নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েসােহল৩২২

েসােহল৩২২ › বিস্তারিত পোস্টঃ

৪র্থ যুব ও শিক্ষক সামবেশ-নোয়াখালী'২০১৩

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

আত্মমানবতার সেবা, সরকারের সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও দুর্যোগে নিজেকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করতে নোয়াখালীতে যুব রেড ক্রিসেন্টের ৪র্থ যুব সামবেশ অনুষ্ঠিত হয়েছে।



শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নোয়াখালী যুব ইউনিটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নোয়াখালী জেলার ৫৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের রেড ক্রিসেন্টের প্রায় ৪০০’শ জন সদস্য অংশগ্রহণ করে।



রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হারুনুর রশিদ হাজারী, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমউল্যা, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সেক্রেটারি এডভোকেট এবিএম জাকারিয়া, বাংলাদেশ রেড ক্রিসেন্টের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, জেলা ইউনিট অফিসার সৈয়দ আফরিদুল ইসলাম, বর্তমান যুব প্রধান ফরহুক আহমেদ মিঠু, প্রাক্তন যুব প্রধান আবদুল্যা আল রেজওয়ান নবীন, চন্দ্র নাথ মজুমদার, দেবাশীষ দেবনাথ, গোলাম রাব্বানী প্রমুখ।



সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি স্কুল-কলেজে স্কাউট যেমন বাধ্যতামূলক তেমনি স্বেচ্ছাসেবক সংগঠন হিসেবে রেড ক্রিসেন্টও সব বিদ্যাপিঠে কাজ করবে। এতে দেশে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা ও উন্নয়ন কাজে সরকারি সংগঠনগুলোর পাশাপাশি রেড ক্রিসেন্ট বিগত দিনের ন্যায় আগামী দিনে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আরও বেশি অংশগ্রহণ করবে।

সংগ্রহ : নোয়াখালী সংবাদদাতা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

পরিবেশ বন্ধু বলেছেন: দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে সেচ্ছা সেবক দের বিকল্প নাই
শুভকামনা তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.