নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পাইসি স্পাই001

জীবনেরটানে স্বপ্নেরখোজে, খুজে ফেরা নিজের প্রান, তবু আমি ছুটে চলি, স্পাইসিস্পাই001

স্পাইসিস্পাই001

জীবনেরটানে স্বপ্নেরখোজে খুজে ফেরা নিজের প্রান, তবু আমি ছুটে চলি স্পাইসিস্পাই001

স্পাইসিস্পাই001 › বিস্তারিত পোস্টঃ

রিদীতার সাথে চটপটি খেতে খেতে, দেখা হয়ে গেলো অপু-তানভীরের সাথে...

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭





ঘাসের চাদরে শুয়ে শুয়ে, পড়ন্ত বিকেলের নীল আকাশে, সাদা মেঘের ভেলা দেখতে তো একটু একটু বেশ ভালই লাগছে... আমার জায়গায় ব্লগার জনৈক গন্ডমূর্খ থাকলে নিশ্চিত কমেডি জুড়ে দিতো এতক্ষণে..

....................নীল আকাশে সাদা মেঘের ভেলা..............

...........................কে ভাসিয়ে দিলি ঠেলা...................

.......................আমার বিবির চোখে পড়লে...............

....................আজও বায়না ধরলো বলে(:-*:P:-*).......

এই বৃহস্পতিবার ক্লাস শেষ হলেই মনটা খারাপ হতে শুরু করে ... একাকিত্ব যেন জাপটে ধরে পিষে ফেলেX(... আগে বৃহস্পতিবার ক্লাস শেষে ঈদ আনন্দ শুরু করে দিতাম আর এখন .... উফফ কি যে করি কাল নাকি আবার শুক্রবার .... তার মানে আবার শনিবারে দেখা হবে .... হায় হায় ও আল্লাহ ঠাডা ফেলো নয়তো দড়ি ফেলো বাইয়া বাইয়া উপরে উঠি যাই.... আবার দুই দিন পর নামাইয়া দিয়ো... :P

দৌড়াতে দৌড়াতে প্রিন্স (প্রিন্স হেক্টর) এসে বলল, ঐ শালা তুই মাঠের এই চিপায় কি করিস একা একা... ডাকতেছিলাম উত্তর দিচ্ছিলি না কেন... আমরা তোকে বাড়ি বাড়ি খুজে বেড়াচ্ছি আর তুই এখানে শুয়ে শুয়ে ঘাস চিবাচ্ছিস .... অপূর্ণ রা বল-ব্যাট নিয়ে দাড়িয়া আছে চল খেলবো....

বেচারা প্রিন্স ডাকতে এসে হাপিয়ে গেছে.... অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে গেলাম খেলতে ... ওরা খেলা শুরু করে দিয়েছে ....খেলা শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেলো ..... আমরা কয়জন ছাড়া অনেকেই বাড়ি চলে যাচ্ছে......হঠাৎ আমি মাক্স কে বললাম চল না একটু জগলু রোড থেকে ঘুরে আসি....

অচিন বিরক্তকন্ঠে বলল, কেন, আমরা জগলু রোডে যাবো কেন , আমরা কি অপু-তানভীর নাকি যে সারাদিন জগলু রোডে ঘুরঘুর করবো....

বিস্মিত কন্ঠে বললাম, মানে!!!!!!/:)

মানে আবার কি তুই জানিস না ঐ রোডেই রিদীতার বাড়ি .... আমি যতদিন ঐ রোডে গেছি ততদিন ই অপুর সাথে দেখা হইছে... আর এই সময় গেলে তো অপুকে অবশ্যই পাবি .... শুনেছি রিদীতা নাকি এই সময়ে চটপটি খেতে বের হয় ...:-*.

রিদীতা এই সময়ে বের হয় শুনে যাওয়ার আগ্রহ টা আরও বেড়ে গেলো/:)...আর মনে মনে অপু কে গালি দিতে লাগলাম ( শালা তুই স্বর্ণালীর পেছনে ঘুর নয়তো এশার পেছনে ঘুর ক্লাসে তো আরও মেয়ে আছে নাকি... তা না উফফ তোকে যে কি করবX(( )

অনেকটা অভিমান নিয়ে অপূর্ণকে বললাম চলতো আজ অপুর খবর আছে..... যদি ওকে জগলু রোডে পাই তাহলে দেখবি কি করি....

এই কথা শুনে অপূর্ণ সহ সকলের চোখ চকচক করতে লাগলো./:).. অতিআগ্রহী অচিন তো বলেই ফেলল, পেলে কি করবি...

