নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম আমার ব্লগে

ভালো লাগে লিখতে তাই লিখি..............

সুমাইয়া মুনিরা

এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর...এত সুখ আছে, এত সাধ আছে , প্রাণ হয়ে আছে ভোর

সুমাইয়া মুনিরা › বিস্তারিত পোস্টঃ

আসবে জয় নিশ্চয়!

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০০



কিছু হারিয়ে পাওয়া, আর কিছু না পেয়ে হারানোর
এলোমেলো অনুভূতি দিয়ে যায় কিছু ব্যঁথাতুর যন্ত্রনা।


হৃদয় আঙ্গিনা জুড়ে খেলা করে একদল ধূসর শূন্যতা,
আবেগী মন কেন বেদনা বিধুর, কারণগুলো অজানা...


দূরে সরে যাবার শক্তি হারিয়ে, কিছু স্বপ্ন যায় আধারে মিশে,
বৃষ্টি হয়ে ঝরে পড়ার মুহূর্তে, তাকিয়ে থাকি এক চিলতে হেঁসে...


কঠিন এই রাত্রির শেষে আকাশের রং জানিনা কি হয়..
স্রোতের বিপরীতে চলে, একদিন আসবে জয় নিশ্চয়!





মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৪

ইসিয়াক বলেছেন: ভালো লাগা ছুয়ে গেল ...।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১২

সুমাইয়া মুনিরা বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো লাগছে আপনাদের ভালো লাগাগুলো পেয়ে.... সবসময় ভালো থাকুন।

২| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
যন্ত্রনা, শূন্যতা ও বেদনা সকল মুছে দিলো শেষের বিজয়ী বার্তাময় পঙক্তি।
সত্যি যেন বিজয় আসে সত্যের মত।
কবিতায় অসম্ভব ভালোলাগা ।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১০

সুমাইয়া মুনিরা বলেছেন: সত্য ও সুন্দরের জয় হবে নিশ্চয়!

ধন্যবাদ মূল্যবান সময় ব্যয়ে এত সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময় ।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: একদিন আসবে জয় নিশ্চয়
।+

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৬

সুমাইয়া মুনিরা বলেছেন: নিশ্চয়!

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৬

নাহার জেনি বলেছেন: ভাল লাগলো।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৬

সুমাইয়া মুনিরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৬

কিরমানী লিটন বলেছেন: কবিতার এই আহবান বাস্তবতা পাক। চমৎকার লিখেছেন....

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৫

সুমাইয়া মুনিরা বলেছেন: ধন্যবাদ শুভকামনার জন্য.... একদিন আসবে জয় নিশ্চয়!

৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫

সুমাইয়া মুনিরা বলেছেন: প্রতিক্রিয়া এত সুন্দর সরল ভাবে ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.