| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত আবূ বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু আনহু-এর অন্তিম সময়ে উনার নিকট উপসি’ত লোকেরা তাঁকে জিজ্ঞেস করল: আপনার জন্য চিকিৎসক ডাকার ব্যবস্থা করব কি? তিনি বললেন: আমার চিকিৎসক আমাকে পরীক্ষা করে বলেছেন- নিশ্চয়ই আমি যা ইচ্ছা তাই করি। এ সময় হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তাঁকে দেখতে আসলেন। অসুখের খোঁজ খবর নেয়ার পর তিনি বললেন: হে আবূ বকর! আমাকে কিছু ওছীয়ত করুন! হযরত আবূ বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন: আল্লাহ পাক আপনাদের জন্য দুনিয়া জয় করে দিবেন। আপনি দুনিয়া থেকে প্রয়োজন পরিমাণই গ্রহণ করবেন। আর মনে রাখবেন, যে ব্যক্তি ফযরের নামায আদায় করে, সে আল্লাহ পাকের ওয়াদার মধ্যে থাকে। সুতরাং আল্লাহ পাকের সঙ্গে ওয়াদা ভঙ্গ করবেন না। যদি আল্লাহ পাকের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেন, তবে উপুড় অবস্থায় দোজখে নিক্ষিপ্ত হতে হবে। লোকেরা উনার অন্তিম সময়ে তাঁকে অনুরোধ করল যে, একজনকে আপনার স্থলাভিষিক্ত করে দিন। তিনি যখন হযরত উমর ফারুক্ব রদ্বিয়াল্লাহু আনহুকে উনার স্থলাভিষিক্ত করলেন, তারা বলল: আপনি একজন কঠোর স্বভাব বিশিষ্ট ব্যক্ত্লিক আপনার স্থলাভিষিক্ত করেছেন। আপনি আল্লাহ পাকের নিকট এর কি জবাব দিবেন? তিনি উত্তর দিলেন: আমি বলব, আল্লাহ পাক আপনার সৃষ্টির মধ্যে সর্বোত্তম ব্যক্তিকেই আমি নিজের স্থলাভিষিক্ত করেছি। অতঃপর তিনি হযরত উমর ফারুক্ব রদ্বিয়াল্লাহু আনহুকে ডেকে কিছু ওছীয়ত করলেন। (কিতাবু জিক্রিল মাউতি ওয়া মা বা’দাহু)
©somewhere in net ltd.