নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পাইসি স্পাই001

জীবনেরটানে স্বপ্নেরখোজে, খুজে ফেরা নিজের প্রান, তবু আমি ছুটে চলি, স্পাইসিস্পাই001

স্পাইসিস্পাই001

জীবনেরটানে স্বপ্নেরখোজে খুজে ফেরা নিজের প্রান, তবু আমি ছুটে চলি স্পাইসিস্পাই001

স্পাইসিস্পাই001 › বিস্তারিত পোস্টঃ

রীধি, তুমি আমায় না বুঝিলে, বুঝবে কে বলে যাও ...

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭





হাত থেকে প্লেট টা পড়েই ভেংগে গেল। রিমা এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ দেখেছে কি-না, না কেউ দেখে নি ভেবে তার আত্মায় যেন প্রাণ ফিরে পেলো।

-রিমা তুই একটু দেখেশুনে কাজ করতে পারিস না , তোকে আর কতবার বলব বলতো।.

~রিমা কিছুটা আতকে উঠে বলল, হাত ফসকে পড়ে গেছে খালাম্মা ।

-ঠিকে আছে ;যা এখন সামায়ন কে চা-টা দিয়ে আয় ; সকাল সাতটা বেজে গেছে কিন্তু ।



"" সেই প্রথম দেখাতে রীধি কে বিয়ে ...বিয়ের রাতেই অনেকটা অভিমান...আস্তে আস্তে একটু একটু ভাল লাগা .... ওর সাথে আধো আধো কথা ... এখন হয়তো দুজন দুজন কে পছন্দ করলেও মুখ ফুটে কিছু না বলা...শুয়ে শুয়ে ওকে নিয়ে এসব ভাবতেই বেশ ভাল লাগছে....গতরাতে আধো আধো ঘুমের মাঝে রীধি কে নিয়ে আধো আধো স্বপ্ন দেখার ঘোর যেন কাটেই নি এখনো ...

ঘোর কাটলো রিমার কন্ঠ শুনে ... মেয়েটা কিছুদিন ধরে কাজ করছে তবুও ওর শিশুসুলভ আচরন দ্বারা বাড়ির সকলের মন জয় করে নিয়েছে ; যদিও এর মধ্যেই কয়েকটা প্লেট ভেংগেছে.।

দরজা খুলতেই রিমা বলল ভাইজান আপনার চা নেন ....



ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেতে আট টা বেজে গেল ... তাড়াতাড়ি করে নাস্তা করছি হঠাৎ মা বলল, সামায়ন বৌ'মা কে আনতে যেতে হবে না ,কবে যাবি কিছু ভেবেছিস ; আজ সাতদিন হয়ে গেল মেয়েটা বাপের বাড়ি আছে।

মা'র কথা শুনে খাবার যেন গলায় আটকে গেল কোন কথা বের হচ্ছেনা মুখ দিয়ে... কিছুটা সময় নিয়ে বললাম, যাবো মা ,কালকেই যাবো রীধি কে আনতে।

....

আজ অফিসের কোন কাজেই ঠিকমত মনোযোগ দিতে পারছি না । রীধি কে আনতে যাবো সেই উত্তেজনায় যেন সময়ই পার হচ্ছেনা । থেকে থেকে ওর কন্ঠের গানটা মনে পড়ছে, মাঝে মাঝে তো নিজেই গাওয়ার চেষ্টা করছি.। যদিও ভাল গাইতে পারি না তবু ওর সাথে সুর মিলিয়ে দুজনে একসাথে গাইতে ইচ্ছে করছে খুব , জানি না পারবো কিনা ওর মতো করে গাইতে।

হঠাৎ ফোনের শব্দে একটু আতকে উঠলাম, আর মনে মনে ভাবলাম পাগল হয়ে গেলাম নাকি, কি সব ভাবছি আজকাল। প্রেমে পড়লে মানুষ মনে হয় এই টাইপের পাগল হয়।



ফোনটা বেজেই যাচ্ছে, খুব বিরক্ত লাগছে ওর শব্দটা। রিসীভ করে হ্যালো বলার পরও কোন উত্তর না পেয়ে আবার বললাম হ্যালোওও.. কে বলছেন। এইবারও কোন উত্তর নেই, কিন্তু বুঝতে আর বাকি রইলো না যে রীধি ফোন করেছে ; ও কোন কথা বলছে না কিন্তু কাদছে। হ্যালো কে, রীধি, কি হয়েছে তুমি কাদছো কেন । ভীষণ কষ্ট লাগছে ও কাদছে ভেবে।



