| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পাইসিস্পাই001
জীবনেরটানে স্বপ্নেরখোজে খুজে ফেরা নিজের প্রান, তবু আমি ছুটে চলি স্পাইসিস্পাই001
সকাল আট টার আগে যদিও কখনও ঘুম ভাংগে না কিন্তু আজ কেন যেন সকাল ছয়টা না বাজতেই ঘুম ভেংগে গেছে এমনকি শুয়ে থাকতেও ইচ্ছা করছে না ... বারান্দায় এসে দাড়াতেই মৃদু বাতাসে একটু একটু ঠান্ডা লাগতে শুরু করলো কিন্তু বেশ ভালই লাগছে... এক কাপ চা হলে পরিবেশ টা জমে উঠত কিন্তু চা দেবে কে, এত সকালে .... হঠাৎ রীধির কথা মনে পড়ে গেলো ... সে ও কি আমার মত বারান্দায় দাড়িয়ে আমার কথা ভাবছে এখন, কে জানে?
আজ দুই দিন হয়ে গেলো রীধিকে ওর বাপের বাড়ি রেখে এসেছি ... আসার সময় খুব কষ্ট হচ্ছিল জানি না ও ধরতে পেরেছিলো কি-না, তবে ওর যে খুব কষ্ট হচ্ছিলো সেটা আমার নজর এড়ায় নি ... আসার পর থেকে প্রতিটা মূহুর্ত ওর মায়াবী মুখটা চোখের সামনে বার বার ভেসে উঠছে....সেই প্রথম দেখাতেই বিয়ে, কিছুটা জোর করেই, মা আর ছোটবোন দুষ্টুর উপর অনেকটা অভিমান নিয়ে ; তখন পরিবেশটা যদিও অনেক জটিল ছিল কিন্তু এখন সহজ ভাবে ভাবতেই ভাল লাগছে.... এত কম সময়ে একটি ললনা যে আমাকে এতটা ভাবিয়ে তুলবে কল্পনাও করতে পারিনি ...
গতকাল খাবার টেবিলে ভেবেছিলাম মা, রীধিকে আনার ব্যাপারে কিছু বলবে... কিন্তু না, আমার ধারনা ভুল ছিল ... মা এই ব্যাপারে কিছু তো বলেই নি বরং তার ব্যবহারে মনে হলো, সে আমার উপর যথেষ্ট রেগে আছে...আমার উপর অভিমান করার কারন ঐ একটাই, যে আমি রীধিকে স্ত্রীর যথাযথ মর্যাদা দেইনি ...যদিও রীধি কাউকে কিছু বুঝতে দেয় না কিন্তু মা ঠিকই বুঝে গেছে... ছোটবোন দুষ্টুও আগে অনেকটা সময় আড্ডা দিত আমার সাথে কিন্তু এখন সে তার ভাবীকে নিয়ে ব্যস্ত ... প্রায়ই দেখা যায় আমাকে শুনিয়ে শুনিয়ে ভাবীর সাথে ফোনে কথা বলতে....
রীধি চলে যাবার পর থেকে বাসাটা কেমন শান্ত হয়ে গেছে... কয়েকদিনেই সে বাড়ির সবার মন জয় করে ফেলেছে নিজ ব্যবহারে ... একটা মেয়ে যে এত সহজে, নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে তা রীধিকে না দেখলে বুঝতে পারতাম না .....
গোসল করার পর চুল শুকানো টা বিরক্তিকর কাজগুলোর মধ্যে একটা যা রীধি এখন করছে ....আজ সকাল থেকেই বার বার বিষম খাচ্ছে রীধি .. কে জানে, কে তার কথা এত ভাবছে... হঠাৎ সামায়নের কথা মনে পড়ে গেলো রীধির, আচ্ছা ও তো ভাবছে না আমার কথা .... মনটা নিমিষেই খারাপ হয়ে গেলো ওর ....অল্প সময়েই রীধি,সামায়নকে খুব ভালবেসে ফেলেছে..ওকে প্রথম দেখাতেই রীধির মনে হয়েছে, এই লোকটাকে নিয়েই সে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে অনেকটা সুখে, অনেকটা ভালবাসায় ....
