| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমাইয়া রহমান
ব্লগে সব সময় সত্য প্রকাশিত হোক। আমি চাই যেসব তথ্য আমাদের অগোচরে থেকে যায় তা ব্লগে প্রকাশিত হোক..

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্সংস্থান মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন ভেঙে ফেলেছে সৌদি গমনেচ্ছুরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ দ্বিতীয় দিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
সকাল থেকেই সৌদি গমনেচ্ছুরা প্যাভিলিয়নে ফরম নিতে ভিড় জমান। গমনেচ্ছুদের সামাল দিতে বেশ বেগ পেতে হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্সংস্থান মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে উপস্থিত কর্মকর্তাদের।
এক পর্যায়ে কার্যক্রম স্বাভাবিক রাখতে পুলিশেরও সহায়তা নেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গমনেচ্ছুদেরও ভিড় বাড়তে থাকে। যার জন্য এই কার্যক্রম সহজ করতে বাইরে ফরম বিতরণও করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এতেও কাজ না হওয়ায় বাইরের কার্যক্রম বন্ধ করে দিয়ে পুলিশি প্রহারা ও ম্যানেজমেন্টের কর্মকর্তাদের নিয়ে প্যাভিলিয়নেই সারিবদ্ধভাবে ফরম বিতরণ শুরু করেন তারা।
ফরম বিতরণকারী কম থাকায় গমনেচ্ছুরা এক পর্যায়ে প্যাভিলিয়নেও ঢুকে পড়েন। কেউ কেউ নিজের হাতে ফরম নেওয়া শুরু করেন। এক পর্যায়ে মানুষের চাপে ভেঙে যায় প্যাভিলিয়নের সামনের টেবিল। কর্মকর্তারা বিতরণ বন্ধ করে দিলে ক্ষুব্ধ গমনেচ্ছুরা পুরো প্যাভিলিয়নটাই গুড়িয়ে দেয়।
প্যাভিলিয়নের কম্পিউটারসহ যাবতীয় আসবাবপত্র পাশের প্যাভিলিয়নে সরিয়ে নিতে দেখা গেছে।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাময়িকভাবে এই ফরম বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। গমনেচ্ছুদের আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) এখানেই অথবা প্রবাসী কল্যাণ ভবনে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
কলাবাগান১ বলেছেন: @ঢাকাবাসী,
কিবোর্ডে বসে দুইলাইনে সমালোচনা করা খুব সহজ। কিন্তু এরাই কত দেন দরবার করে (হাত-পা ধরে), সৌদীতে ৬ বছর পর লোক নেওয়াতে সক্ষম হল, তা দেখলেন না..... জামাতি রা বহুত চেস্টা করেছিল যাতে এই রুট টা না খুলে.. দেশের ভাল হোক তারা চায় না অন্তত আওয়ামী সরকার থাকতে
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭
ঢাকাবাসী বলেছেন: এত অদক্ষ অকর্মন্য আমলা আর কর্মচারী বাহিনী দুনিয়াতে আর নেই!