ভারী কন্ঠে কিছুটা উত্তেজিত স্বরে রীধি বলল, আপনি কি আমাকে সত্যি সত্যিই ভুলে গেলেন....জানি আমি আপনার বউ হওয়ার যোগ্য নই, আপনি কখনই স্ত্রীর মর্যাদা দেবেন না আমাকে কিন্তু তাই বলে একটা মেয়ের জীবন ধ্বংস করে দেওয়ার অধিকার আপনার নেই ...ও আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কাদতে কাদতে দ্রুত ফোনটা কেটে দিলো ...



চোখের পানি ধরে রাখতে কষ্ট হচ্ছে খুব, ওর কথাগুলো বার বার হৃদয়ে আঘাত করছে। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে, জানি না কি করা উচিৎ এখন। কিন্তু ওকে শুধু একটা কথাই বলতে ইচ্ছা করছে, আর যেই হোক অন্তত তুমি আমাকে ভুল বুঝো না রীধি ।



হাজার চেষ্টা করেও ওর ফোনে কল ঢুকাতে পারলাম না । ওর সাথে একটু কথা বলার জন্য আমার মন ছটফট করছে। এই প্রথম অনুভব করতে পারছি যে আমি রীধিকে কতটা ভালবাসে ফেলেছি।



অফিস থেকে বাসায় এসে আরো একা লাগছে নিজেকে । এক অনকাংখিত কষ্ট যেন আমাকে ঘিরে রেখেছে এক অচেনা মায়াজালে। রীধির টেনশনে কিছুই ভাল লাগছেনা । ভালবাসার যন্ত্রনা যেন ঠিকঠাক অনুভব করতে পারছি।



বাইরে অনেক বাতাস বইছে মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে বৃষ্টি নামবে বোধহয়। বারান্দায় এতো বাতাস যে, দাড়িয়ে থাকা যাচ্ছেনা কিন্তু তারপরও বেশ গরম লাগছে। হঠাৎ বাতাস বন্ধ হয়ে বৃষ্টি শুরু হলো । গ্রীল ধরে দাড়িয়ে চোখটা বন্ধ করে মুখটা বাড়িয়ে দিতেই বৃষ্টির পানি মুখটা ভিজিয়ে দিলো , বৃষ্টির পানির মাঝেই রীধিকে অনুভব করতে পারছি তাই চোখ বন্ধ করে থাকতেই ভাল লাগছে... আর মনে মনে রীধিকে প্রশ্ন করছি, রীধি, তুমি আমায় না বুঝিলে, বুঝবে কে বলতে পারো???



উৎসর্গ : আমার প্রিয় ব্লগার জুন আপু আর মনিরা আপুকে ।

[আপু তাড়াতাড়ি লিখেছি তাই লেখাতে আবেগ সেরকম দিতে পারিনি... ডোন্ট মাইন্ড ]



বাকী পর্বগুলো এখানে : ১ম , ২য় , ৩য় , ৪র্থ

মন্তব্য ৪৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

আশিক মাসুম বলেছেন: ১ম ভালো লাগা :)


আহা কি আবেগ :)

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

স্পাইসিস্পাই001 বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম ভাই... আহা কি আবেগ :P

ভাল থাকবেন .... আবার আসবেন ....শুভকামনা রইলো... :)

২| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

একজন আরমান বলেছেন:
এর কি আরও পর্ব সামনে পাবো?

ভালো লাগলো। জানার আগ্রহ রয়ে গেলো।
আগের পর্বগুলো পড়ে দেখবো সময় করে।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

স্পাইসিস্পাই001 বলেছেন: আরমান ভাই সামনে আরও পর্ব আসবে....

আগের পর্ব গুলো পড়ে দেখতে পারেন ভাল লাগবে আশা করি...।

অনেক ধন্যবাদ ..... ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো।

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

s r jony বলেছেন:
ভাল লাগল কিন্তু ফিনিশিং মনে হয় পাইলাম না।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

স্পাইসিস্পাই001 বলেছেন: জনি ভাই ফিনিশিং তো টানি নি তাই পান নি .... সামনে আরও পর্ব আসবে...

আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে....

