| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ. টি.এম নুর নবী সোহেল(উপ যুব প্রধান-০২) : ০২.০২.২০১৩ইং তারিখে অনুষ্ঠিত হয়ে গেল ৪র্থ যুব ও শিক্ষক সমাবেশ- নোয়াখালী'২০১৩। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মো: সিরাজুল ইসলাম, জনাব মো: কাজী সলিমুল্লা, জেলা শিক্ষা অফিসার, জনাব মো: ইমাম জাফর সিকদার, পরিচালক, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ। উক্ত সমাবেশের সভার সভাপত্বি নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস্ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাক্ষ জনাব মো: খায়রুল আনম চৌধুরী সেলিম। ৪র্থ যুব ও শিক্ষক সমাবেশ- নোয়াখালী'২০১৩ এর সমাবেশ মার্শাল ছিলেন ইউনিটের যুব প্রধান জনাব মো: ফররুখ আহম্মেদ মিঠু, এডিশনাল ডেপুটি সমাবেশ মার্শাল ছিলেন উক্ত ইউনিটের সাবেক যুব প্রধান জনাব চন্দ্র নাথ মজুমদার, জনাব মো: আবদুল্লা আল রেজওয়ান নবীন, জনাব মো: গোলাম রাব্বানী রুবেল, জনাব দেবাশীষ দেবনাথ দেবু এবং ইউনিট কর্মকর্তা জনাব মো: সৈয়দ আফরিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক প্রধান জনাব মো: আশহাদুল হাযদার চৌধুরী পমি, উপ-যুব প্রধান-০১, উপ-স্বেচ্ছাসেবক প্রধান জনাব এ. টি. এম নুর নবী সোহেল, উপ যুব প্রধান-০২। সকাল ০৯.০০ ঘটিকার সময় প্রধান অতিথি ৪র্থ যুব ও শিক্ষক সমাবেশ- নোয়াখালী'২০১৩ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। সমাবেশে প্রায় ৩৫০ জন যুব সদস্য উপস্থিত ছিলেন। সমাবশের প্রথম পর্বে আগত যুব সদস্য ও শিক্ষকদের যুব রেড ক্রিসেন্ট সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে যুব সদস্য ও শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরন এবং অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান পরিবেশন করেন নোয়াখালী ইউনিটের যুব সদস্যবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যদিয়ে ৪র্থ যুব ও শিক্ষক সমাবেশ- নোয়াখালী'২০১৩ এর সমাপ্তি ঘটে।
©somewhere in net ltd.