নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজসিংহ

রাজসিংহ › বিস্তারিত পোস্টঃ

একজন বাংলাদেশীর আইডেন্টিটি ক্রাইসিস

৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩০

একজন সাধারণ মানুষ আসলে ঠিক কোন আদর্শ নিয়ে চলে??
তার পহেলা বৈশাখ ভালো লাগে,মঙ্গল শোভাযাত্রা ভালো লাগে।কিন্তু মঙ্গল শোভাযাত্রা করলেই যে বাকি দিনগুলো ভালো যাবে এই ধারণায় সে বিশ্বাসী নয়।এটা শুধুই আনন্দের উপলক্ষ।সে ধর্মভীরু ,কিন্তু ধর্মান্ধ নয়।দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা যেকোনো শিল্পকর্মকে সে শ্রদ্ধার চোখে দেখে।কিন্তু ন্যায়বিচারের সাথে পৌরাণিক দেবীর সম্পর্ক সে মেনে নিতে পারেনা।
দেশের সবাই এখন দুই শ্রেণির মানুষের কথাই শুনছে।
একদল বলছে সব ভাস্কর্য হটাও,আরেকদল সবকিছুর সাথে চেতনা গুলিয়ে নোংরামিতে ব্যস্ত।
দুই দলই নিজেদের দিক থেকে উগ্রপন্থী।এরা দেশে দুটা মেরু তৈরীর চেষ্টা করছে।
এই দুই পক্ষ চিন্তা চেতনায় বিপরীত হলেও দেশের মানুষকে দ্বিধাবিভক্ত করার কাজটা কাঁধে কাঁধ মিলিয়ে করে যাচ্ছে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:২২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: দুই শ্রেণীর লোকেরাই কিন্তু নিজেদের উদ্দেশ্য হাসিল করে মানুষকে তাদের পথে নিয়ে আনতে উৎসুক।আর সাধারণ জনতা দুপক্ষের রোষানলের মাঝখানে পিষ্ঠ।
আপনি কোন দলে?? ;)

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

রাজসিংহ বলেছেন: আমি ভাই মাঝখানে থাকতে চাই।
দুই পক্ষের টানাটানিতে আছি।

২| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


যারা পড়তে ও লিখতে জানেন, যাদের ন্যুনতম রাজনৈতিক, সামাজিক ধারণা আছে, তারা এগুলোকে বুঝার কথা

৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০২

বিজন রয় বলেছেন: নতুন পোন্ট দিন।

৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০৩

বিজন রয় বলেছেন: আপনার নিকটি সেই রকম।

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৪

রাজসিংহ বলেছেন: ধন্যবাদ।
নতুন পোস্ট দেওয়ার চেষ্টা করব।

৫| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


নতুন আইডেনটিট হচ্ছে শিক্ষা ও কালচার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.