| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুব রেড ক্রিসেন্ট সহ শিক্ষা কার্যক্রমকে আরো জোরদার করার লক্ষ্যে নোয়াখালী যুব রেড ক্রিসেন্ট এর উদ্যোগে নোয়াখালী ইউনিটের সহযোগিতায় উপজেলা ভিত্তিক "শিক্ষক সমন্বয় সভা-২০১৪" আয়োজন করেছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় উক্ত "শিক্ষক সমন্বয় সভা-২০১৪" অনুষ্ঠিত হবে। এইর ধারাবাহিকতায় ২৮.০১.১৪ইং তারিখে চাটখিল উপজেলায় শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভার উদ্বোধন করেন চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ২৯.০১.১৪ইং তারিখে সূর্বনচর উপজেলায় শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সূর্বনচর উপজেলার চেয়ারম্যান ও নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ আ.ন.ম খা্য়রুল আনাম সেলিম উক্ত শিক্ষক সমন্বয় সভার উদ্বোধন করেন। ০২.০২.১৪ইং তারিখে কবিরহাট উপজেলায় শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভার উদ্বোধন করেন কবিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ০৪.০২.১৪ইং তারিখে বেগমগঞ্জ উপজেলায় শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভার উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। ০৫.০২.১৪ইং তারিখে সোনাইমুড়ি উপজেলায় শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভার উদ্বোধন করেন সোনাইমুড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। প্রত্যেক উপজেলায় উপস্থিত ছিলেন নোয়াখালী যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান জনাব আশসাদুল হায়দার চৌধুরী ও উপ-যুব প্রধান-০১ এ.টি.এম নুর নবী। উক্ত শিক্ষক সমন্বয় সভা সমূহে মোট ২৩০ জন ভারপ্রাপ্ত যুব রেড ক্রিসেন্ট শিক্ষক উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে বাকী উপজেলা গুলোতেও উক্ত শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। শিক্ষক সমনব্য় সভা-২০১৪ এর প্রধান সমন্বয়কারী হিসাবে আছেন নোয়াখালী যুব রেড ক্রিসেন্ট এর উপ-যুব প্রধান-০১। ধন্যবাদান্তে,
এ.টি.এম নুর নবী
উপ-যুব প্রধান-০১
ও
প্রধান সমন্বয়কারী
শিক্ষক সমনব্য় সভা-২০১৪ (উপজেলা ভিত্তিক)
©somewhere in net ltd.