চল দেখবি কি করি...(B-)যাক জগলু রোডে যাওয়ার ভিসা তো পাওয়া গেলোB-))

জগলু রোডে ঢোকামাত্রই অপুর দেখা মিলল..... আমরা প্ল্যানমতো ওকে দেখেও না দেখার ভান করে কথাচ্ছলে হাটতে লাগলাম....

একসাথে আমাদের দেখে অপুর চোখ তো ছানাবড়া হয়ে গেলো./:)... ও টুপ করে ভাসমান শাহী চটপটি মামার দোকানের আড়ালে নিজেকে লুকায়িত করল....

রিদীতা দের বাড়ীর সামনে এসে আমার ভেতরটা খা খা করতে লাগলো.... ইস্ একবার যদি ও বের হতো.... একটিবার, শুধু একটিবার... ও-মা এ-তো দেখি "চিমা মস্তকে হুল হুল" মনে হলো যেন আমি বললাম "চিচিংফাক":-/ আর আলীবাবার গুহার মুখ খুলে রিদীতা বের হয়ে এলো... আমিতো টাস্কিতো:|.... চিমটি কেটে নিশ্চিত হলাম কল্পনা নাতো....

একসাথে আমাদের দেখে রিদীতা তো ভূত দেখার মত ভয় পেল....

প্রিন্স বলল, কি ব্যাপার রিদীতা কই যাচ্ছ......

-এইতো সামনেই যাচ্ছি চটপটি খেতে .... তোমরা কই যাচ্ছ.....

আমার মুখ দিয়ে কোন কথাই বের হচ্ছে না.... অপূর্ণ বলল আমরা এদিকে হাটতে এসেছি..... আমি শুধু অচিনকে বললাম তোরা শুধু দুরে গিয়ে দারা .... দেখ আমি কি করে অপুর বারোটা বাজাই....

রিদীতা ভদ্রতার খাতিরে বলল চলো সবাই মিলে চটপটি খাই....

অচিন বলল না আমরা খাবো না.... তুমি শুধু রাজনীলকে নিয়ে যাও ... ও নাকি খাবে....

ও-মা এই কথা শুনে অপুর কি বারোটা বাজাবো আমারই তো ব্যান্ড বেজে গেলো:|, মনে হলো যেন ধমনী-শিরা-উপশিরা হরতাল ডাকছে তাই শরীরের রক্ত চলাচল বন্ধ.... আমি মনে মনে বলতে লাগলাম হে আল্লাহ আমায় শক্তি দাও আর অচিনকে তুমি দীর্ঘজীবি করো;)....

ওরা চলে যাওয়ার পর আমি আর শুধুই রিদীতাপাশাপাশি হাটতে লাগলাম .... সুনসান নীরবতা বিরাজ করছে শুধু আমার হৃৎপিন্ড লাফালাফির শব্দ ছাড়া... জানি না ওর সামনে আসলে এমন হয় কেনো, আগে তো হয়নি কখনো.:-*....

চোখ বন্ধ করে একটু দম নিয়ে বললাম তু-তুমি কি প্রতিদিন চ-চটপটি খেতে বের হও...

রিদীতা একটু হেসে বলল হে আমার সন্ধ্যাটা শুরুই হয় শাহী মামার চটপটি দিয়ে....তুমি আজ খেযে দেখো তোমারও ভাল লাগবে..;).

ওর নিঃশব্দ হাসিটা আমার হৃদয় ছুয়ে গেলো...ওর দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে বললাম তাই নাকি...আর খেয়াল করলাম আমি যা ভেবেছিলাম তা নয় ও-তো বেশ হাসিখুশি আর মিশুক স্বভাবেরই... কথা বলার মাঝেও আমার মত কোন আড়ষ্টতা নেই....এমন ভাবে কথা বলছে যেনো আমি ওর কতদিনের চেনা...এক অচেনা সুখ আমাকে ঘিরে ধরলো.. (মনে মনে উত্তম কুমারের মত গাইতে লাগলাম,;) "এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো"), কিন্তু হায়রে কপালX(, চটপটি মামা যেন প্লেট রডি করেই রেখেছিল.. আমরা যাওয়া মাত্রই প্লেট বাড়িয়ে দিলো...

ওর সাথে চটপটি খেতে খেতে অপুর কথা আর আমদের প্ল্যান এর কথা বেমালুম ভুলে গেছি... হঠাৎ অপুকে দেখে মেজাজ বিলা হয়ে গেলোX((...