অনেক ধন্যবাদ ..... ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো।

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

অহন_৮০ বলেছেন: ভালো লাগলো

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে....

অনেক ধন্যবাদ অহন ভাই ..... ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো।

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মনিরা সুলতানা বলেছেন: ব্লগ এ আসা ছেড়ে দিয়েছিলাম,সামায়ন রীধি দূরে থাকতে দিল না
ভালবাসার যন্ত্রনা যেন ঠিকঠাক অনুভব করতে পারছি।
:!> :!> :!> :!> :!> :!> :!> :!>



আপনার সময় মত করে ওদের পরস্পর কে ভালবাসতে দিন
অপেক্ষায় রইলাম :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৬

স্পাইসিস্পাই001 বলেছেন: আপু আপনার মন্তব্যের জন্যই ওয়েট করছিলাম... খুব ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে ......।

সবসময় সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ .....

ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

দুঃখ বিলাসি বলেছেন: ভালো লাগা রইল :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে....

অনেক ধন্যবাদ দুঃখ বিলাসি সাথে থাকার জন্য.....

ভাল থাকবেন ভ্রাতা ... আবার আসবেন ... শুভকামনা রইলো...:)

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

একজন আরমান বলেছেন:
আচ্ছা অপেক্ষায় রইলাম। :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭

স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা আবার আসার জন্য.....

পরের পর্বেও সাথে পাবো আশা করছি......

ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:
সময় করে সব পর্ব পড়তে হবে।


ভালোই লাগলো এই পর্ব। সব পর্ব পড়ে বিস্তারিত জানাবো।


শুভ কামনা রইলো।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২

স্পাইসিস্পাই001 বলেছেন: ঠিকে আছে সময় করে পড়বেন .. আশা করছি ভালই লাগবে...

পরের পর্বেও সাথে পাবো আশা করছি......

ভাল থাকবেন ভ্রাতা... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:
খুব হালকা মেজাজের গল্প গুলো পড়তে দারুন লাগে। তবে যে আবেগ নিয়ে লিখেছেন সেখানে আর একটু যত্নবান হলে দারুন হত।

লেখা আর গল্পে +++++++++++

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪

স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী ভাই ...... আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভাল লাগলো...

ভাল থাকবেন ...আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

বোকামন বলেছেন:

এই পর্বটি পড়লাম, আগের পর্বগুলো পড়লে হয়তো ...
আপনার লেখা ভালো লাগলো... লিখে যান আবেগ এবং বাস্তবতার সমন্বয়ে।

শুভকামনা, সম্মানিত স্পাইসিস্পাই001

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫

স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও বেশ ভাল লাগছে...


ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯

লাবনী আক্তার বলেছেন: ৭ম ভালোলাগা রইল।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮

স্পাইসিস্পাই001 বলেছেন: আপু অনেকদিন পর আসলেন ..... কেমন আছেন???

আপনার ভাল লেগেছে জেনে আমারও বেশ ভাল লাগছে...

ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫

জুন বলেছেন: এখানেই কি শেষ হয়ে গেল নাকি এত সুন্দর গল্পটি স্পাইসি !! আরেকটু সময় নিয়ে আস্তে আস্তে শেষ করো কোন প্রব নেই। পাঠকদের তারাহুরোয় গল্পটিকে মেরে ফেলো না আবার। খুব ভালোলাগলো।

অসংখ্য ধন্যবাদ স্পাইসি এত সুন্দর গল্পটি মনিরা সুলতানার সাথে আমাকেও উৎসর্গ করার জন্য :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

স্পাইসিস্পাই001 বলেছেন: আপু আপনার মন্তব্যের জন্যই ওয়েট করছিলাম .... আপনার মন্তব্য পেলে খুব ভাল লাগে......।

এখনই শেষ না .....আরও বাকী আছে....

আপনার ভাল লেগেছে জেনে আরও ভাল লাগছে....সবসময় সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ.....

অনেক ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আপনারে মিয়া কইস্যা মাইনাচ। এত দিন পর পর পোস্ট দিলে তো আমরা কাহিনীই ভুলে যামু। যা হোক সামনের পর্ব তাড়াতাড়ি দিবেন। জানি না গল্পের শেষ কি এখানেই নাকি??

উপরে জুনাপার মন্তব্যে হালকা কমপ্লেইন। আমরা তাড়াতাড়ি পরের পর্ব চাই।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

স্পাইসিস্পাই001 বলেছেন: জনৈক ভাই .... সময় পাই না লেখার তাই দেরী হয়ে যায় পোস্ট দিতে...

