নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nothing

সুজন সেন গুপ্ত

I am alone this world

সুজন সেন গুপ্ত › বিস্তারিত পোস্টঃ

ওয়েডিং রিং কেন অনামিকায় পরানো হয়?

২৮ শে মে, ২০১৪ রাত ১১:২২

এ বিষয়ে চমৎকার একটি মতবাদ আছে!



চাইনীজ-দের অনেকেই বিশ্বাস করে.... হাতের পাঁচটি আঙুল পাঁচটি সম্পর্ক-কে প্রতিনিধিত্ব করে-



বৃদ্ধাঙ্গুলী (প্রথম আঙুল)- পিতা-মাতা



তর্জনী (দ্বিতীয় আঙুল)- ভাই-বোন



মধ্যমা (তৃতীয় আঙুল)- নিজেকে



অনামিকা (চতুর্থ আঙুল)- জীবন সঙ্গী (স্বামী/স্ত্রী)



কনিষ্ঠা (পঞ্চম আঙুল)- সন্তান







এবার আসুন ছোট্ট একটি পরীক্ষা করি-



ধাপ-১: চিত্রের মত করে দুই হাতের তালু পরস্পরের মুখোমুখি রেখে দুই হাতের দশটি আঙুল এক করুন। মধ্যমা দুইটি ভাঁজ করে পিঠাপিঠি লাগান.... অর অন্য চারটি আঙুলের ফিংগার টিপ পরস্পর পরস্পরকে স্পর্শ করে থাকবে।



ধাপ-২: বৃদ্ধাঙ্গুলী দুইটি পরস্পর হতে পৃথক করুন। দেখবেন পৃথক হয়ে যাবে। বাবা-মা সারাজীবন আপনার সাথে থাকবেন না, আগে পরে উনারা আপনাকে ছেড়ে চলে যাবেন। (বৃদ্ধাঙ্গুলী দুইটি আবার পূর্বের অবস্থায় নিয়ে আসুন)।



ধাপ-৩: এবার তর্জনী দুইটি পরস্পর হতে পৃথক করুন। পৃথক হয়ে যাবে। ভাই-বোন-দেরও নিজেদের সংসার হবে, জীবনের বাস্তবাতায় তারাও একদিন আপনার থেকে পৃথক হয়ে যাবে। (তর্জনী দুইটি আবার পূর্বের অবস্থায় নিয়ে আসুন)।





ধাপ-৪: এবার কনিষ্ঠ আঙুল দুইটি পৃথক করুন, এই আঙুল দুইটিও পৃথক হয়ে যাবে। একটা নির্দিষ্ট বয়সের পর আপনার সন্তানরাও বড় হবে, স্বাবলম্বী হবে... তাদেরও ঘর সংসার হবে। হয়তো তারাও আপনার থেকে পৃথক হয়ে যাবে। (কনিষ্ঠা দুইটি আবার পূর্বের অবস্থায় আনুন)।





ধাপ-৫: এবার অনামিকা দুইটি পরস্পর থেকে পৃথক করার চেষ্টা করুন। আপনি বিস্মিত হবেন... অনামিকা দুইটি পৃথক হচ্ছেনা! আপনি আবারও চেষ্টা করে দেখতে পারেন.... অনামিকা পৃথক করা সম্ভব হবেনা। আপনার জীবনসঙ্গী আপনার সারা জীবনের সাথী.... একে অন্যের সাথে সুখে দুঃখে পাশাপাশি কাছাকাছি থাকবেন ঠিক অনামিকার মত.... সারাটি জীবন, যতদিন বেঁচে থাকবেন!



I have a Photography Fan Page



the page link is below

Happy Moments by Sujon Photography

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ রাত ১১:৫১

ঢাকাবাসী বলেছেন: দারুণ জিনিস জানলুম!

২| ২৯ শে মে, ২০১৪ সকাল ৯:৫১

হেডস্যার বলেছেন:
চমৎকার একটা জিনিস শেয়ার করলেন। :)

৩| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:০৪

ড. জেকিল বলেছেন: অনেক দিন আগে কেউ একজন এই জিনিস শিখাইছিলো, সুন্দর স্মৃতি মনে করিয়ে দিলেন । :D

৪| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৩১

আশিক হাসান বলেছেন: চমৎকার।

৫| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: হাতের আঙ্গুলের পরীক্ষাটা সম্ভবত ভুয়া। মুলত: যে আঙ্গুল দুটো উল্টাপিঠে লাগানো থাকে তার পরের আঙ্গুল সরিয়ে ফেলার জন্য জোর পাওয়া যায়না। আমি তর্জনী উল্টিয়ে লাগিয়ে পরীক্ষা করে দেখেছি। মধ্যমা উল্টে দেয়ার যুক্তি কি?

১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

সুজন সেন গুপ্ত বলেছেন: Chinese Theory....

চাইনীজ-দের অনেকেই বিশ্বাস করে হাতের পাঁচটি আঙুল পাঁচটি সম্পর্ক-কে প্রতিনিধিত্ব করে |

৬| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:১২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ভাই আমারতো অনামিকাও পৃথক হচ্ছে, আমার পক্ষে কি তাহলে আর সংসার টিকিয়ের রাখা সম্ভব হবেনা?

১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

সুজন সেন গুপ্ত বলেছেন: Chinese Theory.....

চাইনীজ-দের অনেকেই বিশ্বাস করে হাতের পাঁচটি আঙুল পাঁচটি সম্পর্ক-কে প্রতিনিধিত্ব করে |

৭| ১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: @কা.ই.রু ভাই... মধ্যমা যেহেতু নিজে- তাই নিজের উভয় সত্বাকে যুক্ত করতেই উল্টে দেয়া। নিজেকেতো আর নিজে থেকে পৃথক করার পথ নেই, তাই না ;)

@ন. কা. মা ভাই... আপনার অনামিকা পৃথক করতে গিয়ে খেয়াল করুন মধ্যমাকে অবস্থান বদলাতে হচ্ছে। মানে আপনি নিজেই আপনার অবস্থানকে ধরে রাখলে বা বদলে দিলে তা সম্পর্ক কে প্রভাবিত করবে। ;)

@ লেখক ভাই ব্যাখ্যাটা কি ঠিকাছে ? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.