নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন - একটি কালো গোলাপের স্বপ্ন

স্বপ্নী

স্বপ্নভূক এক তরুণ।

স্বপ্নী › বিস্তারিত পোস্টঃ

আমার মনে পড়া কয়েকটি সাপ

২৪ শে মার্চ, ২০১২ রাত ১১:১৪

(১) ঢোঁড়া সাপ



একসময় খুব দেখতাম। এখনও মোটামুটি দেখা যায়। বিলে, পুকুরে। বিষ নেই তাই ভয় লাগত না। জালে ধরা পড়লে লেজ ধরে ঘুরাতে ঘুরাতে দূরে ছুঁড়ে মারতাম। পাশে কয়েকটা চাকমা ছেলে থাকত। তারা এসে এই মরা সাপগুলো নিয়ে যেত। গল্প প্রচলিত আছে যে, এই সাপ একবার বিষগুলো রেখে একটু দূরে যায় আর এই সুযোগে শিং ও ট্যাংরা মাছ এসে সেই বিষগুলো খেয়ে ফেলে। এইজন্যই শিং মাছ আর ট্যাংরা মাছে এত বিষ। কিন্তু ঢোঁড়া সাপে কোন বিষ নেই। এটা নিছক একটা কল্পকাহিনী। কোন ভিত্তি নেই।

(২) জল বোড়া



পানিতেই থাকতে পছন্দ করে বেশি। সাইজ মোটামুটি বড়সড়। বেশ ভয় লাগে দেখতে।

(৩) দুধরাজ



কি জানি কেন এই নাম। শুনেছি গোয়াল ঘরে গাভি গরুর পা জড়িয়ে সে ওলানের বাট থেকে দুধ খায়।

(৪) চন্দ্রবোড়া



এই সাপ সবচেয়ে বিষাক্ত না হলেও এর অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বহর্গামী (Solenoglyphous) বিষদাঁতের জন্য অনেক বেশী লোক দংশিত হন। বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায়। ফলে অত্যধিক রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্য হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্র ভয়ে হার্ট অ্যাটাক মৃত্যুর কারণ।

(৫) আচিল সাপ



কুচকুচে কালো সাপ, দেখলেই ভয়ে গা ছমছম করত। যতটুকু জানি বিষাক্ত একটি সাপ।

(৬) গেছো সাপ



নাম শুনেই বুঝা যায় এই সাপ গাছে থাকে। কালারফুল একটি সাপ। বিষহীন।

(৭) গোখরা



ভয়ঙ্কর একটি সাপ। খুবই বিষাক্ত। ছোটবেলায় শুনতাম এরা নাকি জোড়ায় জোড়ায় থাকে ও ঘর পাহারা দেয়। কোন একটিকে মেরে ফেললে অপরটি প্রতিশোধ নেয়। যদিও ভ্রান্ত কাহিনী বলে মনে হয়।

(৮) কেউটে



এটি অনেকটা গোখরা সাপেরই বংশধর। গোখরোর ফণায় যেমন গরুর ক্ষুরের মত বা দুই চক্ষু চশমার মত ছাপ থাকে তেমন কেউটের ফণার পিছনে গোল চক্র আকৃতির ছাপকে এক চক্ষু চশমা বলে বর্ণণা করা হয়ে থাকে। কেউটের বিষ অত্যন্ত শক্তিশালী। দংশনের পর প্রাথমিক লক্ষণ হিসেবে প্রায় সময়ই আক্রান্ত স্থানে ফুলে ওঠে ও তীব্র ব্যাথার সৃষ্টি করে। যেসকল স্থানে কেউটের বিস্তৃতি দেখা যায়, সেসব স্থানে এই সাপ অনেক মৃত্যুর কারণ।

(৯) পাইন্না সাপ



পানিতেই বেশিক্ষণ থাকে বলে হয়ত এমন নামকরণ।

(১০) শঙ্কিনী



সাধারণত সুন্দরবন এলাকায় দেখা যায়। খুবই বিষাক্ত একটি সাপ।

(১১) শঙ্কচূড়



বিদেশি নাম কিং কোবরা। বাংলাদেশে এটি শঙ্কচূড় নামেই পরিচিত। সুন্দরবন এলাকাতেই বেশি পাওয়া যায়। এটি অন্য সাপ খেয়ে থাকে। লম্বায় ৮-৯ফুই পর্যন্ত হয়ে থাকে। খুবই বিষাক্ত ও ভয়ঙ্কর সাপ। বেশ আগে পেপারে পড়েছিলাম খুলনা বিভাগের কোন এক এম.পি. বাড়িতে এই শঙ্কচূড় সাপ ধরে আটকে রেখেছিল। কিন্তু সাপটির দূর্ভাগ্য যারা এটিকে ধরে রেখেছিল তারা জানত না যে এই সাপ অন্য সাপ খেয়ে বেঁচে থাকে। কিন্তু অতিথিশালায় তাকে দেয়া হত মাছ, ইদুর ইত্যাদি। ফলে বেচারা না খেতে খেতে মারাই গিয়েছিল।

