নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

ব্লগ হোক মুক্ত তথ্য প্রকাশের মাধ্যম..

সুমাইয়া রহমান

ব্লগে সব সময় সত্য প্রকাশিত হোক। আমি চাই যেসব তথ্য আমাদের অগোচরে থেকে যায় তা ব্লগে প্রকাশিত হোক..

সুমাইয়া রহমান › বিস্তারিত পোস্টঃ

১০ লাখ টাকায় বিক্রি হলো বিআইজেএফ এর সাংবাদিকরা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪

আজ থেকে শুরু হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের বিভিন্ন অনিয়ম ও দুর্নিতীর বিরুদ্ধে কথা না বলে মাত্র ১০ লাখ টাকার কাজের বিনিময়ে নিজেদের আত্নসম্মান ও ণৈতিকতা বিসর্জন দিলো দেশের বিভিন্ন পত্রিকার তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা সাংবাদিকরা।
এবার তৃতীয় বারের মত আয়োজিত হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড। ১০ কোটির অধিক টাকা ব্যায় হবে এবারের আয়োজনে। প্রযুক্তি বিশ্লেষকরদের মতে এই আয়োজনে যে পরিমান অর্থ ব্যায় হয় তার এক তৃতীয়াংশ প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদি বিনীয়োগ করলে দেশ তথ্যপ্রযুক্তি খাতে অনেক এগিয়ে যেত।
তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার জানিয়েছেন, এসব আয়োজন শুধুই লোক দেখানো। দেশ তথ্যপ্রযুক্তিতে যতটুকু এগিয়েছে তা শুধুই আমাদের তরুণদের চেষ্টায় এগিয়েছে।
বাংলাদেশ আইসিটি জার্ণালিষ্ট ফোরামের কয়েকজন সাংবাদিক স্বার্থ উদ্ধারের জন্য বেসিস ও সরকারের সাথে হাত মিলিয়েছে। আর এতে করে ক্ষতিগ্রস্থ হবে দেশের তথ্যপ্রযুক্তি সেক্টর। বেসিস এর কাছ থেকে ডিজিটাল ওয়ার্ল্ডের পিআর বাবদ সমকালের প্রযুক্তি পাতার ইনচার্জ হাসান জাকির এবং ইত্তেফাকের প্রযুক্তি পাতার ইনচার্জ মোজাহেদুল ইসলাম ঢেউ ৬ লাখ টাকা নিয়েছে। সাংবাদিকরা কেন পিআর করবে?
আবার ডিজিটাল ওয়াল নামক একটি প্রকাশনা বের করছে বিআইজেএফ। আর এতে অর্থায়ণ করছে বেসিস। সব মিলিয়ে ১০ কোটি টাকার মেলায় মাত্র ১০ লাখ টাকায় বিক্রি হলো সাংবাদিকরা। ভাবতে অবাক লাগছে...

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার এই অভিযোগের কোন সূত্র কি আছে?
এই ধরনের কোন অভিযোগ যদি কেউ প্রকাশ করে, তাহলে অবশ্যই তা তথ্য প্রমানের ভিত্তিতেই করা উচিত।

তাই এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষন করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.