নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম আমার ব্লগে

ভালো লাগে লিখতে তাই লিখি..............

সুমাইয়া মুনিরা

এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর...এত সুখ আছে, এত সাধ আছে , প্রাণ হয়ে আছে ভোর

সুমাইয়া মুনিরা › বিস্তারিত পোস্টঃ

গোধূলি বিকেলের গল্প

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৬



কতদিন হলো পড়ন্ত বিকেলে নীল আকাশের পানে,
এক পলক চোখ তুলে ডুবে গিয়েছি কাজের ব্যস্ততায়...

কত রাত হলো হয়েছে নিশিতি জাপন,
তবু শুয়ে দেখা হয়নি কবিতার খাতা খানা....

কতদিন হলো এক পশলা বৃষ্টিতে,
ভিজবো বলে তৃষ্ণা নিয়ে আছি হৃদয় জুড়ে....

কত রাত হলো থেমে গেছে
জোস্নার উষ্ণতায় তারাদের গল্প শোনা....

কতদিন হলো এলোমেলো খেয়ালি ভাবনায়,
নিজের সাথে শেষ আলাপন....

কত রাত হলো প্রকৃতির নিস্তব্ধতায়
জোনাকির সাথে গাইনি কোন গান...

কতদিন হলো মনের জানালা খুলে
নীলিমার ক্যানভাসে হয়না গোধূলি অঙ্কন.....

কতটা যে দিন হলো, কতটা যে রাত গেলো
সেই হিসেব না রাখারই কতগুলো দিন হয়ে গেলো…

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: বোন মুনিরা সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।
ভালো থাকুন।

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩১

সুমাইয়া মুনিরা বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

২| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর
অনেক সুন্দর

লিখে যান কবি। শুভেচ্ছা আর ভালোবাসা রইলো

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৭

সুমাইয়া মুনিরা বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু

৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৬

নীল আকাশ বলেছেন: প্রায় ৭ বছর পর লেখা দিলেন!!! অভিনন্দন আপনাকে।

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫

সুমাইয়া মুনিরা বলেছেন: অনেক ধন্যবাদ । আপনাকেও অভিনন্দন ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

মাহমুদুর রহমান বলেছেন: জোসনাকি না, ওইটা জোনাকি হবে।
সব মিলিয়ে স্মৃতিনিঙড়ানো কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৪

সুমাইয়া মুনিরা বলেছেন: সংশোধন করার জন্য অনেক ধন্যবাদ । ভালো থাকুন।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল হয়েছে।
তৃতীয় লাইনে টাইপো আছে।
জোসনাকি কি জোনাকি হবে?
শুভ কামনা নিন।

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৪

সুমাইয়া মুনিরা বলেছেন: সংশোধন করার জন্য অনেক ধন্যবাদ । ভালো থাকুন।

৬| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০০

আলমগীর হোসেন (রাজ) বলেছেন: খুব ভাল লেগেছে কবিতাটি।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৪

তূর্য্য বলেছেন: " কতটা যে দিন হলো, কতটা যে রাত গেলো
সেই হিসেব না রাখারই কতগুলো দিন হয়ে গেলো.. "


ভালো থাকবেন কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.