নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের বাইরে মহাপুরুষের কোনো অস্তিত্ব নেই।

আমার আপন কিংবা আমার পর, আমারে খুঁজিলে দিবস ভর। পাইলে দেখা অবশেষে, তখন চলেছি আকাশপথ।

অজ্ঞাত মহাপুরুষ

আমার সম্পর্কে আমি নিজেই জানি না। কিছুই বলার নেই, কেবল একবুক ভরা হতাশা।

অজ্ঞাত মহাপুরুষ › বিস্তারিত পোস্টঃ

শরীরের তাপমাত্রা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করুন (একটি বৃথা চেষ্টা)

২৪ শে মে, ২০১৪ দুপুর ২:১৮

দুপুরে বিছানায় শুয়ে শুয়ে চিন্তাটা মাথায় আসলো। তাপের ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাই চিন্তা করলাম আমার গায়ের তাপ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায় নাকি।



দুটা প্লাস-মাইনাস তারের একপ্রান্ত একটা ৫ ওয়াটের বাল্বের সাথে লাগাইলাম, আরেকপাশ আমার বুকের মধ্যে টেপ দিয়ে লাগায়ে দিলাম। তারপর ফ্যান বন্ধ কইরে কাঁথা গায়ে দিয়ে শুয়ে গেলাম। আশা, শরীরের তাপে উৎপন্ন বিদ্যুৎ-এর ফলে বাল্ব জ্বলে উঠিবে, আর এই আবিষ্কারের জন্যে নোবেল পাইয়ে যাব।



একটু পর মা আইসে বলে,

" বাবা তুই ভালো আছিস? " আমি তখন গরমে হাঁসফাঁস করতে করতে বললাম, " মা, আমি এখন কাপ্তাইয়ের তাপ বিদ্যুৎ কেন্দ্র, ডোন্ট ডিস্টার্ব মি! "



মা কেমন যেন অসহায় মুখ কইরে চলে গেল। আমি আবিষ্কারের দিকে মনযোগ দিলাম। কিন্তু কয়েক ঘন্টা পর, শরীরের তাপমাত্রা হুহু কইরে বাড়িয়া গেল।



তা যা হোক, আমার শরীরের তাপমাত্রা বর্তমানে ১০৩। মানে গেলাম গেলাম অবস্থা, কিন্তু বেহায়া বাল্ব এখনো জ্বলার নাম নাই। টমাস আলভা এডিসন হইতে যাইয়ে আমি এখন বিছানার রোগী হইয়ে গেছি;



তবুও বেয়াদপ বাতি জ্বলে তো উঠলোই না, উল্টে আমাকে ফিউজ বানায়ে দিল



-_-

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.