(১২) সুন্দরী



সুন্দরবনে পাওয়া যায় ও দেখতে সুন্দর বলে এর নাম সুন্দরী। একে ম্যানগ্রোভ সাপও বলা হয়।

(১৩) গুই সাপ



গ্রামে প্রচুর দেখতাম একসময়। গাছে, পানিতে, ডাঙায়। সবজায়গাতেই সমান বিচরণ। আমাদের মুরগি চোর হিসেবে এরা বিখ্যাত ছিল। প্রচলিত একটি ধারণা ছিল যে, এই সাপ লেজ দিয়ে আঘাত করলে সেই আঘাতপ্রাপ্ত স্থানটি পঁচে যায়। এর চামড়া দিয়ে মেয়েদের হাতব্যাগ তৈরি করা হয়। হঠাৎ খেয়াল করলাম ২০০০ সালের দিকে পাহাড়ি কিছু উপজাতি লোক এসে এসে কিভাবে যেন এই গুইসাপগুলো ধরে ধরে নিয়ে যাচ্ছে। একসময় গ্রাম থাকলেও গ্রাম গুঁইসাপ শূন্য হয়ে যায়।

এছাড়াও কিছু কিছু সাপের চট্টগ্রামের আঞ্চলিক নাম জানি, কিন্তু শুদ্ধ নাম না জানার কারণে বিবরণ দেয়া সম্ভব হয় নি। যেমন - হানাই সাপ, আন্ধা সাপ, চালহোড়া সাপ, সুতানালি সাপ, কালন্দর সাপ, কচুপাতা সাপ ইত্যাদি।

সামান্য জ্ঞানে যতটুকু জানি বিষধর সাপ পানিতে থাকে না। পানিতে যেসব সাপ থাকে তারা বিষধর হয় না।

মন্তব্য ১২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১১:২২

সজীব আকিব বলেছেন: অনেক ধন্যবাদ। বিবরনগুলো গুগল থেকে একটু যাচাই করে নিতে পারেন। সাপগুলোর ইংরেজি নাম কি?

২| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১১:৩৫

নিমতিতা বলেছেন: সুতানালি সাপ নামটি মনে হয় স্ট্যান্ডার্ড, (চিড়িয়াখানায় দেখেছি।)

৩| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১১:৩৯

আজব কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক দেশী সাপ সম্পর্কে জানতে পারলাম :)

৪| ২৫ শে মার্চ, ২০১২ রাত ১২:৪২

তন্ময় চক্রবর্তী বলেছেন: ভয় লাগছে আমার। সাপকে আমি মাত্রাতিরিক্ত ভয় পাই। আই মীন, বিষ আছে নাকি নাই, তা জানার প্রয়োজনই পড়ে না। সাপের চলাফেরা....এক কথায় সাপ দেখলেই ভয় পাই। কিন্তু মজার ব্যাপার সাপ সম্বন্ধে পোস্ট, ডকুমেন্টারি, ইভেন সাপের খেলায় বা চিড়িয়াখানায় সাপ দেখা এসব আমি মিস করি না, ভয় লাগে তবুও দেখি, এখনও ভয় লাগছে, কিন্তু পোস্ট পড়ে ভালো লাগলো। +

৫| ২৫ শে মার্চ, ২০১২ সকাল ১১:৩৪

আহসান২০২০ বলেছেন: জীবনে কত সাপ বাইড়াইয়া মারলাম। একবার আমার গ্রামের বাড়িতে এক গুই সাপ আমার বড় আপার মুরগির ৮টা বাচ্চা খেয়ে ফেলে। আপা স্কুল থেকে ফিরেই মুরগির বাচ্চার খোজ নিলে আম্মা জানায় গুইলে খায়া ফালাইছে। হালার গুইল বাচ্চা খায়া বাড়ির পাশে রোদে শুয়ে আছে। আপা বাশের লাঠি হাতে নিয়ে গুইল খুজতে খুজতে বাশের ঝাড়ের কাছে যেফে যায়। তারপরই গুইলের মাথায় দেড় সজোড়ে বাড়ি। গুইল বেটা ওইখানেই মরতং জীবনং শেষঅং। আমার দায়িত্ব পড়ে এইটাকে ধইড়া নিয়া বাড়ির অনেক দূরে ফেলে দিয়ে আসতে।

