাজাকারদের দাদার দাদা বললেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
এদিনই চট্রগ্রামে তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজাকার আখ্যায়িত করায় মানহানির মামলা দায়ের করেছেন এম এ তাহের নামের এক ব্যক্তি।
মামলা দায়েরের বিষয়টি জানার পরই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী শুধু রাজাকারই নয়, রাজাকারের দাদার দাদা।’
আওয়ামীলীগ দেশ পরিচালানায় ব্যর্থ এমন মšত্মব্য করে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘২৬৫ সিট নিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় এলেও তারা ৯৯ ভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে।’
নিখোঁজ ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি বলেন, ‘ইলিয়াসের মতো একজন জনপ্রিয় নেতা নিখোঁজ হলো অথচ সরকার এতোদিনেও এর সন্ধান দেয়নি। তাহলে সাধারণ একজন মানুষ যদি গুম হয় তার নাম ঠিকানা মানুষ জানবে কি করে?’
দুপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির সঙ্গে দেখা করেন। এসময় সূর্যবান বিবি তার মাথায় হাত বুলিয়ে দেন।
এর আগে ঢাকা-সিলেট মহাসড়কের রশীদপুর থেকে বিএনপি নেতা-কর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে কাদের সিদ্দিকীকে ইলিয়াস আলীর গ্রামের বাড়ি রামধানায় নিয়ে যান।
উল্লেখ্য, গত মঙ্গলবার কাদের সিদ্দিকী সিলেটে আসেন। এরপর শাহজালাল (র
ও শাহপরাণ (র
এর মাজার জিয়ারত করেন। সিলেট নগরীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানেও মিলিত হন তিনি।
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
নিঃসঙ্গ পথিক.. বলেছেন: @মুহাম্মদ ফয়সল: নিজের বিবেকের উপর থেকে আওয়ামী লীগের কালো পর্দা সরালে দেখতে পেতেন যে তিনি যা বলছেন তা সত্যই বলছেন। তবে আওয়ামী লীগের পট্টি দিয়ে চোখ বেঁধে রাখলে তা বুঝে আসবে না। নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, দেশে রাজনৈতিক যে নোংরা খেলা চলছে তা সহজেই বুঝে আসবে।
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
বড় ভাইয়া বলেছেন: @মুহাম্মদ ফয়সল,
বিনপি জামাতে অবস্থানকরা রাজারদের রাজাকার বললে দেশ প্রেমিক আর লীগে ঘাপটিমেরে বসেথাকা রাজাকারদের রাজাকার বললে তাকে বলাহয় রাজাকারদের দোষর, তখন স্লোগানে স্লোগানে নাস্তিকরা বলে তুই রাজাকার, তুই রাজাকার, এরকম চোখে ছানি পড়া আন্দোলন কারীদের দিয়ে সিদ্দি সেবন ছাড়া আর কিছুই আশা করা যায় না।
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
হিমালয় ২৪ বলেছেন: খুব দুঃখ পাই যখন দেখি কেউ দলীয় সঙ্কীর্ণতা থেকে বের হতে পারে না... দলীয় সঙ্কীর্ণতা যাদের চিন্তা একমুখো করে দেই তাদের কারনেই দেশে স্বাধীনতার ৪১ বছর পর যুদ্ধাপরাধিদের বিচার দাবি করে আন্দলোন করতে হয়।নীতি টা কারোর ই ঠিক নাই বলেই মনে হয় !
৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন: এ কারনে আমাদের দেশের বারটা বাজলো আরেকটা যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে আসুন সবাই এক হই
৬|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
দুরন্ত-পথিক বলেছেন: কাদের সিদ্দিকী র বিরুদ্ধে এই কথা বলার জন্য আবার দেখা যাবে উকিল নোটিস গেছে।উনি ওনার জায়গায় ঠিক আছেন।@নি:সংগ পথিক এর সাথে সহমত।
৭|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
নয়ামুখ বলেছেন: স্বাধীনতা যুদ্ধে কাদের সিদ্দিকীর অবদান অস্বিকার করার কোনো সুযোগ নেই। সে সময় কাদেরিয়া বাহিনী ছিলো পাকিদের জন্য যম।
বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর যখন বড় বড় আওয়ামীলীগ নেতারা মুস্তাক মন্ত্রিসভায় যোগ দেয়ার জন্য লাইন ধরে দাড়িয়েছিলেন, অথবা প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছিলেন সে সময় একমাত্র কাদের সিদ্দিকীই এর প্রতিবাদ করেছিলেন।
আজ সেই কাদের সিদ্দিকীর খেতাব ছিনিয়ে নেয়ার দাবী জানানো হয়। সত্য কথা বলায় তার বিরুদ্ধে মামলা করা হয়। সমন জারী করা হয়।
রাজাকার ম খা আলমগীরকে রাজাকার বলা যাবেনা এটা কোন ধরনের নিয়ম। আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি, -রাজাকার ম খা আলমগীরের বিচার চাই। 'গোলাম আযম - ম খা আলমগীর ভাই ভাই, তাদের এক দড়িতে ফাসিঁ চাই।'
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
মুহাম্মদ ফয়সল বলেছেন: খুব দু:খ পাই যখন দেখি একজন বীর মুক্তিযোদ্ধা রাজাকারদের সক্রিয় দোষরদের সাথে যোগ দেয়! আসলে আমাদের এই জাতীর উন্নতি পিছিয়ে যায় এ কারনেই, কারোই নীতির ঠিক থাকে না।