| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(উৎসর্গঃ মনপুরার মেঘনায় ট্রলারডুবিতে হারানো স্বজনদের)
বাতাসের কালো ছায়ায় হেঁটে চলেছে এক দারুন শোক
এই শোক আমার...আমাদের...তোমার...
এ্যাম্বুলেন্সের সাইরেনে হসপিটালের জরুরী বিভাগ
আয়ু বাড়ানোর কাজে ব্যস্ত
কালো মাছের শরীর ভেজানো লোনা জল আর
দেহের সবটুকু ঘাম বিলিয়ে বাঁচার প্রানান্ত চেষ্টা
এ্যাফ্রোনের সবটুকু সাদা নিয়ে জন্ম নেয়
একেকটি দারুন শোক
এই শোক আমার...আমাদের...তোমার...
খুঁজে ফেরা সতর্ক চোখ আর মেঘনার ঘোলাটে জল ফুঁড়ে
বিম্বিত হয় সজনের বিউগল আহাজারী
তবু...
খুনীরা হাসছে...হাটছে...
মিশে যাচ্ছে শোকের লংমার্চে
স্বউল্লাসে বুকের বোতাম খুলে মেঘনার ভারী বাতাসে
যেন তারাও খুঁজছে হারানো স্বজনদের
যে না ফেরার দেশে চলে যায়
শুধু শোকটুকু রেখে যায়
এই শোক আমার...আমাদের...তোমার...
©somewhere in net ltd.