নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশাচর নামা

আমি খুব সাধারন . কিন্তু খুব একরোখা.

নিশাচর শুভ

একটি পরিবর্তন তখন ই আসবে যখন সেটার প্রক্রিয়া শুরু হবে ...

নিশাচর শুভ › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপ্ন - জগত

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

সপ্নের অফিস ... শব্দটা বোধহয় আমার কার্যকলাপের সাথে মানানসই না । আর ১০জনের মতো আমারো একটা সুন্দর কর্মস্থলের সপ্ন কিন্তু আমার সপ্ন ছোট গণ্ডিতে আবদ্ধ রাখতে আমি চাই না। হ্যাঁ এটা ঠিক যে এই সপ্ন বাস্তবায়ন করা সুদুর প্রসারী বা হয়ত সম্ভাবনার বাইরে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মনোভাব আমাকে এখনো সামনে চলতে অনুপ্রেরনা দিয়ে যাচ্ছে।



সাইবারট্রন ... আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম। একটি হলিউড চলচিত্রের থেকে ধারনালব্ধ নাম। সাইবারট্রন একটি কাল্পনিক গ্রহের নাম যেখানে আমি সহ আমার সহকর্মীরা বিচরন করি। কল্পনা একদিন বাস্তবে রুপ নেবে এই আশায় আমরা কিছু সপ্নগ্রস্থ নিরন্তর ছুটে চলি পথে পথে।



অন্য ১০টা প্রতিষ্ঠানের মতো আমাদের ব্যাবসার ধাচ একটু অন্যরকম। আমরা একটি ফটোগ্রাফি প্রতিষ্ঠান চালাই যা আমাদের গ্রাহকদের সুন্দর মুহূর্তগুলি সুন্দর করে ধারন করি এবং তাদের জীবনের একটি অংশ হয়ে যেতে চেষ্টা করি। স্বভাবতই আমাদের কার্যক্রম যেহেতু অন্যরকম তাই আমার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের অফিস ও কর্মস্থল নিয়ে ভিন্নধর্মী পরিকল্পনা আমার মনে। আমাদের মাঝে কোন কর্মকর্তা কর্মচারী ভেদাভেদ নেই আমরা সবাই সহযোদ্ধা। আমরা স্রোতের বিপরীতে চলা কিছু সপ্নোন্মাদ নিরন্তর ছুটে যাচ্ছি এই গতানুগতিক পৃথিবীতে নিজেদের একটা সপ্ন - জগত প্রতিষ্ঠা করতে।



এই ধারায় আমাদের প্রথম পদক্ষেপ হিসাবে আমরা আমাদের ভার্চুয়াল জগতে পদচারনা শুরু করেছি ৮ ই অক্টোবর, ২০০৮ থেকে এই থিকানায়ঃ https://www.facebook.com/cybertron47 ... এছাড়া স্বল্প পরিসরে আমাদের একটি হেড কোয়ার্টার ও আছে। যেহেতু আমাদের কর্মপদ্ধতি আলাদা তাই আমাদের বর্তমান সল্পপরিসরে ও এর প্রতিফলন হিসাবে আমরা অন্যভাবে সাজিয়েছি আমাদের কর্মস্থল। আমাদের ভাবনা ও এভাবে আমাদের অফিস সাজাবো। আমাদের অফিসে গতানুগতিক কোন চেয়ার টেবিল থাকবেনা। থাকবে ঘরোয়া পরিবেশবান্ধব আসবাব যেখানে আমরা সহযোদ্ধারা নিজের ঘরের মতো আপন পরিবেশে কাজ করবো কাজ কে ভালবেসে। আমাদের গ্রাহকদের আপ্যায়ন করবো একজন অতিথি হিসাবে কোন গ্রাহক মক্কেল ধারনা থাকবেনা। থাকবে ইনফরমেশন সুপার হাইওয়ে এর আদলে উন্নত প্রযুক্তি ব্যবহারের সুবিধা। কোন বাঁধাধরা কর্মঘন্টা থাকবেনা কাজের গুরুত্ব অনুযায়ী কখনো দিনের পর দিন ও আমরা কাজ করে যেতে পারি। হাল্কা চিত্ত বিনোদনের ব্যাবস্থা থাকবে। সর্বোপরি আমাদের চেষ্টা একটা পারিবারিক আবহ তৈরি করা যাতে আমরা সহযোদ্ধারা একটি পরিবারের মতো সবসময়ে লেগে থাকি কোন প্রাতিষ্ঠানিক কোন্দল আমাদের কখনো স্পর্শ করতে পারবেও না। পৃথিবীর বুকে আমাদের সপ্ন-জগত প্রতিষ্ঠা করে আমরা ইতিহাস তৈরি করতে চাই। ইতিহাস পড়ার ব্যাপারে আমরা অনিচ্ছুক তার চেয়ে আমরা লিখতে মরিয়া।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

লেখোয়াড় বলেছেন:
ভাল লাগল লেখাটি।
+++++++++++++++

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

নিশাচর শুভ বলেছেন: ধন্যবাদ .

২| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৩

অতঃপর জাহিদ বলেছেন: অসাধারণ লাগলো কাজের পরিবেশ এরকম হওয়াই উওম!

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৮

নিশাচর শুভ বলেছেন: জাহিদ ভাই ধন্যবাদ একমত হবার জন্য । আশা করি আমাদের পথচলায় উৎসাহ যোগাবেন আমাদের পাশে থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.