| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ
Own Company at Loading... ██████████████] 99% একা থাকতেই বেশী ভালো লাগে । কেনো জানি না , যতক্ষন একা থাকি, ততোক্ষন মনে হই , আমি সাবার সাথেই আছি ... যেকোন কাজ একা করতে, একা একা ভাবতে ভালো লাগে ... মাঝে মাঝে রাতে একা একা বাস্তায় হাটতে খুব ভালো লাগে ...
রমেষ বাবু মতালী কে দেখে সেদিন তো হকচকিয়ে গেলো । পড়ি-মরি অবস্থা ।
রমেষ বাবু সাইকেলে চেপে ,এদিক ওদিক দেখতে দেখতে টানা রোদে বাড়ি ফিরছিলেন ,
তখনই ঘটল কান্ডটা ।
রমেষ বাবু বয়স প্রায় ৪৫-৪৬ ছুই ছুই , পুরাতন স্মৃতি সবই ভুলে গেছেন । কিন্তু বহু দিন পর মাতালিকে দেখে মনে পড়ে গেলো সবই ।-_-
মিতালী মোটা হয়ে গেছে । চামড়া কুচকে গেছে । আগের থেকে ফর্সা হয়েছে ।
থাক ভালোই হয়েছে , অন্তত বোঝা তো যাচ্ছে, ঠিকমত খাওয়া-দাওয়া পাচ্ছে । o_o
রমেষ কথা বলতে চাইলো, কিন্তু কোথায় মিতালী দামী মারতী গাড়ি থেকে নামল আর সে কিনা যাবে ভাঙ্গা এক বিট্রিশ আমলের ২ চাকার সাইকেল আর কুচকানো শার্ট পরে । অভাব আর দরিদ্রতার লজ্জার কারণে তার আর কথা হলো না । সাইড কাটিয়ে জোরে জোরে প্যডেল মেরে চলে গেলো ।
রমেষ প্রায় দেড় যুগ আগে, মিতালীকে দূরে ঠেলে দিয়েছিলো - এই অভাব আর দরিদ্রতার কারণে । ভেবেছিলো, মিতালীকে দু মুঠো ভাত হয়ত দিতে পরবো না, তার চেয়ে অন্য-কোথাও সে অনেক ভালো থাকবে । মনে হয় মিতালী অনেক ভালো আছে ।
যা ভেবেছিলো, ঠিক ভেবেছিলো । মনে মনে রমেষ খুব খুশি হলো ।
আর একবার মনে মনে বলে উঠলো, বিষর্জনে প্রকৃত সুখ ভালো থেকো পৃথিবীর সব মিতালী রা, তোমাদেরকে ভালোবাসতে হলে, সুখ দিতে হলে, আমদের অনেক পরিশ্রম করতে হয় , তোমাদের ভালোবাসা মানে তোমাদের সব দ্বায়িত্ব – দুচিন্তা থেকে মুক্তি দিয়ে- নিজের মধ্যে নিয়ে নেওয়া ।মাঝে মাঝে আমরা হেরে যাই,কারণ মাঝে মাঝে প্রিয়তমা নয়, জীবন, শিক্ষা, শ্রম, নিয়তি, ভাগ্যও বেইমানি করে ।
ঠিক বোঝা যাচ্ছে না, রমেষ রোদে তীব্রতায় ঘামছে নাকি চোখের পানি ঝরাচ্ছে ।
রমেষ রা সুন্দর করে কাদতে পারে না, তাই কেদে লাভ নেই, রমেষরা কাদে না, ঘামে ।
©somewhere in net ltd.