এখনই শেষ না .....আরও বাকী আছে.

সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ.....

অনেক ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

chokhayrpani বলেছেন: পরের পর্ব চাই........পিলিজ ভাইয়া........খুদা রয়ে গেলোতো... :(( ....সুন্দর ছিল।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

স্পাইসিস্পাই001 বলেছেন: কি খবর ভ্রাতা কেমন আছেন??? অনেক দিনপর আপনার মন্তব্য পেয়ে বেশ ভাল লাগছে.....

পরের পর্ব অবশ্যই আসবে .... একটু ওয়েট করতে হবে ...।

অনেক ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

নেক্সাস বলেছেন: চালিয়ে যান..
ভাল লাগছে

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আরও ভাল লাগছে.... সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ.....

ভাল থাকবেন ভ্রাতা ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

নীল-দর্পণ বলেছেন: বাহ! দারুন লাগল
বাকীগুলোও পড়বো :)

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও বেশ ভাল লাগছে.... বাকীগুলো পড়ার দাওয়াত রইলো , আশা করি ভালই লাগবে.....


ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

জাকারিয়া মুবিন বলেছেন:

ভাল্লাগসে।

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও বেশ ভাল লাগছে....।

ধন্যবাদ মুবিন ভাই সাথে থাকার জন্য.....।

ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

শুকনোপাতা০০৭ বলেছেন: এত্তো ছোট কেন??!!! :( :||

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

স্পাইসিস্পাই001 বলেছেন: বেশি ছোট হয়ে গেছে নাকি ... ??? :(

সাথে থাকার জন্য ধন্যবাদ শুকনোপাতা .....

ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

বটবৃক্ষ~ বলেছেন: জুন বলেছেন: এখানেই কি শেষ হয়ে গেল নাকি এত সুন্দর গল্পটি স্পাইসি !! আরেকটু সময় নিয়ে আস্তে আস্তে শেষ করো কোন প্রব নেই। পাঠকদের তারাহুরোয় গল্পটিকে মেরে ফেলো না আবার ঠিক!

এইটা কিসু হইলো! নায়ক তক্ষুনি ছুটে গেলোনা কেন!! X(( X(( ফাজিল নায়ক!!

সরি মজা করলাম! একটু টাইম নিয়ে লিখেন বাট আগেরগুলার মতো সুন্দর হওয়া চাঈ!!!

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

স্পাইসিস্পাই001 বলেছেন: ওক্কে বটবৃক্ষ ভাই ......

সাথে থেকে উৎসাহ দেবার জন্য অশেষ ধন্যবাদ.....

ভাল থাকবেন ... আবার আসবেন ... শুভকামনা রইলো... :)

২০| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগা রেখে গেলাম । +++

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০

স্পাইসিস্পাই001 বলেছেন: dhonyobad

২১| ০১ লা মে, ২০১৩ রাত ৯:৪৫

শ্যাডো ডেভিল বলেছেন: আশাহত হইলাম ভাইজান....সেই কবে থেকে অপেক্ষা করতেছি ।

লেখনী কিংবা এর ভেতরকার আবেগের জন্য আশাহত হই নাই । আশাহত হইছি কারন গল্পটা আরো বড় হবে বলে আশা করছিলাম :(

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৬

স্পাইসিস্পাই001 বলেছেন: aro porbo asbe aktu basto somoy katassi tai deri hosse...

২২| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:২১

রোকেয়া ইসলাম বলেছেন: সত্যি চমৎকার............
বরাবরের মত এটাও অসাধারন একটা গল্প।
খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা পোস্ট।
লেখায় +++++++++++++
ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪

স্পাইসিস্পাই001 বলেছেন: dhonyobad

২৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০

মনিরা সুলতানা বলেছেন: ক্যামন আছে সামায়ন , রীধি ?
আপনাকে অনেক দিন দেখিনা ...

ভাল আছেন নিশ্চয়ই , শুভকামনা :)

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫

স্পাইসিস্পাই001 বলেছেন: aktu basto somoy katassi .... dhonyobad ....valo asi.... api kemon asen...... suvokamona roilo apu.....

২৪| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: সামায়ন রীধি কে আনতে ভুলে গেল ? ...

আপনি ও ব্লগ ছেড়ে দিলেন :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.