| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্পিউটারে ভাইরাস ঠেকাবে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এবার এমনটিই হতে চলেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
ভারতে নরেন্দ্র মোদিকে সংক্ষেপে ‘নমো’ নামে অভিহিত করা হয়ে থাকে। আর এ ‘নমো’ নামেই অ্যান্টিভাইরাস সফটওয়্যার বানিয়েছে ভারতের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইনোভেজন। ম্যালওয়্যার ও ভাইরাস ঠেকাতে কম্পিউটারে নমো অ্যান্টিভাইরাস খুবই কার্যকর ভূমিকা পালন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নরেদ্র মোদির সংক্ষিপ্ত ‘নমো’ নামের এই অ্যান্টিভাইরাসটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।
ইনোভেজনের প্রধান নির্বাহী অভিষেক জ্ঞানেজা জানিয়েছেন, ভারতের বর্তমান সরকারকে স্বাগত জানাতে এবং রাজনীতিবিদদের কাছে মানুষের প্রত্যাশার বিষয়টি তুলে ধরতেই ‘নমো’ নামের বিনামূল্যের এই অ্যান্টিভাইরাসটি সফটওয়্যারটি বাজারে আনা হয়েছে। এক্ষেত্রে নরেন্দ্র মোদি বা তার দলের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই প্রতিষ্ঠানটির।
তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারে ভারতের প্রায় ৪৩ শতাংশ পিসির সুরক্ষায় কোনো ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহার করেন না। ৩০ শতাংশ লোক ট্রায়াল সংস্করণ ব্যবহার করে থাকে। বৈধ লাইসেন্সের অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকে মাত্র ১৩ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী। ফলে ভারতের ৪৩ শতাংশের যে বড় অংশটি কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করেন না, তাদেরকে অ্যান্টিভাইরাস ব্যবহার করাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
©somewhere in net ltd.