বিরক্ত কন্ঠে বললাম , কি রে অপু তুই্ ..... একা একা কি করিস এখানে..

আমাদের দুজনকে একসাথে দেখে ওর চোখ তো অসস্থির কোটরে ঢুকে গেলো .... আমতা আমতা করে বলল, মানে না মা-নে চটপটি খেতে এসেছি...:((

মনে মনে ভাবলাম , যাক ওর ভাল একটা শিক্ষা হলো..;)





গল্পের সব চরিত্র কাল্পনিক......."Take it as fun only"



উৎসর্গ : আমার কিছু প্রিয় ব্লগার অপু তানভীর, অপূর্ণ, অচিন, মাক্স, গিয়াস-লিটন ভাই, অনীনদিতা আপু, প্রিন্স হেক্টর, দায়িত্ববান নাগরিক, স্বর্ণা আপু, শায়মা আপু, জনৈক গন্ডমূর্খ....



"অনীনদিতা তুমি কার আমার নাকি অপু তানভীরের"

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: ঐ ভাইয়া অপুভাইয়া আমার আপন কাজিন ভাইয়া জানো??? সে কেনো আমার পিছে ঘুরবে??? আমি এই ব্লগে ওর একমাত্র বড় আপুনি জানোনা? আর অনিন্দিতা হোক, নিশি হোক, মিশি হোক আর ঘিশিই হোক আমি সব সময় একচোখাভাবেই আমার পিচ্চুভাইয়াটার দলেই।:)

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

স্পাইসিস্পাই001 বলেছেন: ও মাই গড .... এ যে শায়মা আপু..ব্লগে স্বাগতম...১ম কমেন্টে আপনাকে পেয়ে ভাল লাগলো.....আপু এখানে সব চরিত্র ভার্চুয়াল....

ভাল থাকবেন আপু....ধন্যবাদ...

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

লাবনী আক্তার বলেছেন: :D :D :D :D


মজা পাইলাম। ভালো হইছে লেখা। চালিয়ে যান!

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল থাকবেন আপু....ধন্যবাদ...

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

লোনলিফাইটার বলেছেন: শালা তুই স্বর্ণার পেছনে ঘুর নয়তো শায়মার পেছনে ঘুর ক্লাসে তো আরও মেয়ে আছে নাকি... তা না উফফ তোকে যে কি করব )

এডিট আশা করছি

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

স্পাইসিস্পাই001 বলেছেন: লোনলি ফাইটার ...আমি এখানে ব্লগ থেকেই ভার্চুয়াল ক্যারেক্টার নিয়েছি শুধু নাম হিসেবে.... dont take it otherwise plz

ভাল থাকবেন
ধন্যবাদ....

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আহারে চটপটি B:-) B:-) B:-) B:-)

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল থাকবেন কান্ডারী অথর্ব

ধন্যবাদ....

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

বৈরাম খাঁ বলেছেন: অপু ভাইরে শেষমেষ এমন মাইর দিলেন B-))

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

স্পাইসিস্পাই001 বলেছেন: আরে ধুর অপু ভাইয়ের প্রতি আমার অনেক সম্মান আছে ....
তাকে দেখেই তো লেখালেখি শিখলাম....dont take it otherwise plz

ভাল থাকবেন বৈরাম খাঁ

ধন্যবাদ....

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

সিয়ন খান বলেছেন: আপনার আগেই আমি অনীনদিতার সাথে চটপটি খাইছি :P :P

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

স্পাইসিস্পাই001 বলেছেন: কেমতে কি///////
ভাল থাকবেন
ধন্যবাদ

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

অনীনদিতা বলেছেন: বুঝলামনা কিছুই।কে আপনি????

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

স্পাইসিস্পাই001 বলেছেন: আপু কাল কেও এলেন কিন্তু মন্তব্য না করে চলে গেলেন খুব কষ্ট পেয়েছিলাম ...আজ ও মন্তব্য না করেই যাচ্ছিলেন প্রায় .... আমি ভাবলাম আপনি কি মাইন্ড করেছেন কিনা ....
আজ আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো... তবে আপনি যদি বলেন আমি নাম চেন্জ করে দেবো....
আসলে আমি প্রথমে জানতামই না যে অনীনদিতা নামে কোনো ব্লগার আছে...কাল দায়িত্ববান নাগরিক যখন আমাকে বলল ব্লগার অনীনদিতাকে উৎসর্গ করলেন না , ঠিক তখনই জানলাম.... তারপর আপনার নাম ও এডিট করে দিলাম....

ভাল থাকবেন আপু

ধন্যবাদ.