সামায়নও যে ওকে খুব ভালবাসে সেটা রীধির অজানা নয় ... বিয়ের প্রথম রাতে ও যে বাজে ব্যবহার টা করেছিল, সেটা যে ও মন থেকে করেনি সেটা বুঝতে পারাটা রীধির কাছে কঠিন কিছু নয় .... "" জানো সামায়ন, আমি খুব ভালবাসি তোমাকে খুব!!! জানি না তুমি কেমন আছো কিন্তু খুব জানতে ইচ্ছা করছে। তুমি আমাকে কখনও ছেড়ে যাবে না তো ?"" -এইসব ভাবতে ভাবতেই রীধির মনটা ভারী হয়ে গেলো ... বারান্দা থেকে ঘরে এসে রবি-ঠাকুরের গানটা ছেড়ে দিলো ....
-------------বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিয়ো----------
------------মনের মাঝেতে চিরদিন তাকে রেখে নিয়ো---------
--------------ভুলো না তাকে ডেকে নিতে তুমি --------------
অতি মনোযোগ দিয়ে গানটা শুনছে রীধি আর ভাবছে গানের কথা গুলো এত সুন্দর হয় কি করে........
অফিসে এসে কাজে একদম মনোযোগ দিতে পারছি না ....রীধির সাথে কাটানো ছোট ছোট সুখস্মৃতিগুলো বার বার আমাকে ভাবিয়ে তুলছে...সেই ট্রেন থেকে নামার সময় ওর হাতের স্পর্শ, রিকশায় পাশাপাশি বসে অনেকটা সময় পার করা, ওর কন্ঠের গান, সব কিছু যেন চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি ......
কেন যেন মনে হচ্ছে রীধি আমাকে ভুল বুঝলো না-তো ... ""রীধি তুমি কি আমাকে ভুলে গেছো .... একটি বার ফোন তো করতে পারো .. আমি কেমন আছি সেটা জানতে ইচ্ছা হয় না বুঝি""....
অনেকটা সাহস নিয়ে মোবাইলটা হাতে নিলাম রীধিকে ফোন করবো বলে ... কিন্তু ডায়াল করতে গিয়েই থেমে গেলাম, ওর নাম্বারটাই তো নেই আমার কাছে... দুষ্টুর কাছে পাওয়া যাবে ভেবে ওকে ফোন করলাম ...
- ফোন রিসিভ করেই দুষ্টু বলল ভাইয়া, ভাবী ফোন করেছিল তোকে ...
~ কই না-তো .... কেন ?
- না মানে আমার কাছে তোর খোজ খবর নিচ্ছিলো ... আমি বলে দিয়েছি, আমি কি জানি ...তুমি নিজেই তো ফোন করে জানতে পারো ?
~ তোর এভাবে বলাটা একদম ঠিক হয়নি ... হয়তো আমার নাম্বারটা ওর কাছে নেই
- তোমার নাম্বার ভাবীর কাছে নেই এটাও আমাকে বিশ্বাস করতে হবে ..
~ যাই হোক তুই তোর ভাবীর নাম্বারটা দে-তো আমি ফোন করে শুনি কিছু বলবে কি-না
- ওয়েট কর ভাইয়া আমি মা'র কাছ থেকে এনে দিচ্ছি
~ মা'র কাছ থেকে এনে দিবি মানে তোর কাছে নাম্বার নেই
- আছে .. কিন্তু মা যদি জানে তুই ভাবীকে কল করবি তাহলে খুব খুশী হবে আর কি
~ দুষ্টু ভাল হবে না বলছি .... তোর কাছে থাকলে দে নয়তো ফোন কেটে দিচ্ছি
- ওয়েট ওয়েট একটু মজাও করতে দিবে না
রীধি আমার খোজ করছিল জেনে মনটা ভাল হয়ে গেলো ... সবার মাঝেও নিজেকে ভীষণ একা লাগছিলো, এখন আর লাগছে না .... আচ্ছা ও-কে এখন ফোন করাটা কি ঠিক হবে, ও ঘুমাচ্ছে না-তো এইসব ভাবতে ভাবতেই ফোন করে ফেললাম ....
