নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেনিল সরোদ

আত্ম প্রতিকৃতি

ফেনিল সরোদ

নিজেকে মানুষ ভাবতে চাই এবং মানুষ হতে চাই।

ফেনিল সরোদ › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধীর ফাঁসি দাবী, বসন্ত উৎসবে কালো পোষাক ও লাল-সবুজের কথা...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

আর কোন দাবী নাই, রাজাকারের ফাঁসি চাই।



কসাই কাদের মোল্লার রায় ঘোষণার পর থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচীর অষ্টম দিন আজ। জনতার অংশগ্রহন ক্রমাগত বাড়ছে। বাড়ছে অবস্থান কর্মসূচীর ভৌগলিক পরিধি। শাহবাগ মোড় ছাড়িয়ে কাটাবন, হোটেল রূপসীবাংলার মোড়, টিএসসি এবং শিশু একাডেমীর দিকে বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। এর সাথে সাথে বাড়ছে আমাদের প্রানের জাতীয় পতাকার ব্যবহার। দিনে দিনে 'লাল-সবুজে' রঙিন হয়ে উঠছে প্রজন্ম চত্বর। আগামীকাল আমাদের বসন্ত উৎসব। প্রকৃতি রঙিন হচ্ছে ফুলের রঙে। প্রজন্ম চত্বরের কর্মসূচী থেকে ঘোষনা দেয়া হয়েছে বসন্ত উৎসবে কালো পোষাক পরিধান করার। বসন্ত উৎসব নিয়ে আন্দোলনে নেতৃত্বদানকারীদের ভাবনা দেখে খুব ভাল লাগল এই ভেবে, যে আমরা আন্দোলন করব আমাদের ঐতিহ্যের ধারাবাহিকতায়। তবে আমার কেবলই মনে হচ্ছে আগামী কাল বসন্ত উৎসবে কালো পোষাকের পরিবর্তে লাল-সবুজ পোষাক পরিধান আন্দোলনে অনেক বেশী গতিশীলতা নিয়ে আসবে। এবং আমরা এই প্রতিজ্ঞা করতে পারি দাবী আদায় না হওয়া পর্যন্ত লাল-সবুজ পোষাকে আমরা রাজপথে থাকব। গোটা দেশ লাল সবুজে ছেয়ে যাবে। আসুন আমরা আবার ভাবি বসন্ত উৎসবে আমাদের রং



কালো

হবে নাকি

লাল-সবুজ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.