নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিকড় থেকে বলছি

আমার শিকড় থেকে যেই শিক্ষাগুলো আমি পেয়েছি তাই নিয়েই আমি বাঁচতে চাই।

শিকড় থেকে বলছি › বিস্তারিত পোস্টঃ

এসেছে মানুষের মতো আবেগ, অনুভূতিসম্পন্ন রোবট

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৫

জাপানের একটি প্রতিষ্ঠান সফটব্যাংক ‘পেপার’ (pepper) নামে মানুষের মতো একটি রোবট উন্মোচন করেছে। এই রোবটটির বিশেষত্ব হচ্ছে, এটি মানুষের আবেগ, অনুভূতি বুঝতে পারে। মজার ব্যাপার হলো, মানুষের মতো এই রোবটটির একটি ‘হার্ট’ বা হৃদয় রয়েছে। রোবটটিতে একটি ‘ইমোশনাল’ ইঞ্জিন সংযোজিত করা হয়েছে। একই সঙ্গে এতে রয়েছে ক্লাউডভিত্তিক কৃত্রিম ইন্টেলিজেন্স সিস্টেম, যা মানুষের কোন ইশারা, অভিব্যক্তি ও কণ্ঠস্বর বুঝতে ও শনাক্ত করতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রতিষ্ঠানটি দাবি করছে, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে মানুষ যেভাবে আবেগীয় যোগাযোগ স্থাপন করে, সেই একইভাবে রোবটটির সঙ্গেও সেটি করা সম্ভব হবে। শুধু তাই নয়। পেপার নানা ধরনের কাজে পারদর্শী। আগামী বছর বাজারে ছাড়া হবে রোবটটি। এর দাম ধরা হয়েছে ১ হাজার ৯৩০ ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১৫ লাখ টাকা। সফটব্যাংকের প্রধান নির্বাহী মাসাইয়োশি সান এক সংবাদ সম্মেলনে বলেছেন, মানব ইতিহাসে প্রথমবারের মতো আমরা রোবোটের মধ্যে একটি হার্ট ও আবেগ সংযোজন করছি। বিশ্বের রোবট বাজারে জাপান শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এর আগেও রোবটিকসে জাপান ঈর্ষণীয় সাফল্য প্রদর্শন করেছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ রাত ২:১২

আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগে লিখুন , পড়ুন আর মন্তব্য করে অন্যদের উত্‍সাহিত করুন ।
সর্বোপরী আপনার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.