নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বচ্ছ আকাশের মত চিন্তা ভাবনা আর সোজা পথের পুরোনো পথিক হিসেবে কিছু ছড়িয়ে দেবার প্রত্যাশায়......

তাহমিদ আহবাব

আমি তাহমিদ আহবাব এবং আমি এখন একজন ছাত্র।

তাহমিদ আহবাব › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্প : শূন্যতা

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮

দূর থেকে মেঘের একটানা গুড়গুড়ানি শব্দ শোনা
যাচ্ছে।খুব মনযোগ দিয়ে শুনলে অন্তুর কাছে মনে
হয়,মেঘের গুড়গুড়ানি শব্দের মধ্যেও এক ধরনের তাল
আছে,একটানা গুড়গুড়ানি শব্দের মাত্রা অন্তরান্তর উঠা নামা
করে ।অন্তু জানালার পাশে বসে অতীব মনযোগের
সাথে তা পর্যবেক্ষন করছে ।তার কাছে মনে হচ্ছে
একটা ভালো টেপ রেকর্ডার থাকলে ভালো
হতো,শব্দটা রেকর্ড করা যেত ।অন্তুর কাছে মনে
হয়,মেঘ হচ্ছে তুলা ।তবে এর মাঝেও ঘ্যাপলা আছে ।
মেঘ তো মাঝে মাঝে কালো হয় ।আচ্ছা তুলোও কি
মাঝে মাঝে কালো হয় ।
মুঠোফোনের আওয়াজে ফোন স্ক্রীনে তাকাতে
একটা অপরিচিত নাম্বার ।কানে ধরতে ফোনের ওপাশে
একটা অতীব পরিচিত নারীকন্ঠ ।
-আজকে তো শবে বরাত ,নামায পড়তে যাবেন না ?
-যাবো তো
-আপনাদের ঐদিকে জামাত ক'টায় ?
-সোয়া নয়টায়
-দোয়া করিয়েন আমার জন্যে ।যাতে আপনাকে আর
ডিস্টার্ব না করি,আর ফোন না দেই
-হু
ওপাশ থেকে অনর্গল বলেই যেতে থাকলো,আপনার
জন্য কি দোয়া করবো ।আপনি আবার ভালো রেজাল্ট
করেন ।তারপর আপনি একটা ভালো চাকরী করেন ,খুব
সুন্দর একটা বউ হোক এই তো
-হু
ওপাশে দীর্ঘশ্বাস,খানিকক্ষণ বিরতি ।অন্তুর প্রশ্ন,
-কোচিং এ ভর্তি হইলা ?
-হ্যা এই তো ইউ সি সি তে
-এত চিল্লাচিল্লি কিসের ?
-ঐ তো আপুর ছেলেটা ।
-আপু আসছে ?
-এই তো আজকে সকালে আসলো ।
-ভাত খাইলা ?
-রোজা খুলে ভরপেটে নাস্তা করছি,তাই এখনও খাই নাই ।
-অ ।
-তা আপনারা কি করলেন ? হালুয়া রুটি কিছু বানান নি ?
-আমি বানাবো !!
-না না বাসায় মানে খালামনি বানায় নি ।
-আম্মু তো বাসায় নাই,নানাবাড়িতে ।
-আচ্ছা তাইলে রাখি ।
-হু
-আমার তো মনে হয় আপনার সাথে আর কথা হবে না ।
-হু
-বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে ।পড়াশুনাটাও হচ্ছে না ।
-হু
-ভালো থাকিয়েন ।উল্টা পাল্টা কাজ বাদ দিবেন ,সিরিয়াস
হবেন ।
-হু
-আমার জন্য বেশী বেশী করে দোয়া করবেন ।
আপনি যেদিন দোয়া করেন সেইদিন টা আমার ভালো যায় ।
- হু
-আপনি কাঁদতেছেন ?
-নাহ
-আমার খুব কান্না পাচ্ছে তো তাই বললাম
-হু
-আপনাকে খুব দেখতে ইচ্ছা করে
-দেখবা
-কিভাবে ?
-মন দিয়ে ।কল্পনা করলেই হবে ।
-একটা ব্যপার
-বলেন
-আমার দোয়া সবসময় কবুল হয় না বুঝছ, নইলে প্রতিদিন
ভালো থাকতা ।
ওপাশে দীর্ঘশ্বাস ,পরক্ষনেই হাসি,যেটা অন্তুর বড্ড
পরিচিত ।
-সবসময় দোয়া করেন ?
-হু
-ভালো থাকবেন ,পড়াশুনা করবেন
-আচ্ছা
-আমিও থাকবো ভালো।রাখি,খোদা হাফেজ ।
অন্তুর নিজের উপর খুব রাগ লাগতেছে । অকারনে
চোখ ভিজে উঠছে যার কোন মানেই হয় না ।
অন্তু জানালা দিয়ে বাইরে লক্ষ্য করলো ।বাইরের দিকটা
গুমোট অন্ধকার ।ইলেকট্রিসিটি নেই বলে তা স্পষ্টতই
বোঝা যায় ।অন্তু এই অন্ধকারের দিকে তাকিয়ে একটা
স্বপ্ন দেখে ;যেটা সে রোজ দেখে ।সময়টা এরকম
,ভর দুপুর ,প্রখর রোদ ।আকাশটা গাঢ় নীল,ঐও পড়েছে
গাঢ় নীল রঙের শাড়ি ।আর অন্তুও পড়েছে ঢিলেঢালা
কোচকানো একটা পান্ঞ্জাবী ।দু জন দুজন দুজনের হাত
ধরে দূর্বাদলে এক অচেনা পথ দিয়ে হাঁটছে ,দুজনের
মুখেই রহস্যময় মিটিমিটি হাসি ।অন্তু ওর দিকে ফিরে চাইলে
দেখতে পায় ওর নাকের নিচে বিন্দু বিন্দু ঘাম আর মুখের
অবয়বে সেই চিরচেনা ভঙ্গি ।অন্তুর স্বপ্ন এতটুকুই,এর
বেশী এগোয় না ।
প্রবল বৃষ্টি হচ্ছে ।টিনের চালের ঝম ঝম শব্দ তারই জানান
দিচ্ছে । যাকে বলে Cats & Dogs . শব্দটা একটানা শুনলে
অন্তুর কাছে মনে হয় এটা একটা করুন সুর আর প্রতিচ্ছবি
অবাধ শুন্যতার ।।
-তাহমিদ আহবাব
পুনঃশ্চ : এই গল্পের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই
।ইহা সম্পূর্ন অলীকমাত্র ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.