- ফোন রিসিভ করেই রীধি বলল, হ্যালো ...
~ আমার মুখ দিয়ে কোন কথা বের হচ্ছে না ... কি বলবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না
- রীধি আবার বললো , হ্যালো ..
~ একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, রীধি কেমন আছো ?
- ভারী কন্ঠে রীধি বললো, ভাল আছি .. আপনি ভাল আছেন তো ? (এমন ভাবে রীধি বলল যেন আমি ওকে ফোন করেছি এটা ও বিশ্বাসই করতে পারছে না )
...........
............
ও'র কন্ঠ শুনে ঠিক বুঝতে পারলাম ও'র দুচোখ পানিতে ভরে গেছে ... গাল বেয়ে সেই পানি গড়িয়ে পড়ছে .... খুব ইচ্ছা করছে হাত দিয়ে ও'র চোখের পানিটা মুছে দিতে .... খুব ইচ্ছা করছে খুব!!!!
যদি এই অনুভুতিটাকেই ভালবাসা বলে তবে হ্যা, আমি রীধিকে ভালবাসি!!!অনেকে বেশী ভালবাসি!!!(৩য় পর্ব )
""বাড়িয়ে দাও তোমার হাত , আমি এবার তোমার আঙ্গুল ধরতে চাই""(২য় পর্ব)
আমি যে চোখের বালি ... কি করে রীধি কে বলি...(১ম পর্ব )
উৎসর্গ : সকল ব্লগার (মূলত যারা উপন্যাস আর রবীন্দ্রসংগীত ভালবাসেন)
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াস-লিটন ভাই ....
ভাল থাকবেন .... আবার আসবেন...
২|
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: অনেক ভালো লাগল। সুন্দর লেখা.....।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক ধন্যবাদ মেহেদী ভাই.......আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো ....
ভাল থাকবেন ..... আবার আসবেন....
৩|
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১
বোকামন বলেছেন: বাহ্ উপস্থাপন ভালো লাগলো ...।
ভালো থাকবেন
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮
স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা..... আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো ...
ভাল থাকবেন ..... আবার আসবেন.....![]()
৪|
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
জাকারিয়া মুবিন বলেছেন:
প্রস্তুতি নিয়া ঢুকলাম প্রেমের লুতুপুতু টাইপ অনুকাব্য পড়ুম। কিন্তুক ঢুইকা দেহি গপ্পো!!!!!!
যাউকগা, ব্যাপার না। লেখা ভালই হইসে।
শিরোনাম চেঞ্জ করেন!!!!!
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০
স্পাইসিস্পাই001 বলেছেন: লুতুপুতু টাইপ অনুকাব্য তো লিখতে পারি না ভাইজান.....
যাইহোক আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো ...
কিন্তু শিরোনাম কি চেঞ্জ করা যায় যদি একটু বলতেন ....
ভাল থাকবেন ..... আবার আসবেন.....![]()
৫|
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭
জাকারিয়া মুবিন বলেছেন:
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
স্পাইসিস্পাই001 বলেছেন:
৬|
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
আশিক মাসুম বলেছেন: উপন্যাস আর রবীন্দ্রসংগীত ৫/৬ বছর আগেই অতীত হয়ে গেছে।
পড়তে ভালো লেগেছে। +++
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮
স্পাইসিস্পাই001 বলেছেন: অতীত হয়ে গেলেও ভাল লাগে.......
ধন্যবাদ আশিক মাসুম ভাই .......
ভাল থাকবেন.....আবার আসবেন..
৭|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
নয়নও সরশী কেন ভরেছে জলে .. কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
++++++++++++++
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪
স্পাইসিস্পাই001 বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই .......