৬| ২৫ শে মার্চ, ২০১২ দুপুর ১:০৭

নাসরীন খান বলেছেন: চমৎকার তথ্যবহুল পোষ্ট।প্রিয়তে রেখে দিলাম।

৭| ২৫ শে মার্চ, ২০১২ দুপুর ১:২৩

রুদ্রপ্রতাপ বলেছেন: চোখ বন্ধ কইরা পোস্ট পড়ছি, আই হেইট সাপ, আই ফিয়ার সাপ, আই... আই... কৈতে পারতেছি, জগতের মাঝে এই একটা জিনিসরেই ভয় ও ঘৃণা দুটাই করি।

৮| ২৫ শে মার্চ, ২০১২ দুপুর ২:১০

রেজোওয়ানা বলেছেন: সাপ আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা টপিকস, যদিও একটু একটু ঘেন্না লাগে! গেছো সাপ যেটা বলছেন, ওটাকে আমাদের এলাকায় বলে দারাজ সাপ, বেশ লম্বা হয় আর সবুজ!

কেউটে তো জানতাম কালো রং এর, এখানে ছবিতে দেখছি গোলাপি! অবশ্য কেউটে যে প্রজাতির গোখরা, মানে Monocled cobra, সেখানে গোলাপি বা হলুদ বা লালও গোখরা আছে। তবে আমাদের দেশীয় যেটাকে আমরা কেউটে বলি, সেটা কিন্তু কালো রং এর! শঙ্কিনীটাকে নিয়েও একটু ডাউট হচ্ছে! আলী রেজা স্যারের বইতে দেখেছি শঙ্খিনি সাপের গায়ে কালোর উপর হলুদ হরাইজেন্টাল সার্কেলের মতো দাগ থাকে, ভার্টিকাল না (আপনার ছবির মতো)! এরাও কিন্তু অন্য সাপ খেয়ে বাঁচে!

সুন্দরী সাপটা আসলেও সুন্দর :)

৯| ২৫ শে মার্চ, ২০১২ রাত ১০:৩০

রুদ্রপ্রতাপ বলেছেন: রেজওয়ানা আপুর যা কথা! /:) সাপ নাকি আবার সুন্দর!

১০| ২৫ শে মার্চ, ২০১২ রাত ১০:৪৩

~মাইনাচ~ বলেছেন: একসময় খুব দেখতাম। এখনও মোটামুটি দেখা যায়। বিলে, পুকুরে। বিষ নেই তাই ভয় লাগত না। জালে ধরা পড়লে লেজ ধরে ঘুরাতে ঘুরাতে দূরে ছুঁড়ে মারতাম। পাশে কয়েকটা চাকমা ছেলে থাকত। তারা এসে এই মরা সাপগুলো নিয়ে যেত। গল্প প্রচলিত আছে যে, এই সাপ একবার বিষগুলো রেখে একটু দূরে যায় আর এই সুযোগে শিং ও ট্যাংরা মাছ এসে সেই বিষগুলো খেয়ে ফেলে। এইজন্যই শিং মাছ আর ট্যাংরা মাছে এত বিষ।


আমিও ছোট বেলা হতেই এরকম জানি।


সাপ ভয় লাগে /:)

১১| ২৫ শে মার্চ, ২০১২ রাত ১০:৪৪

~মাইনাচ~ বলেছেন: রুদ্রপ্রতাপ বলেছেন: চোখ বন্ধ কইরা পোস্ট পড়ছি, আই হেইট সাপ, আই ফিয়ার সাপ, আই... আই... কৈতে পারতেছি, জগতের মাঝে এই একটা জিনিসরেই ভয় ও ঘৃণা দুটাই করি।



আমার কান বন্ধ করে গান শোনার মতো =p~

১২| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৫

অহন_৮০ বলেছেন: পানিতে যেসব সাপ থাকে তারা বিষধর হয় না। এই তথ্য ঠিক না.. পানিতেও মারাত্বক কিছু বিষধর সাপ থাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.