নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের বাইরে মহাপুরুষের কোনো অস্তিত্ব নেই।

আমার আপন কিংবা আমার পর, আমারে খুঁজিলে দিবস ভর। পাইলে দেখা অবশেষে, তখন চলেছি আকাশপথ।

অজ্ঞাত মহাপুরুষ

আমার সম্পর্কে আমি নিজেই জানি না। কিছুই বলার নেই, কেবল একবুক ভরা হতাশা।

অজ্ঞাত মহাপুরুষ › বিস্তারিত পোস্টঃ

আগামীতে ভূমিকম্প নিয়ে যেসব স্ট্যাটাস ফেসবুকে দেখা যেতে পারে

২২ শে মে, ২০১৪ রাত ৯:৩৪

একসময় ভূমিকম্প ভীতির ব্যাপার ছিল। সময়ের পরিবর্তনে সেটা এখন আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানুষ এখন এতই আনন্দ পেয়েছে যে, ভূমিকম্প ভয় পায়। ভূমিকম্প হলে ফেসবুক হোমপেজে যে ভূমিকম্প শুরু হয় সেটা দেখে ভূমিকম্প বাবাজির ভয় পাবারই কথা।



আসুন দেখে নেই ভূমিকম্প নিয়ে ভবিষ্যতের কিছু সেরা স্ট্যাটাসঃ



জনৈক রমণীঃ

উফফফ! ভূমিকম্প হয়েছে, এত ভয় পেয়েছি যে বুকে থুথু দিয়ে ফেলেছি। এখন আবার গোসল করতে যেতে হবে। গোসল করতে গিয়ে কয়েকটা সেলফিও তুলবো। অপেক্ষা করো বন্ধুরা।



জনৈক পুরুষঃ

ধুত্তারি, ভূমিকম্প হইছে। আর ভালো লাগে না। তবে ভালো লেগেছে, দোল খাবার মজাই আলাদা।



জনৈক কবিঃ

আকাশ কাঁপিল, বাতাস কাঁপিল, কাঁপিল বৃন্দাবন

এতকিছু কাঁপিবার পরেও কাঁপে নি প্রেমিকার মন।



জনৈক প্রেমিকঃ

ভূমিকম্প হয়েছে। আমার প্রেমিকা ভয় পেয়েছে। ভূমিকম্প তুমি সন্ত্রাসী।



জনৈক ভাদাইম্মাঃ

ভূমিকম্প হয়েছে। ইয়েস ডুড! হেব্বি মজা, কালকে ডিজে পার্টি।



জনৈক মডেলঃ

উফফ! আমার আগামীকাল শ্যুট, ভূমিকম্প আজকেই হতে হলো! যত্তসব



জনৈক ভাবুকঃ

সবাই বলছে ভূমিকম্প হয়েছে, আমি টের পায়নি। ভূমিকম্প উপভোগের ব্যাপার নয়। ভূমিকম্প ভয়ের ব্যাপার। কিন্তু আমি একটুও ভয় পায়নি।



জনৈক মেহজাবিনঃ

ভূমিকম্প তুমি এত্তগুলো পঁচা।



জনৈক বিরোধীদলীয় রাজনীতিবিদঃ

সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আগামীকাল সারাদেশে অবরোধ।



জনৈক সরকারী রাজনীতিবিদঃ

আমরা খবর পেয়েছি সারাদেশে ভূমিকম্প হয়েছে, এটা দেশের জন্যে একদমই ভালো সংকেত নয়। আপাতত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ৪৮ ঘন্টার মধ্যে ভূমিকম্পের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা করছি।



উক্তিগুলো স্বপ্নে পাওয়া, কারো সাথে মিলে গেলে লেখক দায়ী নয়;



:P

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৪ রাত ৯:৫১

ফা হিম বলেছেন: ভূমিকম্প তুমি এত্তগুলো পঁচা :D

২| ২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

রাখালীয়া বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.