ভাল থাকবেন.....আবার আসবেন.. ![]()
৮|
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২
মনিরা সুলতানা বলেছেন: অনেক বেশি অপেক্ষা করতে হয় ...
সকাল টা সুন্দর হয়ে গেল, রিধী সামায়ন কে পেয়ে ... ![]()
শুভ সকাল ...।
;
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১
স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো আপু ......সময় হয়ে উঠে না আপু ..
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ .....
ভাল থাকবেন .... আবার আসবেন.....
৯|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আবার এলাম
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আসার জন্য ......
নেন আইসক্রীম- মিষ্টি খেয়ে মাথা ঠান্ডা করেন ....
নিচের গুলা কিন্তু ভাতিজার জন্য .....
অনেক ধন্যবাদ ভ্রাতা .... ভাল থাকবেন .... আবার আসবেন...
১০|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫
জুন বলেছেন: আমি বলতে চাইছিলাম একটা এস এম এস করেন তার আগেই ফোন করা শেষ। খুব ভালোলাগছে আপনার উপন্যাস। পড়তে ভালোলাগছে। ঝরঝরে লেখা। বেশী ত্যানা পেচান নাই বলে এক্সট্রা একটা প্লাস
শেষটা আবার ট্র্যাজিক করবেন না কিন্ত। হাসিখুশীতে শেষ করবেন।
অটঃ উপন্যাস আর রবীন্দ্র সংগীত অনেক ভালোবাসি। উৎসর্গের তালিকায় আমার নামটা তুলতে ভুল কৈরো না :!>
যদিও লিষ্টটা অনেক বড় হবে বলেই আমার বিশ্বাস
+
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
স্পাইসিস্পাই001 বলেছেন: আপু আপনার মন্তব্য পেয়ে বেশ ভাল লাগছে..... শেষটা দেখা যাক কেমন হয় ...... তবে নিরাশ হবেন না আশা করছি .....
ভাবছি নেক্সট পর্বটা আপনাকে আর মনিরা আপু কে উৎসর্গ করবো .... তাই অনেক চিন্তাভাবনা করে লিখতে হবে ... কেমন যে হবে চিন্তায় আছি..
.।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ... ভাল থাকবেন .... আবার আসবেন....
১১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
শুকনোপাতা০০৭ বলেছেন: হায়রে,এত্তো কষ্ট কেন দেয় মানুষ মানুষকে!!!
তাড়াতাড়ি পরের পর্ব দেন ভাই
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯
স্পাইসিস্পাই001 বলেছেন: কষ্ট না থাকলে ভালবাসা কি জিনিষ বুঝা যাবে কি করে.... অন্ধকার ছাড়া যেমন আলো....
পরের পর্ব আসবে কিন্তু একটু অপেক্ষা করতে হবে ......
ধন্যবাদ সাথে থাকার জন্য ...... ভাল থাকবেন.....আবার আসবেন....![]()
১২|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯
অনীনদিতা বলেছেন: কষ্ট পেতে পেতেই নাকি ভালোবাসার গভীরতা বাড়ে......![]()
![]()
এত কষ্ট কেন ভালোবাসায়![]()
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭
স্পাইসিস্পাই001 বলেছেন: তাই নাকি আপু ......
কেন যে এত কষ্ট .. আমি জানি না , স্পাই তো .,,,,,,
ধন্যবাদ সাথে থাকার জন্য ....ভাল থাকবেন...আবার আসবেন...![]()
১৩|
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
ইখতামিন বলেছেন:
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২
স্পাইসিস্পাই001 বলেছেন: আরে ইখতামিন ভাই যে....... কেমন আছেন?
ভাল থাকবেন ...আবার আসবেন.....
১৪|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
রোকেয়া ইসলাম বলেছেন: সত্যি অনেক ভালো লাগলো।
অনেক সুন্দর একটি প্রেমের গল্প।
এই অনুভুতির নামই প্রেম আর এরই নাম ভালোবাসা.........।
শুভ কামনা রইলো।
পরের পর্বে আবার দেখা হবে...............