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

স্পাইসিস্পাই001 বলেছেন: আপু আপনি রাগ করলে আমি এডিট করে দিচ্ছি.....প্লীজ কিছু মনে করবেন না....প্লীজ প্লীজ....

দুঃখিত...আমার বোঝা উচিৎ ছিল...

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

অনীনদিতা বলেছেন: হুম ।বুঝলাম।
ভালো থাকুন।:)

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

স্পাইসিস্পাই001 বলেছেন: এডিট করে দিয়েছি ......
ভাল থাকবেন.....

ধন্যবাদ....

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

জাহিদ গাছবাড়ী বলেছেন: bujlam. Valo

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

স্পাইসিস্পাই001 বলেছেন: ki bujlen ............

valo thakben

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

একটি উদাসী মেয়ে বলেছেন: ভালো লাগলো :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল থাকবেন উদাসী মেয়ে

ধন্যবাদ....

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

শান্তা273 বলেছেন: গল্প ভালো হইছে!
মজা পাইলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল থাকবেন শান্তা273

ধন্যবাদ....

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

লাভ ভাই বলেছেন: অপু ভাই আমি আপনারে ব্যক্তিগত ভাবে না চিনলেও আপনাকে আমি ভাল ভাবে জানি ।আপনার লেখা বপ্রাবর ই ভাল অ মজাদার হয়ে থাকে।আপ্নি ভাল থাকবেন। :-B

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

স্পাইসিস্পাই001 বলেছেন: এ্যা..... B-) B-)

ধন্যবাদ.....
ভাল থাকবেন.....

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

হীরারক্‌স বলেছেন: চটপটি তো সুপার্ব হইছে............

চলবে কিন্তু...........

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

স্পাইসিস্পাই001 বলেছেন: ধন্যবাদ.....
ভাল থাকবেন.....

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

মাহবু১৫৪ বলেছেন: :) :)

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

স্পাইসিস্পাই001 বলেছেন: ধন্যবাদ.....
ভাল থাকবেন.....

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: উৎসর্গ পত্রে নিয়ের নামখানা দেখিয়া বড়ই বিচলিত বোধ করিতেছি। গা দিয়া চিক্কুন ঘাম বাইর হইতাছে। যাউক্কা এবার বিজ্ঞের মত আলুচনা শুরু করি।

আপনার গল্প লেখার হাত আসলেই অচাম(মাইনে কইতাছি কুনু পাম্প দিতাছি না B-) )

আইচ্ছা আফনে কি জগলু রোডের রিদীতার কথা কইতাছেন। ওতো কিছুদিন আমার সাথেও বিকেল বেলা চটপটি খাইত।(টেনচন লইয়েন না রিদীতার লগে এখন আর আমার দেখা হয় না ;) )

চরম মজাটা পাইছি এইখানে,

ও-মা এ-তো দেখি "চিমা মস্তকে হুল হুল" মনে হলো যেন আমি বললাম "চিচিংফাক":-/ আর আলীবাবার গুহার মুখ খুলে চিচিংফাক বের হয়ে এলো... আমিতো টাস্কিতো:|.... চিমটি কেটে নিশ্চিত হলাম কল্পনা নাতো....



চিচিংফাক চিচিংফাক
রিদীতা বাইর না হইয়া
বাইর হইল রিদীতার বাপ!!!



ওরে সবাই পালা!!!!!!!! =p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

স্পাইসিস্পাই001 বলেছেন: চিচিংফাক চিচিংফাক
রিদীতা বাইর না হইয়া
বাইর হইল রিদীতার বাপ!!!

খাইছি ধরা.... B:-/ :-< /:)

ওরে সবাই পালা!!!!!!!! =p~ =p~ =p~ =p~

ভাল থাকবেন.....

ধন্যবাদ....

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

স্নিগ্ধ গাঙচিল বলেছেন: আমার হৃদিতা নামের এক বান্ধবী আছে ভাই! ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

স্পাইসিস্পাই001 বলেছেন: আপনি কি পুরান ঢাকার রিদীতার কথা কইতাছেন...।???

যাইহোক বান্ধবীতেই যেন সীমাবদ্ধ থাকে , আবার গার্লফ্রেন্ড ভাইবেন না> :P :-B :P

যাইহোক ব্লগে স্বাগতম ..... ভাল থাকবেন ..আবার আসবেন

ধন্যবাদ

১৭| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯

মাক্স বলেছেন: :P

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

স্পাইসিস্পাই001 বলেছেন: ;) :P ;)

ভাল থাকবেন ..আবার আসবেন

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.