| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমাইয়া মুনিরা
এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর...এত সুখ আছে, এত সাধ আছে , প্রাণ হয়ে আছে ভোর
সত্বাগুলোন অস্তিত্বের হুমকি হয়ে গেছে!
ওরা লাগামহীন, সংঘাত করতে শিখেছে ।
লড়াইয়ে একটি আর একটিকে পিছে ফেলে,
প্রকট হয়ে অস্তিত্ব জুড়ে দখল নিতে চায়।
আমি চুপচাপ হয়ে চেয়ে থাকি,
অনুভূতিগুলোন থমকে দাড়ায় ।
একটু একটু করে হারাতে থাকি,
নিজেকে খুঁজে ফেরার তাড়নায়।
আমার আবারো ভালবাসতে ইচ্ছে করে,
চাওয়াটুকুনকে আঁকড়ে ধরে ।
সামনের পথে ছুটে যেতে ইচ্ছে করে,
ফেলে আসা বিশ্বাস পুজি করে।
ঠিক তখনই-
আহত সত্বাগুলোন আমাকে ঘিরে জড়ো হয়...
ব্যাঁথার ছোবল হয়ে মুছে দিতে চায় আগামীর আলোটুকুন।
চাপা কান্নায় গুমড়ে ওঠে অস্তিত্ব ।
নতুন জীবনের আশায় জেগে উঠার স্বপ্নগুলোন অদৃশ্যে মিলিয়ে যায়।
এক মুহূর্ত্বের আলোর ঝিলিক শেষে,
আবারো নামে হাজারো রাতের আঁমাবশ্যা আমার আঙ্গিনায়।
সত্বাগুলোন প্রচন্ড দ্বিদ্ধা-দন্ধে থাকে, তারা চায় প্রকৃত আমায়।
যে আমি হারিয়ে গিয়েছি অনেক আগেই, অন্ধকারময় দুনিয়ায়!
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৩
সুমাইয়া মুনিরা বলেছেন: বহুদিন.. মাস.. বছর পর.... কি খবর? ভালোতো?
মন্তব্য দেখে অনেক ভালো লাগছে।
২|
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আলোর ভূবনে বহুদিন পর। সুন্দর +
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০১
সুমাইয়া মুনিরা বলেছেন: আসলেই অনেক অনেক দিন পর.... ধন্যবাদ ভাইয়া ।
৩|
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪০
ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতা .....ব্লগতো কবিতাময় হয়ে গেলো।
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৮
সুমাইয়া মুনিরা বলেছেন: প্রতিক্রিয়া পেয়ে সত্যি অসাধারন লাগছে । আশা করি এভাবেই সাথে থাকবেন । ভালো থাকুন সবসময়।
৪|
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯
দ্যা প্রেসিডেন্ট বলেছেন: ফিরে আসার আনন্দে দু'দিনে তিনটা কবিতা প্রকাশ করে ফেললে। তাও আবার অসাধারণ কবিতা।
কবিতা অনেক ভালো হয়েছে মুনিরা৷
আশাকরি ভালই আছো৷
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৫
সুমাইয়া মুনিরা বলেছেন: মুক্তির স্বাদ-ই অন্যরকম, এ-আনন্দ দমিয়ে রাখা জায়না । অনেক অনেক ধন্যবাদ দারুন ভাবে অনুপ্রাণিত করার জন্য । হ্যাঁ, ভালোই আছি । আপনারও ভালো থাকা হয় যেন....
৫|
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৪
কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগা কবি- নান্দনিক....
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫০
সুমাইয়া মুনিরা বলেছেন: ভালো লাগলো জেনে খুব খুশি হলাম । অনেক ধন্যবাদ আপনাকে......
৬|
৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: আহারে আমি যদি এরকম কবিতা লিখতে পারতাম!!
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৬
সুমাইয়া মুনিরা বলেছেন: হাহাহা... ভাইয়া লজ্জা দিচ্ছেন ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: আপুনি কতদিন পরে!!!
অনেক ভালো লাগা!