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫
স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল আপু .....।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ...... শুভকামনা রইলো .
ভাল থাকবেন ..... আবার দেখা হবে পরের পর্বে..... ![]()
১৫|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল আপনার গল্প।খুব হিংসা হচ্ছে ভাই।আমি কিন্তু আদৌ গল্প লিখতে পারি না!!!শুধু কবিতাই লিখে গেলাম।
কথা দিচ্ছি আবার ও দেখা হবে।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯
স্পাইসিস্পাই001 বলেছেন: রম্য-কবিতা দিয়ে তো বিশ্বজয় করে ফেলেন ... তখন কিন্তু আমারও হিংসা হয় আপনার মত লিখতে না পেরে ....
আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগছে.....
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ...... শুভকামনা রইলো .
ভাল থাকবেন ..... আবার দেখা হবে পরের পর্বে..... ![]()
১৬|
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২
মনিরা সুলতানা বলেছেন: নিজে ও ভুলে গেছি ,কত বার পড়েছি ,... :!>
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০
স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার মন্তব্য হৃদয়ছুয়ে গেলো আপু ....
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ .....
ভাল থাকবেন .... আবার আসবেন..... শুভকামন রইলো ![]()
১৭|
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
শ্রাবণধারা বলেছেন: " বারান্দা থেকে ঘরে এসে রবি-ঠাকুরের গানটা ছেড়ে দিলো ....
-------------বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিয়ো----------
------------মনের মাঝেতে চিরদিন তাকে রেখে নিয়ো---------
--------------ভুলো না তাকে ডেকে নিতে তুমি --------------"
ভাই এটা কার লেখা স্বরচিত রবীন্দ্র সঙ্গীত, হেমন্তের নাকি?
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
স্পাইসিস্পাই001 বলেছেন: হিমম ... তাই তো মনে হচ্ছে....
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য .....
ভাল থাকবেন .... আবার আসবেন..... শুভকামন রইলো... ![]()
১৮|
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুবই ভাল লাগলো ভাই, প্রিয়তে নিলাম সবগুলো পড়ব।
++
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
স্পাইসিস্পাই001 বলেছেন: আরে পথিক ভাই যে.....সু-স্বাগতম ব্লগে....
অনেক ভাল লাগছে আপনার মন্তব্য পেয়ে ....
ভাল থাকবেন ভ্রাতা.... আবার আসবেন....শুভকামনা রইলো...
১৯|
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো আছি বিধায় আবারো এলাম
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই সাথে থাকার জন্য .....
ভাল থাকবেন .... আবার আসবেন...
২০|
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবারো এসেছি নববর্ষের শুভেচ্ছা জানাতে ।
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪
স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক শুভকামনা রইলো লিটন ভাই .... নতুন বছর সুন্দর কাটুক ...।
অনেক ধন্যবাদ লিটন ভাই সাথে থাকার জন্য .....
ভাল থাকবেন .... আবার আসবেন...
![]()
২১|
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর লেখা
আবার আসব :p
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫
স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা..... ব্লগে স্বাগতম ....।
ভাল থাকবেন .... আবার আসবেন....শুভকামনা রইলো...
২২|
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
এন এফ এস বলেছেন: আপনার পোস্টে মন্তব্য করতে আইসা গেলাম
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩১
স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা.....
ভাল থাকবেন .... আবার আসবেন....শুভকামনা রইলো... ![]()
২৩|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১
রোকেয়া ইসলাম বলেছেন: পরের পর্ব আসলো কিনা দেখতে এসেছিলাম।
পেলাম না তাই মন খারাপ করে ফিরে গেলাম।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
স্পাইসিস্পাই001 বলেছেন: দুঃখিত আপু .......
খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব.....
সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ ......
