নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

ব্লগ হোক মুক্ত তথ্য প্রকাশের মাধ্যম..

সুমাইয়া রহমান

ব্লগে সব সময় সত্য প্রকাশিত হোক। আমি চাই যেসব তথ্য আমাদের অগোচরে থেকে যায় তা ব্লগে প্রকাশিত হোক..

সুমাইয়া রহমান › বিস্তারিত পোস্টঃ

স্বাস্থ্যমন্ত্রীর ফোনে লাশ পেল আসলামের পরিবার

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯



গত ৩ জুলাই ফুসফুসের সমস্যা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মগবাজারের দিলু রোডের বাসিন্দা আসলাম (৫৪)। তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এ অবস্থায় শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান। আসলাম হোসেনের লাশ তাদের হাতে তুলে না দিয়ে আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পুরো বিল পরিশোধ না করায় মৃতের পরিবারকে লাশ বুঝিয়ে দেয়া নিয়ে গরিমসি চলে।

আসলামের চিকিৎসা বাবদ বিল হয়েছে ৩১ লাখ টাকা। তার পরিবার প্রায় ১২ লাখ টাকা দিতে পেরেছে। পুরো বিল পরিশোধ করা না পর্যন্ত লাশটি বুঝিয়ে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অবশেষে স্বাস্থ্যমন্ত্রীর ফোনের পরে মৃত ব্যক্তির মরদেহ দিয়েছে ইউনাইটেড হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী ফোন করার পর তার অনুরোধে কিস্তিতে টাকা পরিশোধের শর্তে মৃতদেহ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শর্ত অনুযায়ী, আগামী ৫ মাসের মধ্যে হাসপাতালের বিলের ১২ লক্ষ টাকা পরিশোধ করতে হবে মৃত আসলামের পরিবারকে।এর আগে আজ রোববার ৪৪ হাজার টাকা দিতে হয়েছে ও আগামী শনিবার ১ লাখ টাকা দিতে হবে। নিহতের মেয়ে সাদিয়া জানান,ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ৬ লাখ টাকা ছাড় দিয়েছে। বাকি টাকা আগামী পাঁচ মাসের মধ্যে পরিশোধের শর্ত জুড়ে দিয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০১

ঢাকাবাসী বলেছেন: ইউনাইটেড হাসপাতালের এরা ডাকাতের চাইতে খারাপ। এদের লাভের কোন সীমা পরিসীমা নেই, ৩১ লাখ টাকার ৩০ লাখই লাভ! লাশের উপর দাড়িয়ে টাকা নিবে! পিশাচ!!

২| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৪

ইমরান আশফাক বলেছেন: সামরথ না থাকলে এইসব হাসপাতালে যায় কেনো তারা? আর গেলেও খরচের বেপারে াগে থেকেই ালাপ করে নে্য়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.