নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট মানুষ আমি। যা দেখি, তাইই লিখি। মানে ভুলভাল লিখি আরকি। ভুল সময়ে ভুল সমাজে বেড়ে উঠেছি কেবল...

বাচ্চাকাচ্চা

নিঃশব্দে কথা বলি আজকাল, যার অনেকখানিই বিমূর্ত -_-

বাচ্চাকাচ্চা › বিস্তারিত পোস্টঃ

Studio Ghibli

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪



সেই ১৯৮৫ সাল থেকে এনিমে জগতের এক অবিচ্ছেদ্য নাম Ghibli. যারা এর সাথে পরিচিত না একেবারেই তারা ঘুরে আসতে পারেন একবার। তো যা বলছিলাম আরকি। Hayao Miyazaki এর অনবদ্য স্বপ্নময় পরিচালনা, অসাধারণ কিছু গল্প আর Ghibli এর এনিমেশন টেনে নিয়ে যাবেই আপনাকে বাস্তবতা থেকে অনেক অনেক দূরে কোন রূপকথার রাজ্যে.

গত ২-৩ সপ্তাহ ধরে Ghibli কভার করতেসি, মানে যেগুলে দেখসি সেগুলা রিভাইস দিচ্ছি আর বাকিগুলা ডাউনলোড করতেসি আর দেখতেসি। সবগুলা মুভির BRrip খুজে বের করা অসম্ভব হলেও 720p এর গুলো এখন পর্যন্ত পাওয়া যায় টরেন্টে। কেউ খুজে না পেলে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করতে পারেন আমার সাথে। Um always here to help.
আপাতত দেখা মুভিগুলো নিয়েই কিছু লেখার চেষ্টা করি বরং...

** Grave of the Fireflies ~ Hotaru no Haka ** [1988]


দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর ভয়বহতা নিয়ে এত ভয়ংকর মানবিক মুভি আর কখনো তৈরী হয়নি, হবেওনা। কান্না চেপে রাখা আমার জন্যও অসম্ভব। Seita, ১৪-১৫ বছরের মায়া মায়া চেহারার এক কিশোর। আমেরিকান বোম্বিং এ হারায় পরিবার, মাথা গোজার আশ্রয়। গ্রাম তছনছ হয়ে যায় বিভীষিকায়। ছোটবোন Setsuko কে নিয়ে ছোটে আত্মীয়ের আশ্রয়ে। সারাদিন হাড়ভাঙা খাটুনির পরও বেশিদিন স্থান জোটেনা তাদের। ধীরে ধীরে অপুষ্টিতে দুর্বল হয়ে পরে ছোট বোন। প্রিয় ফ্রুট ড্রপের ক্যানটাও মাটিতে পরে যায় একসময়। হাজার জোনাক এর আশ্রয় সে এখন।
IMDB : 8.5/10
rottentomatoes : 97%

** Spirited Away ~ Sen to Chihiro no Kamikakushi ** [2001]


গল্পটা চিহিরোর। আমি যদি বলতে যাই খুব কাজের কথা হবেনা। আমাদের ভিতরের ডার্ক এলিমেন্টস ধীরে ধীরে গ্রাস করে আমাদের সত্তাকে। চিহিরোর যুদ্ধটাও এরই সাথে। অসাধরণ এক সৃষ্টি। ফ্যান্টাসির জগতে হারিয়ে যেতে চাইলে তো অবশ্যই...
IMDB : 8.6/10
rottentomatoes : 97%

** Howl's Moving Castle ~ Hauru no Ugoku Shiro ** [2004]


আমার এমনিতেই স্বপ্ন ছিল একখানা ট্রেইলার থাকবে দখলে। সংসার তাতে চাপায় ঘুরব দেশ-বিদেশ। কিন্তু আমি তো Howl না, উইজার্ড ও না। এই ভদ্রলোকের আস্ত একখানা জীবন্ত বাড়ি আছে। উহু, বাড়িটা ঠিক জীবন্ত না, বাড়ির স্পিরিট calcifer পথ হারানো demon. দুষ্টু বিশেষ এই ভদ্রলোক কোন এক সুদিনে sophie কে পরিচারিকা হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের যুদ্ধে ক্লান্ত Howl কে মানুষ বজায় রাখার সমস্ত দায়িত্ব এর পরে সোফির উপর। তারপরে? বাকিটুকু না দেখতে চাইলে আমি আর বলতে যাবনা। অসাধারণ এক ফ্যান্টাসি ফিল্ম।
IMDB : 8.2/10
rottentomatoes : 87%

** Secret World of Arietty ~ Kari-gurashi no Arietti ** [2010]


হঠাৎ একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার চশমার উপরে পা দুলিয়ে বসে আছে কোন ছোট্ট মানুষ, হকচকিয়ে যাওয়ার কথা। Mary Norton এর বই The Borrower এর উপর ভিত্তি করে Yonobayeshi এর সুনিপুণ পরিচালনা। হয়তোবা আপনার কাপবোর্ডের মাঝেই আছে কোন borrower's family. সেখানে তাদের সুখের জীবন। পরিবার নিয়ে হাশিখুশি সময় পার করে তারা। রাত্রে নামে অভিযানে। চিনি, লবণ, পাউরুটি জাতীয় রসদ সংগ্রহ করে প্রমাণ সাইজের রান্নাঘর থেকে। আরো একটা অসাধারণ 'feel good' ফ্যান্টাসি ফিল্ম।
IMDB: 7.7/10
rottentomatoes: 95%

আর লিখতে ইচ্ছে হচ্ছেনা আজকে। বাকি মুভিগুলো আগামীদিন। ফ্যান্টাসির জগতে আপনাকে স্বাগতম :-B

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

বোকামানুষ বলেছেন: প্রথমটা শুধু দেখেছি :(

১৪ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৮

বাচ্চাকাচ্চা বলেছেন: বাকিগুলোও দেখে ফেলুন। মনের ক্ষুধা মিটবে একটু হলেও ;)

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

ফেরদৌসা রুহী বলেছেন: প্রিয়তে রাখলাম।
আমার ছেলেকে দেখতে দিব মাঝেমাঝে।

১৪ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৯

বাচ্চাকাচ্চা বলেছেন: দ্বীতিয় পর্বও আসছে :)

৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

হু বলেছেন: জাপানি এ্যনিমেশনের জগতে এর নাম অনেকটা বৈপ্লবিক। Ghibli এরা ছোট ছোট ফিলিং গুলোকে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে এবং এর দের অ্যানিমেশনের স্টোরি লাইন অসাধারণ।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

যান্ত্রিক বলেছেন: My friend totoro -র কথা লিখলেন না?
পোস্ট ভালো হয়েছে। ++++++

১৪ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:২১

বাচ্চাকাচ্চা বলেছেন: অনলাইনে বেশি আসিনা। আজ-কালকের মধ্যেই হয়ত ২য় পর্ব দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ :)

৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

যান্ত্রিক বলেছেন: sorry, ঐটা My Neighbour Totoro হবে।

৬| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: শেষের টা দেখা ।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

গেম চেঞ্জার বলেছেন: আপনার মুভি বিষয়ক রিভিউ পোস্টটি অনেক ভাল একটি পোস্ট। লাইক দিলাম। আর শোকেসেও রাখলাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.