ভাল থাকবেন .... আবার আসবেন....শুভকামনা রইলো... ![]()
২৪|
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভাল লাগলো।
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
স্পাইসিস্পাই001 বলেছেন: আরে সেলিম ভাই যে.... অনেক ভাল লাগছে আপনার ভাল লেগেছে জেনে ... আজ নতুন পর্ব দেবো, দাওয়াত থাকলো.....।
ভাল থাকবেন .... আবার আসবেন....শুভকামনা রইলো... ![]()
২৫|
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
অহন_৮০ বলেছেন: ভালো হইছে
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮
স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা.....
ভাল থাকবেন .... আবার আসবেন....শুভকামনা রইলো... ![]()
২৬|
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ভালোলাগা।
অনুসারিত করলাম। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
স্পাইসিস্পাই001 বলেছেন: বেশ ভাল লাগলো আপনার সিরিজ মন্তব্য পেয়ে...।
অনেক ধন্যবাদ ভ্রাতা.....
ভাল থাকবেন .... আবার আসবেন....শুভকামনা রইলো... ![]()
২৭|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭
বটবৃক্ষ~ বলেছেন: এত কম সময়ে একটি ললনা যে আমাকে এতটা ভাবিয়ে তুলবে কল্পনাও করতে পারিনি ...
খুবি চমৎকার বর্ণনা ! সুইট ইনোসেন্ট রোমান্টিকতা খুব উপভোগ করছি!আর চাইছি যেন গলপোটা কখনোই শেষ নাহয়!! হিহি!
কাল রাত জেগে পড়েছি পুরোন পর্ব গুলো মোবাইল থেকে!
ব্লগারদের নিয়ে ভার্চুয়াল গল্পও বেশ এনজয় করেছি! আজ এখানে একসাথে কমেন্ট দিলাম!
উতসর্গের লিস্টে আছি দেখে ভালো লাগলো!এমন ভাবে উৎসর্গ করতে আগে দেখিনি!![]()
![]()
কান্ডারী ভাইয়ার চকলেট কেইকের থেকে ভাগ চাঈঈঈঈ ! জাতি এ অন্যায় মেনে নিবেনা!
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮
স্পাইসিস্পাই001 বলেছেন: এত সুন্দর মন্তব্য পেয়ে সাজ-সকালেই মনটা ভরে গেল....
অনেক ধন্যবাদ ভ্রাতা মনোযোগ দিয়ে গল্পটা পড়বার জন্য....
চকলেট কেকের ভাগ পাবেন না মানে, অবশ্যই পাবেন ...
ভাল থাকবেন .... আবার আসবেন....শুভকামনা রইলো... ![]()
২৮|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
বটবৃক্ষ~ বলেছেন: ওহ তবে আপনার গল্পের ছবি সিলেকশন ভালো লাগেনি ! আরো সুইট পিকস দিবেন! নাইলে মাইনাস দিবো কিনতু!
রীধিকে বেশী পছন্দ হয়েছে!
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০
স্পাইসিস্পাই001 বলেছেন: ঠিক আছে আরও সচেতন হবো....
রীধিকে কি আমার থেকেও বেশি পছন্দ হয়েছে...
ধন্যবাদ ভ্রাতা ..... ভাল থাকবেন.....আবার আসবেন..।
২৯|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১২
বটবৃক্ষ~ বলেছেন: হিহিহি !!ভ্রাতা!!
৩০|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৮
এক আলোকবর্ষ দূরে বলেছেন: সবগুলো পর্বই অফলাইনে পড়েছিলাম। আজ মন্তব্য করছি। একটা বিষয়ে একটু জানাতে চাইছি যে আপনার লেখাতে লিরিকটা ভুল দিয়েছেন। যতদূর জানি, লাইনটা হবে, "কত কি ছিল যে লেখা, কাজলে কাজলে।" যেখানে আপনি লিখেছেন, "কত কি রয়েছে লেখা কাজলে কাজলে।" অনেক প্রিয় একটা লিরিক তো, তাই বললাম। একটু সংশোধন করে নিবেন প্লিজ। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Ager porbo gulir motoi comotkar.