| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমাইয়া রহমান
ব্লগে সব সময় সত্য প্রকাশিত হোক। আমি চাই যেসব তথ্য আমাদের অগোচরে থেকে যায় তা ব্লগে প্রকাশিত হোক..

চলতি বছরের ১৪ জানুয়ারি অনেক ঢাকঢোল পিটিয়ে গুগলের অ্যান্ড্রেয়েড অপারেটিং সিস্টেমের বিকল্প অপারেটিং সিস্টেমের স্মার্টফোন জেড১ ভারতের বাজারে ছাড়ে স্যামসাং। এক সপ্তাহ পার হয়ে গেলেও টাইজেন চালিত এই স্মার্টফোন ভারতীয়দের মধ্যে বিশেষ সাড়া জাগাতে পারেনি।
অল্টারনেটিভ অপারেটিং বা বিকল্প অপারেটিং সিস্টেম (টাইজেন) চালিত এই হ্যান্ডসেট নিয়ে অনেক আশা ছিলো সাউথ কোরিয়ান জায়ান্ট প্রতিষ্ঠানটির। সে কারণেই রাশিয়ার বদলে কম দামের এই ডিভাইস বিশ্বের তৃতীয় বৃহত্তর স্মার্টফোন বাজার ভারতে ছাড়া হয়। কিন্তু ফোনটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
গ্রাহক পর্যায়ে স্মার্টফোনটির পেছনের ৩.৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনের ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা সবচেয়ে বেশী সমালোচনার জন্ম দিয়েছে। একে অনেক গ্রাহক ২০১০ সালে বানানো মোবাইল ক্যামেরার সঙ্গে তুলনা করছেন।
এছাড়াও এর গেইম ও বিভিন্ন অ্যাপলিকেশন গ্রাহকদের মধ্যে সারা ফেলতে ব্যর্থ হয়েছে। ডিভাইসটি বাজারে আনার আগে স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, টাইজেন স্টোর থেকে শতাধিত গেম ডাউনলোড করা যাবে। অথচ প্রতিষ্ঠানটির সফটওয়ার ডেভলাপাররা টাইজেন স্টোরকে গুগল প্লে স্টোরের আদল দিতে ব্যর্থ হয়েছেন।
জেড১ এর সঙ্গে সঙ্গতিপূর্ণ দামে এর চেয়ে অনেক ভালো অ্যান্ড্রোয়েড কেনা সম্ভব বলে মনে করছেন ভারতীয় মোবাইল প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সমালোচনার জবাবে এক বিবৃতিতে স্যামসাং বলেছে, এর সতন্ত্র সুবিধা হচ্ছে সিম্পল ইন্টাফেস, ব্যাটারির দীর্ঘস্থায়ীত্ব এবং গতি। তবে ভবিষ্যতে টাইজেন চালিত সেট বাজারে আসবে কিনা সে বিষয়ে কিছু বলেননি প্রতিষ্ঠাটি।
স্মার্টফোন বিক্রিতে এগিয়ে থাকলেও অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে স্যামসাং ব্যর্থ প্রমাণিত হলো। টাইজেন অপারেটিং সিস্টেমের উদ্বোধনের পর তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছিলেন, এটি স্যামসাং এর সবচে বড় বাজি।
©somewhere in net ltd.