নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

শেষ অনুরোধ !

১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৭

ছবি নেট।

বয়স গড়াতে গড়াতে
শহুরে সুরুজ ডোবা দেখছি
মিথ্যের সাথে তেমন নেই পরিচয়
তবুও মিথ্যে নিয়ে
উঠি -বসি, জ্বর- সর্দি, হাঁচি-কাশি।

নিয়ন আলোতে অত কি আর যায় চেনা ?
ঠ্যাং তুলে আসমান পানে সখের চাতক সাজা
জল পড়ে না
সারাদিনের রোদে পোড়া ঘাস
লোডশেডিং এ নেতানো চেহারা।

এ জনম যাচ্ছে মিছে
ও জনম যাবে কিসে
করি হিসেব রোজ
ভুল এতো বেশী
ইশ্বর ;
কি আর দিবেন ?
জানা নেই
নিবেন কেমন খোঁজ !

বয়স গড়াতে গড়াতে
শহুরে হাওয়ায় দুলছি
ভাংছে দেয়াল
নিচ্ছে কেবল শোধ
এসো তুমি
এসো তুমি
শেষ অনুরোধ ।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর কবিতা। ছবিটাও জোস!

১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

২| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৯

অরণি বলেছেন: সুন্দর কবিতা।

১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়। নিরন্তর ভালোবাসা।

৩| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহারে! কি করুন মিনতি!
ও পাষাণী কেনো রাখোনা
শেষ অনুরোধ!
শেষারের মতো
একবার আসো!

১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৯

স্প্যানকড বলেছেন: কেউ আসে না। কেউ কথা রাখে না। তাই শেষ চেষ্টা বলতে পারেন লড়াই চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।ভালো থাকবেন খুব।

৪| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৮

শাহ আজিজ বলেছেন: আজ রাতেই আসবে - অপেক্ষায় থেকো ----------- :-/

১১ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০১

স্প্যানকড বলেছেন: ইশ!
যদি এমন হতো
উড়তাম আমি ইচ্ছে মতো !

আপনার দোয়া যেন কবুল করে আল্লাহ। ভালো থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।

৫| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


প্রতিশোধ নিয়ে প্রতিরোধ করি চলেন।

৬| ১১ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৪

স্প্যানকড বলেছেন: প্রেম দিয়া প্রেম চাই
বুঝবার মতো কেউ নাই !

ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন খুব।

৭| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: আসুক সে।

চলে আসুক :)

১২ ই আগস্ট, ২০২২ রাত ৩:৫৩

স্প্যানকড বলেছেন: বুঝে না সে বুঝে না ! দোয়া করবেন আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
গত কয়েকদিনের কবিতাগুলির মাঝে কেমন যে একটা মিল আছে!!

১২ ই আগস্ট, ২০২২ রাত ৩:৫৪

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ওভাবে চিন্তা করে দেখিনি । হয়তো আছে কারণ গত কয়েকদিন একই ঘোরে গেছে। ভালো থাকবেন খুব। ধন্যবাদ।

৯| ৩০ শে জুন, ২০২৬ রাত ৯:০৬

মিরোরডডল বলেছেন:



সে সময়ের অনেক লেখা আমার পড়া হয়নি।
এখন পড়ে মনে হচ্ছে, তখন লেখাগুলো মোটামুটি ভালো ছিলো কিন্তু পরবর্তীতে অনেক ইম্প্রুভ করেছে।

এখানে নুর মোহাম্মদ নুরুর মন্তব্য দেখে মনে হলো, তখন কি উনি জানতেন আগামী দুইমাসের মাঝে ওনার মৃত্যু হবে।
সামুতে আসছেন, মজা করে মন্তব্য লিখছেন। তারপর হঠাৎ একদিন চলে গেলেন। কেউ জানলো না।
সময় কত দ্রুত যায়, প্রায় ৪ বছর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.